হাওড়া, ১ জানুয়ারি:- ২২৩০১ আপ এবং ২২৩০২ ডাউন হাওড়া – নিউ জলপাইগুড়ি – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের নিয়মিত পরিষেবার সোমবার পয়লা জানুয়ারি এক বছর পূর্ণ হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে উচ্চ-গতির ট্রেন সংযোগের এই ট্রেনের উদ্বোধন করেন এবং গত বছর পয়লা জানুয়ারি থেকে ট্রেনটি তার নিয়মিত পরিষেবা শুরু করে। নিউ জলপাইগুড়ি/শিলিগুড়ি এবং কলকাতার মধ্যে চলাচলকারী […]
এই মুহূর্তে
বাইক দুর্ঘটনায় বলি এক আহত দুই হুগলিতে।
হুগলি, ১ জানুয়ারি:- বছর শুরুর প্রথম দিনেই বাইক দুর্ঘটনার বলি এক আহত দুই। চুঁচুড়া এলাকার বাসিন্দা তিন যুবক তারা একটি মোটর বাইকে করে আজ ভোররাতে চন্দননগরের দিক থেকে চুঁচুড়ায় বাড়িতে ফিরছিলেন চন্দননগর পালপাড়া রোড ধরে। চন্দননগরের চড়কতলা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি ইলেকট্রিকের ট্রান্সফরমারের ঘরের দরজাতে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাহেব দাস […]
হাওড়ায় বাস-ট্যাঙ্কার সংঘর্ষ, আহত বেশ কয়েকজন।
হাওড়া, ১ জানুয়ারি:- ইংরেজি বছরের প্রথম দিনেই দুর্ঘটনা হাওড়ায়। আন্দুল থেকে হাওড়া আসার পথে যাত্রীবোঝাই বাসের সাথে অয়েল ট্যাঙ্কারের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে আজ সকালে। হাওড়াগামী বাস যখন আন্দুল রোড ও দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ ব্রিজে উঠছিল সেই সময় উল্টোদিক থেকে আসা নিয়ন্ত্রণহীন একটি অয়েল ট্যাঙ্কার ধাক্কা মারে বাসে। দুর্ঘটনায় আহতদের নিয়ে […]
বছরের প্রথম দিনে অগণিত ভক্ত দর্শনার্থীর ঢল বেলুড় মঠে।
হাওড়া, ১ জানুয়ারি:- সোমবার বছরের প্রথম দিনে অগণিত ভক্ত দর্শনার্থীর ঢল নামলো বেলুড় মঠে। ইংরেজি নববর্ষের পয়লা জানুয়ারির সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়। কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরের মতো বেলুড় মঠেও এদিন মানুষের ভীড় লক্ষ্য করা যায় সকাল থেকেই। দূরদূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা আসেন। একে কল্পতরু উৎসব একই সঙ্গে নতুন বছরের প্রথম দিনের […]
ফুরফুরায় হাই মাদ্রাসার ভোটে ধরাশায়ী তৃণমূল।
হুগলি, ৩১ ডিসেম্বর:- মাদ্রাসার ছয়টি আসনের জন্য ভোট গ্রহন হয় আজ। ৫৫০ জন অভিভাবকের মধ্যে ৩২২ জন অভিভবাক ভোট দান প্রক্রিয়ায় অংশ নেন মাদ্রাসার পরিচালন কমিটি গঠনের জন্য। ছয়টি আসনে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তৃনমূল ও সিপিএম আইএসএফ জোটের প্রার্থীরা। ছয়টি আসনেই পরাজিত হয় তৃনমূল। সন্ধার পর ভোট গণনা শেষ হতেই উল্লাসে ফেটে পরে সিপিএম […]
এবার রাজ্যসংগীত বাধ্যতামূলক সব সরকারি অনুষ্ঠানে।
কলকাতা, ৩১ ডিসেম্বর:- রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে বাধ্যতামূলক ভাবে ‘রাজ্য সঙ্গীত’ গাইতেই হবে । একই সঙ্গে প্রতি বছর পয়লা বৈশাখ ‘শ্রদ্ধা এবং মর্যাদা’-র সঙ্গে ‘রাজ্য দিবস’ পালনের জন্য রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, সম্মানের সঙ্গে প্রতি বছর ‘রাজ্য দিবস’ পালন করবেন সকল পশ্চিমবঙ্গবাসী। রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে […]
রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী দায়িত্ব নিলেন।
কলকাতা, ৩১ ডিসেম্বর:- রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিলেন ভগবতী প্রসাদ গোপালিকা। তিনি হরিকৃষ্ণ দ্বিবেদীর স্থানাভিষিক্ত হলেন। ২০২১ থেকে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের পদে ছিলেন বিপি গোপালিকা। তার আগে ১৯৮৯ ব্যাচের আইএএস আধিকারিক প্রাণীসম্পদ, পরিবহণ দফতরের দায়িত্ব সামলেছেন। ২০২৪ সালের ৩১ মে তাঁর অবসর নেওয়ার কথা। এদিকে, আজই রাজ্যের স্বরাষ্ট্র সচিব হিসেবে দ্বায়িত্ব নিলেন নন্দিনী চক্রবর্তী। তিনি […]
হাওড়ার সলপে পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, উত্তেজনা।
হাওড়া, ৩০ ডিসেম্বর:- পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু ঘিরে উত্তেজনা হাওড়ার সলপ কাটলিয়া এলাকায়। হাওড়া আমতা রোডের উপর বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে চলছিল বালি নামানোর কাজ। রাস্তা দখল করে রাখা গাড়ি অতিক্রম করতে গিয়েই উল্টোদিক থেকে আসা পণ্যবাহী ম্যাটাডোরের ধাক্কায় মৃত্যু হয় আশীষ মাল নামের এক ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। […]
পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, বিক্ষোভ গ্রামবাসীদের।
হুগলি, ৩০ ডিসেম্বর:- পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে জিরাটে। পিছন থেকে পুলিশের গাড়ি ধাক্কা মারে বাইক আরোহীকে। দুর্ঘটনাস্থলেই রক্তপাত হয়ে মৃত্যু হয় বাইক আরোহীর। মৃতের নাম অনিমেষ দাস। ঘটনার পর উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে প্রতিদিনের মতন কাজে বেরিয়েছিলেন অনিমেষ। একটি বহুজাতিক […]
পোলবায় ধান চুরির ঘটনার পর, গ্রামের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানোর প্রতিশ্রুতি বিধায়কের।
হুগলি, ৩০ ডিসেম্বর:- মান্ডিতে বিক্রির জন্য রাখা ৫৫ বস্তা ধান চুরি হয়েছিল পোলবার চাষীর। নিজের তহবিলের টাকায় গ্রামের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসাবেন বলার পাশাপাশি চাষীর সঙ্গে কথা বলে দিলেন সাহায্যের আশ্বাস। দুদিন আগে পোলবার পাউনান গ্রামের চাষী সন্দীপ বিশ্বাসের ৫৫ বস্তা ধান চুরি হয়।সরকারি সহায়ক মূল্যে মান্ডিতে বিক্রির জন্য বাড়ির সামনে বস্তায় ভরে রেখেছিলেন। গভীর […]











