এই মুহূর্তে জেলা

হুগলিতে এসে মতুয়া ভোটকেই টার্গেট রাজ্যের বিরোধী দলনেতার।

হুগলি, ২২ মার্চ:- হুগলি লোকসভায় বিজেপির ভোট প্রচারে এসে মতুয়া ভোটকেই টার্গেট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুগলি লোকসভায় প্রায় তিন লক্ষ মতুয়া সম্প্রদায়ের ভোটার আছেন। সেই ভোটকে কাজে লাগানোর জন্যই বারবার তার মুখে নাগরিকত্ব আইন প্রসঙ্গ উঠে এসেছে। শুক্রবার বলাগর বারুজীবি ফুটবল মাঠে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে বিশাল জনসভা করা হয়। সেখানেই […]

এই মুহূর্তে কলকাতা

ফের ধাক্কা খেলো রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।

কলকাতা, ২২ মার্চ:- রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ফের ধাক্কা খেল। লোকসভা নির্বাচনের গেরোতে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট স্থগিত করতে বাধ্য হল স্কুল সার্ভিস কমিশন। আগামী ২ এপ্রিল এই পরীক্ষা হওয়ার কথা ছিল। পার্শ্ব-শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনে যে যে প্রার্থী সফল হয়েছেন, তাঁদের জন্য পার্সোনালিটি টেস্ট নেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। সেইমতো আগে […]

এই মুহূর্তে জেলা

বিপুল পরিমাণ টাকা সহ গ্রেফতার ছয় যাত্রী হাওড়ায়।

হাওড়া, ২২ মার্চ:- হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা-সহ গ্রেফতার হয় ছয় যাত্রী। রেল পুলিশ (জিআরপি) সূত্রের খবর, ডাউন নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ওই ছ’জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ৫০ লক্ষ ৮৪ হাজার টাকার নগদ উদ্ধার হয়েছে। লোকসভা ভোটের সময়ে রাজ্যে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। […]

এই মুহূর্তে কলকাতা

লাগাতার ধাক্কা কমিশনের, চার জেলার জেলাশাসককে সরিয়ে দেওয়ার নির্দেশ।

কলকাতা, ২১ মার্চ:- দেশে লোকসভা ভোটের আদর্শ আচরণ বিধি জারি হওয়ার পর থেকেই রাজ্যে রাজ্যে প্রশাসনিক স্তরে লাগাতার ধাক্কা দিয়ে চলেছে নির্বাচন কমিশন। কিছুদিন আগেই বাংলায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিয়েছে কমিশন। সেই ঘটনার রেশ কাটার আগেই এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে কমিশন এক বিজ্ঞপ্তি জারী করে রাজ্যের ৪টি জেলার জেলা শাসকদের তাঁদের পদ […]

এই মুহূর্তে কলকাতা

গার্ডেনরিচ কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণায় মেয়রের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কমিশনকে রিপোর্ট রাজ্যের।

কলকাতা, ২১ মার্চ:- গার্ডেনরিচ কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণায় মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ওঠা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠিয়েছে। এই নিয়ে কমিশন মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছিল। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা আজই নির্বাচন কমিশনে কাছে রিপোর্ট পাঠিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই রিপোর্টের আরেকটি কপি মুখ্য নির্বাচনী […]

এই মুহূর্তে কলকাতা

ভোটের মুখে আচমকা ইস্তফা আইপিএস অফিসারের।

কলকাতা, ২১ মার্চ:- ভোটের মুখে আচমকাই ইস্তফা দিলেন আইপিএস অফিসার দেবাশিস ধর। ব্যক্তিগত কারণেই তিনি ইস্তফা দিয়েছেন বলে জানানো হয়েছে। তবে দেবাশিসবাবুর ইস্তফার পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, ২০২১ সালে বিধানসভা ভোটের পরই দেবাশিসবাবুকে সাসপেন্ড করা হয়েছিল। বৃহস্পতিবার মুখ্য সচিব বি পি গোপালিকার কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন আইপিএস অফিসার দেবাশিস ধর। […]

এই মুহূর্তে জেলা

জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলে গেল দশ চাকার একটি মোবিল বোঝাই লরি।

হাওড়া, ২১ মার্চ:- ১৬নং জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলে গেল দশ চাকার একটি মোবিল বোঝাই লরি, ব্যাপক যানজট। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দশ চাকার মোবিল ড্রাম বোঝাই লরিতে হঠাৎই আগুন লেগে বিপত্তি ঘটে। আজ বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটে হাওড়ার ১৬নং জাতীয় সড়কে জঙ্গলপাড়ার কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন ছুটে আসে। প্রায় ঘন্টা […]

এই মুহূর্তে জেলা

জিতলে সংসদে বলাগড়ের ভাঙ্গন নিয়ে গলা ফাটানোর আশ্বাস তৃণমূল প্রার্থী রচনার।

হুগলি, ২১ মার্চ:- রচনা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চম দিনে প্রচার আসেন বলাগড়ে। তবে তাল কাটে তার আসার আগেই। সকাল নটায় প্রার্থী আসার সময় দিলেও এসে পৌঁছান বারোটার পর। বিভিন্ন গ্রাম থেকে মহিলারা বাড়ির কাজ ফেলে এসে দাঁড়িয়ে থাকেন। অপেক্ষা করতে করতে স্থানীয় নেতাদের দু চার কথা শুনিয়েও দেন। বলাগড় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে ঘিরে ক্ষোভ দেখাতে দেখা যায় […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার সাঁকরাইলে প্রচারে বাম প্রার্থী।

হাওড়া, ২১ মার্চ:- বৃহস্পতিবার সকালে হাওড়া লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হাওড়ার সাঁকরাইল দক্ষিণে মৌড়িগ্রাম এলাকায় প্রচার করেন। তিনি পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। ভোট প্রার্থনা করেন। প্রচারে বামেদের দাবি, দেশের সরকার বদলের এই ভোটে বিজেপির বিকল্প বামেরাই। সংসদে মানুষের কথা বলার লোক চাই। মানুষের […]

এই মুহূর্তে কলকাতা

দিনহাটায় তৃণমূল-বিজেপির সংঘর্ষের ঘটনা খতিয়ে দেখতে রাজ্যপাল।

কলকাতা, ২০ মার্চ:- কোচবিহারের দিনহাটায় তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ সেখানে যাচ্ছেন। আজ দুপুরে সাড়ে বারোটা নাগাদ বিমানে তিনি বাগডোগরার উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে সড়কপথে তিনি দিনহাটা যাবেন। উল্লেখ্য গতকাল রাতে কোচবিহারের দিনহাটায় তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয়৷ রাস্তায় নেমে হাতাহাতি করতে দেখা যায় […]