কলকাতা, ৩০ ডিসেম্বর:- এবার মাল্টিসুপারস্পেশ্যালিটি হাসপাতাল এসএসকেএমের হাইপ্রোফাইল উডবার্ন ওয়ার্ডে বিনা খরচে চিকিৎসা করাতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা। তবে সে ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সার্টিফিকেট থাকতে হবে। জানা যাচ্ছে, আগামী জানুয়ারি থেকে এই পরিষেবা চালু হতে পারে। এর ফলে প্রায় ৪ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে খবর। রাজ্যের একমাত্র মাল্টি সুপারস্পেশ্যালিটি হাসপাতালের উডবার্ন […]
এই মুহূর্তে
রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে নার্স নিয়োগ করতে চলেছে রাজ্য।
কলকাতা, ২৯ ডিসেম্বর:- রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে স্বাস্থ্য দফতর বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নার্স নিয়োগ করতে চলেছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ পর্ষদকে এই নিয়োগ পরিচালনার দ্বায়িত্ব দেওয়া হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। স্বাস্থ্য সূত্রে জানা গেছে এই স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া […]
শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এসএসকেএমে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৯ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য এস এস কে এম হাসপাতালে যান। তিনি জানান, রুটিন চেক আপের জন্যই হাসপাতালে এসেছেন তিনি। এদিন উডবার্নে প্রবেশ করার মুখে মুখ্যমন্ত্রী জানান তাঁর কিছু এক্স-রে, ইসিজি জাতীয় সাধারণ পরীক্ষা নিরীক্ষার কারণে তাঁকে হাসপাতালে আসতে হয়েছে। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গে থাকার সময় কপ্টার […]
মায়ের সই জাল করে পলিসির টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে।
হুগলি, ২৯ ডিসেম্বর:- সাইবার প্রতারণার ঘটনার কথা মাঝে মাঝে সামনে আসে। গ্রাহকদের বোকা বানাতে একাধিক কৌশলকে হাতিয়ার করে প্রতারকরা। কয়েকমাস আগেও বায়োমেট্রিক প্রতারণার একের পর এক ঘটনা আতঙ্ক বাড়িয়েছিল গ্রাহকদের। কিন্তু, তারকেশ্বরে ঘটেছে অবাক করা ঘটনা। এবার ছেলের প্রতারণার শিকার মা। বিমা কোম্পানির এজেন্টের মাধ্যমে মায়ের সই জাল করে পলিসির টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল […]
পিটুনিয়া ফুলের চাষ উপার্জনের নতুন দিশা দেখাচ্ছে হুগলির চাষীদের।
হুগলি, ২৯ ডিসেম্বর:- পিটুনিয়া ফুলের চাষ এখন উপার্জনের নতুন পথ দেখাচ্ছে হুগলি জেলার ফুল চাষীদের। পিটুনিয়া চাষ করে শীতের মরশুমে লাভের মুখ দেখছে ফুল চাষীরা। শীতের বাগান ফুলের সজ্জায় সাজিয়ে তুলতে পিটুনিয়ার জুড়ি নেই। হলুদ, সাদা, লাল, বেগুনি, গোলাপি, ঘিয়ে প্রভৃতি রঙ আছে; সব রঙেরই পিটুনিয়া পাওয়া যায়। তার প্রতিটি রঙের বিভিন্ন শেড যেমন পাওয়া […]
মান্ডিতে বিক্রির জন্য রাখা ৫৫ বস্তা ধান চুরি,মাথায় হাত পোলবার চাষীর।
হুগলি, ২৯ ডিসেম্বর:- পাঁচ বিঘা জমিতে আমন ধান চাষ করেছিলেন পোলবার পাউনান গ্রামের চাষী সন্দীপ বিশ্বাস। সরকারি সহায়ক মূল্যে সেই ধান বিক্রির জন্য ঝেড়ে বেছে বস্তায় ভরে বাড়ি সামনেই রেখেছিলেন। আজ হারিট মান্ডিতে ধান নিয়ে যাওয়ার কথা ছিল। সকালে ঘুম থেকে উঠে কৃষক দেখেন তার বাড়ির সদর দরজার হ্যাজবোল্ড বাইরে থেকে আটকে রাখা। পরে বাইরে […]
হাওড়া কার্নিভাল-কান্ডে ধৃতদের তোলা হলো আদালতে
হাওড়া, ২৯ ডিসেম্বর:- হাওড়ার ক্রিসমাস কার্নিভাল-কান্ডে ধৃতদের শুক্রবার দুপুরে তোলা হলো হাওড়া জেলা আদালতে। কার্নিভালে বুধবার রাতের অশান্তি ও গন্ডগোলের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী গতকালই ডুমুরজলায় কড়া বার্তা দেন। তিনি বলেছিলেন আইন আইনের পথে চলবে। এরপরই নড়েচড়ে বসে হাওড়া সিটি পুলিশ। বুধবার রাতে কার্নিভালে অশান্তি ও গণ্ডগোলের ঘটনায় ২ জনকে গ্রেফতার করে হাওড়ার জগাছা থানার পুলিশ। […]
কার্নিভালে মুখ্য প্রশাসককে হেনস্থার প্রতিবাদে ‘ধিক্কার’ প্ল্যাকার্ড হাতে পুরনিগমে বিক্ষোভ।
হাওড়া, ২৯ ডিসেম্বর:- হাওড়ার ক্রিসমাস কার্নিভালে পুরনিগমের মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী সহ পুর কর্মীদের শারীরিক হেনস্থার প্রতিবাদে শুক্রবার দুপুরে পুরনিগমে ‘ধিক্কার’, ‘ছি:’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন পুরকর্মীরা। ওই প্রতিবাদে এদিন সামিল হন পুরনিগমের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, ১০০ দিনের দৈনিক মজুরিভিত্তিক কর্মীরা। এদিনের প্রতিবাদ বিক্ষোভের নেতৃত্ব দেন পুরনিগমের আইএনটিটিইউসি নেতা অরূপ […]
ইকোপার্কে কার্নিভাল ঘিরে শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব, মন্ত্রীর সামনেই প্রকাশ্যে হাতাহাতি হাওড়ায়।
হাওড়া, ২৮ ডিসেম্বর:- হাওড়ার ডুমুরজলার ইকো পার্কের ক্রিসমাস কার্নিভাল ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব তুঙ্গে। মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর প্রকাশ্যে হাতাহাতি। পুর প্রশাসক এবং মন্ত্রী মনোজ তিওয়ারির অনুগামীদের মধ্যে প্রকাশ্যে চলে তর্কাতর্কি হাতাহাতি। আজ মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর এদিন অরূপ বিশ্বাস ঘটনাস্থলে আসেন। দু’পক্ষকে নিয়ে বৈঠকে বসেন অরূপ বিশ্বাস। মঞ্চে তুলে মনোজ তিওয়ারি ও […]
রাজ্য পুলিশের নয়া ডিজি রাজীব কুমার।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- জল্পনার অবসান। রাজ্য পুলিশের নয়া ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন ১৯৮৯ ব্যাচের আইপিএস আধিকারিক রাজীব কুমার। তিনি বর্তমান ডিজি মনোজ মালব্যর স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমানে তথ্য প্রযুক্তি দফতরের সচিব পদে রয়েছেন রাজীব কুমার। বুধবার ২৭ ডিসেম্বর অবসর নিচ্ছেন বর্তমান ডিজি মনোজ মালব্য। ভারপ্রাপ্ত ডিজির দায়িত্বভার গ্রহণ করবেন রাজীব কুমার। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য পুলিশের […]











