এই মুহূর্তে জেলা

তৃণমূল নেতার দাদাগিরি, ব্যান্ডেলে বন্ধ দোকান ভেঙে দখল নেওয়ার চেষ্টা।

হুগলি, ৫ ডিসেম্বর:- ব্যান্ডেলে তৃনমূল নেতার দাদাগিরি, বন্ধ দোকান ভেঙে দখল নেওয়ার চেষ্টা, ঘটনা প্রসঙ্গে জানা যায় ব্যান্ডেল চার নম্বর ওয়ার্ড গোপীনাথপুর এর বাসিন্দা তাপস কর্মকার, ব্যান্ডেল মোড় সংলগ্ন এলাকায় দীর্ঘ কুড়ি বছর ধরে তার একটি ইলেকট্রিকের দোকান ছিল, পুঁজির অভাবে দীর্ঘদিন ধরেই সেই দোকান বন্ধ রাখতে হয়েছিল তাপসবাবুকে। তিনি জানান হঠাৎই একদিন আগে দেখেন […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতাকে দেশের নিরাপদ শহরের তকমা, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর।

কলকাতা, ৫ ডিসেম্বর:- ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক রিপোর্টে কলকাতা দেশের নিরাপদতম শহরের তকমা পাওয়ায় রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি এই রিপোর্টকে হাতিয়ার করে তিনি কেন্দ্রীয় শাসকদল বিজেপিকে তীব্র কটাক্ষ করেন। বিধানসভা ভবনে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন এই রিপোর্ট থেকে প্রমাণ হয়ে গেল কলকাতায় দেশের […]

এই মুহূর্তে জেলা

হাটে আসার আগে খোদ মালিককেই আটকে রেখে এবার সর্বস্ব লুঠ, চাঞ্চল্য হাওড়ায়।

হাওড়া, ৫ ডিসেম্বর:- মঙ্গলাহাটে আসার আগে খোদ মালিককেই একটি ঘরে আটকে রেখে সর্বস্ব লুঠ করে পালালেন এক শ্রমিক। চাঞ্চল্য হাওড়ার গোলাবাড়িতে। জানা গেছে, হাওড়ার হাটে ব্যবসা করতে যাওয়ার জন্য রাতে ওই শ্রমিককে নিয়েই কারখানায় ছিলেন মালিক শ্যামসুন্দর দাস। সকালে যখন হাটে যাওয়ার জন্য তিনি বাইরে বেরতে যান তখন শ্যামসুন্দর বাবু দেখেন দরজা বাইরে থেকে আটকে […]

এই মুহূর্তে জেলা

ইন্ডিয়া জোটের সবাইকে বলব গয়ায় গিয়ে শেষ কাজটা করে আসতে, হাওড়ায় মন্তব্য শুভেন্দুর।

হাওড়া, ৫ ডিসেম্বর:- ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে গেছে। ইন্ডিয়া জোটের সবাইকে বলব গয়ায় গিয়ে এবার শেষ কাজটা করে আসতে। মঙ্গলবার সকালে হাওড়ায় দলের এক প্রশিক্ষণ শিবিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তিন রাজ্যের ভোটের ফলাফলে যে ঝড় এসেছে তাতেই ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে গেছে। এদিন শুভেন্দু […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে ‘বেআইনি’ পার্কিং সরানো হবে।

হাওড়া, ৪ ডিসেম্বর:- হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে ‘বেআইনি’ পার্কিং সরানো হবে ইতিমধ্যেই সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার আগে ওই স্টেডিয়ামে ‘নো পার্কিং’ বোর্ড লাগানো হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। গাড়ি পার্কিংয়ের জন্য পুরনিগমের অনুমতি থাকলেও সেই নিয়ম না মেনে এতদিন ধরে সেখানে ‘অবৈধভাবে’ তার প্রায় দশগুণ বেশি গাড়ি পার্কিং করার অভিযোগ উঠেছিল। অবশেষে ওই […]

