কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- শুক্রবারের পর শনিবারও ক্যাগ রিপোর্ট নিয়ে শাসক- বিরোধী চাপান উতোরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ক্যাগ রিপোর্ট বিভ্রান্তিকর, একপেশে, পক্ষপাত দুষ্ট বলে আগেই তাকে খারিজ করে দিয়েছে রাজ্য সরকার। এদিন রীতিমত পরিসংখ্যান দিয়ে এর স্বপক্ষে যুক্তি তুলে ধরেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, সমস্ত প্রকল্পের ব্যবহারিক সংশাপত্র নিয়ম মত দিল্লিতে […]
এই মুহূর্তে
গ্যারেজের তালা ভেঙে সদ্য কেনা দুটি নতুন টোটো চুরি, তদন্তে ব্যাঁটরা পুলিশ।
হাওড়া, ১০ ফেব্রুয়ারি:- হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার চ্যাটার্জিপাড়ায় ভারতমাতা গলিতে একটি গ্যারেজের তালা ভেঙে টোটো চুরির ঘটনা ঘটলো। শনিবার ভোররাতে ওই ঘটনা ঘটে বলে জানা গেছে। ব্যাঁটরা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে। জানা গেছে, গ্যারেজের তালা ভেঙে ভিতর থেকে দুটি নতুন টোটো গাড়ি চুরি হয়। গ্যারেজে প্রায় কুড়িটির মতো টোটো […]
মাধ্যমিক পরীক্ষার জন্য প্রায় বাতিল হওয়া ত্রিবেনী কুম্ভমেলা হচ্ছে কাটছাঁট করে।
হুগলি, ১০ ফেব্রুয়ারি:- এদিন ত্রিবেনী কুম্ভমেলা পরিচালন সমিতির পক্ষ থেকে ত্রিবেনী সপ্তর্ষি ঘাট পরিদর্শন করা হয়। উপস্থিত ছিলেন কাঞ্চন বন্দ্যোপাধ্যায়, অশোক গাঙ্গুলী, স্বামী উত্তমানন্দ গিরি সহ সাধু সন্তরা। স্থানীয় ইতিহাসবিদ অশোক গাঙ্গুলী বলেন, কানাডিয়ান লেখক এলান মরিনিসের একটি বই থেকে ত্রিবেনী কুম্ভের কথা জানা যায়। এছাড়াও পুরানে ত্রিবেনীর নাম পাওয়া গেছে। সপ্তগ্রাম বানিজ্য বন্দর থাকা […]
মামার বাড়িতে এসে এয়ার গানের গুলি ছিটকে বুকে লেগে মৃত্যু।
হুগলি, ১০ ফেব্রুয়ারি:- স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে পান্ডুয়ার দে পাড়ার বাসিন্দা জামশেদ আলি পান্ডুয়া থানার একজন সিভিক ভলেন্টিয়ার। তার পাঁচ বছরের শিশু কন্যা জুমানা হায়াত। পাশেই তার মামার বাড়ি। আজ বিকালে মামা সাইফার রহমানের বাড়ি যায় সে। মামার পাখি মারার বন্দুক নিয়ে খেলা করার সময় গুলি ছিটকে বুকে লাগে। শিশুটি অজ্ঞান হয়ে পরে। […]
বিধানসভায় তৃণমূল বিধায়কের বাবা তুলে অশ্লীল আক্রমণ বিরোধী দলনেতার।
কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- বাজেট বক্তৃতা চলাকালীন বিধানসভার ভিতরে নজিরবিহীন কথা কাটাকাটি। তৃণমূল বিধায়কের বাবা তুলে অশ্লীল আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শনিবার ঘটনাকে কেন্দ্র করে বিধানসভার অন্তরে সাময়িক উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়। পরে অবশ্য অধ্যক্ষ গোটা বিষয়টিকে সামলে নেন। তবে এই ধরনের ঘটনায় অসন্তুষ্টও হয়েছেন তিনি। একই সঙ্গে, তিনি এও জানিয়েছেন, দিন-দিন বিধানসভার অন্দরে বিধায়কদের […]
আগামীকাল বিধানসভায় বাজেট প্রস্তাবের ওপর আলোচনা ও অর্থমন্ত্রীর জবাবী ভাষণ।
কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- রাজ্য বিধানসভায় গতকাল পেশ হয়েছে আগামী আর্থিক বছরের বাজেট প্রস্তাব। আজ অধিবেশনের দ্বিতিয়ার্ধে ওই বাজেট প্রস্তাবের ওপর তিন ঘণ্টা আলোচনা হয়। শাসক ও বিরোধী দলের সদস্যরা বাজেট প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন। বিশিষ্ট অর্থনীতিবিদ বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি, শঙ্কর ঘোষ প্রমূখ বিজেপি বিধায়করা রাজ্য বাজেটকে অন্তঃসার শূন্য নির্বাচনী চমক আখ্যা দিয়ে […]
বিধানসভায় বাজেট প্রস্তাবের ওপর আলোচনায় শাসক বিরোধী উভয়ই।
কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- রাজ্য বিধানসভায় গতকাল পেশ হয়েছে আগামী আর্থিক বছরের বাজেট প্রস্তাব। আজ অধিবেশনের দ্বিতিয়ার্ধে ওই বাজেট প্রস্তাবের ওপর তিন ঘণ্টা আলোচনা হয়। শাসক ও বিরোধী দলের সদস্যরা বাজেট প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন। বিশিষ্ট অর্থনীতিবিদ বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি, শঙ্কর ঘোষ প্রমূখ বিজেপি বিধায়করা রাজ্য বাজেটকে অন্তঃসার শূন্য নির্বাচনী চমক আখ্যা দিয়ে […]
‘পাগলা’ কুকুরের পর এবার হনুমান। আতঙ্ক হাওড়ায়।
হাওড়া, ৯ ফেব্রুয়ারি:- পাগলা কুকুরের পর এবার হনুমানের আক্রমণে অতীষ্ট এলাকার মানুষ। হাওড়ার জগৎবল্লভপুর ও পার্শ্ববর্তী এলাকা আমতার বেশ কিছু গ্রামের মানুষ এখন কার্যত হনুমানের আতঙ্কে গৃহবন্দী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সাত দিনে দুটি এলাকায় হনুমানের কামড়ে আক্রান্ত হয়েছেন কম করে ৩০ জন। জগৎবল্লভপুরের গোবিন্দপুর ও আমতা-১ গ্রাম পঞ্চায়েতের বালিচক, সাহাচক সহ একাধিক গ্রামে […]
লক্ষীর ভান্ডারকে ঐতিহাসিক আখ্যা দিয়ে রাজ্য জুড়ে প্রচারে নামছে মহিলা তৃণমূল।
কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের অনুদান বৃদ্ধির সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে প্রচারে নামছে। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূলের মহিলা ব্রিগেড শনিবার রাজ্যব্যাপী এই সিদ্ধান্ত উদযাপন করবে বলে জানানো হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন কেন্দ্রীয় বঞ্চনার পরও মহিলাদের জন্য যুগান্তকারী পদক্ষেপ করেছে রাজ্য সরকার। তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ […]
চা বাগানে শ্রমিকদের মালিকানার দাবিতে বিধানসভায় বিক্ষোভ বিজেপির।
কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- চা বাগানের শ্রমিকদের জমির মালিকানার দাবিতে বিজেপি পরিষদীয় দল আজ বিধানসভায় বিক্ষোভ দেখায়। চা বাগানে শ্রমিকদের পাট্টা দেওয়ার পরিবর্তে জমির মালিকানা দেওয়ার দাবিতে পরিষদীয় দল আজ বিধানসভায় মূলতবী প্রস্তাব আনে। অধ্যক্ষ সেই প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন। সেই সময় বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করে এবং […]