এই মুহূর্তে জেলা

অকাল দীপাবলি হুগলির বিজেপি কার্যালয়ে।

হুগলি, ৪ ডিসেম্বর:- তিন রাজ্যে ভোটে জেতায় অকাল দীপাবলি হুগলির বিজেপি অফিসে। গতকাল ফলাফল ঘোষণা হতেই বিজয় উৎসব এবং অকাল দীপাবলি পালনের নির্দেশ দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেই অনুযায়ী আজ বিজেপির হুগলী সাংগঠনিক জেলা কার্যালয় সহ বিভিন্ন মন্ডলে অকাল দীপাবলি পালন হয়। পথ চলতি মানুষদের মিষ্টি পায়েস খিচুড়ি লাড্ডু বিতরণ করা হয়। বিকেল […]

এই মুহূর্তে কলকাতা

হাসপাতাল বা নার্সিংহোম কোনো অবস্থাতেই স্বাস্থ্যসাথী কার্ড ফেরাতে পারবে না।

কলকাতা, ৪ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ড ফেরানো নিয়ে সরকারের কঠোর অবস্থান ফের একবার স্পষ্ট করে দিয়েছেন। বিধানসভায় আজ এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে বলেন। হাসপাতাল বা নার্সিংহোম কোনো অবস্থাতেই স্বাস্থ্যসাথী কার্ড ফেরাতে পারবে না। এধরনের অভিযোগের ক্ষেত্রে সরকার কড়া পদক্ষেপ নিচ্ছেন এই সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য বিশেষ কমিশন গড়া হয়েছে। কমিশন ৬৩ টি অভিযোগের […]

এই মুহূর্তে কলকাতা

ইন্ডিয়া জোটের মধ্যে আসন ভাগাভাগি না হওয়ায় ভোট কাটাকাটির অংকে বিজেপি জিতেছে, দাবি মমতার।

কলকাতা, ৪ ডিসেম্বর:- সদ্য প্রকাশিত তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিরোধীদের ব্যর্থতার জন্য কংগ্রেসকেই দায়ী করেন তৃনমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এই পরাজয় আসলে কংগ্রেসের পরাজয়। সোমবার বিধানসভায় ভোটে বিরোধীদের ভরাডুবির কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বিরোধী ইন্ডিয়া জোটের সদস্যদের মধ্যে আসন ভাগাভাগি না হওয়ার কারণে ভোট কাটাকাটির অঙ্কে বিজেপি জিতে […]

এই মুহূর্তে কলকাতা

বিজেপি পরিষদীয় দলের মুখ্যমন্ত্রীকে বয়কট কর্মসূচিকে কেন্দ্র করে আজও উত্তপ্ত বিধানসভা।

কলকাতা, ৪ ডিসেম্বর:- বিজেপি পরিষদীয় দলের মুখ্যমন্ত্রীকে বয়কট কর্মসূচি কেন্দ্র করে রাজ্য বিধানসভা আজ উত্তপ্ত হয়ে ওঠে। আজ অধিবেশন শুরুর বেশ কিছুক্ষণ আগেই বিধানসভায় পৌঁছান মুখ্যমন্ত্রী। তাঁকে দেখে বিরোধী বেঞ্চ থেকে চোর চোর স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা।অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশন প্রক্রিয়া শুরু করতেই বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় প্রথম চোর-চোর স্লোগান দেন।পরবর্তীতে শঙ্কর ঘোষ, […]

এই মুহূর্তে জেলা

সাসপেনশন অফ ওয়ার্ক এর ৯ বছর পরেও অন্ধকারে হিন্দমটরের শ্রমিক পরিবার গুলি।

হুগলি, ৪ ডিসেম্বর:- হিন্দুস্থান মোটরস কারখানার সাসপেনশন অফ ওয়ার্কস এর পর ন বছর পর এখনও অন্ধকারে শ্রমিক পরিবারগুলি। উদাসীন প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ! এক সময়ের এশিয়ার দ্বিতীয় বৃত্ততম মোটরগাড়ি তৈরির কারখানা চত্ত্বর এখন পরিত্যক্ত জায়গায় পরিণত হয়েছে। কারখানার শ্রমিকদের দাবি, সব রাজনৈতিক দলের বোঝাপড়ার পরেই দিনের আলোয় এখন প্রতিদিন কারখানা থেকে যন্ত্রাংশ বেরিয়ে যাচ্ছে অথচ […]