এই মুহূর্তে জেলা

দিলীপের পর বারুইপুরে আটকানো হলো লকেটকে , এরপরেই রাস্তায় বসে বিক্ষোভ সাংসদের।

দ:২৪পরগনা , ২৯ মে:- ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনায় ঢুকতে গিয়ে বাধা পেয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এবার একই জেলায় ত্রাণ নিয়ে যেতে গিয়ে পুলিশের বাধা থমকে গেলেন বিজেপির আরেক সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি ত্রাণসামগ্রী নিয়ে ক্যানিং এলাকায় যাচ্ছিলেন বলেই দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায়। বারুইপুর রোডেই তাঁরা রাস্তা আটকায় বিশাল পুলিশ […]

এই মুহূর্তে জেলা

পয়লা জুন থেকে রাজ্যের ধর্মস্থান গুলিকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে – মুখ্যমন্ত্রী।

নবান্ন , হাওড়া, ২৯ মে:- করোনা ভাইরাসের সংক্রমন রুখতে সাবধানতা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে আগামী মাস থেকে সরকারি এবং বেসরকারি দপ্তর পুরোপুরি কাজ শুরু করবে। নবান্নে আজ জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। তিনি বলেন কোভিড সংক্রমণ রোধে জীবনযাপনের পদ্ধতি বদলাতে হবে। […]

এই মুহূর্তে খেলাধুলা

ফিরছে ইংলিশ প্রিমিয়র লিগ, ঘোষিত নয়া ক্রীড়াসূচি।

স্পোর্টস ডেস্ক , ২৮ মে:- করোনা আবহেই বিশ্ব ফুটবলের আরও একটি জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট শুরুর দিন ঘোষণা হয়ে গেল। আগামী ১৭ জুন থেকে ফের শুরু হতে চলেছে ইংলিশ প্রিমিয়র লিগ। প্রথম দিনই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার সিটি ও আর্সেনাল। ওই একই দিনে অন্য ম্যাচে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড। এই দুই ম্যাচ […]

এই মুহূর্তে খেলাধুলা

কলকাতা লিগ কবে শুরু হতে পারে ? ইঙ্গিত দিল আইএফএ।

  স্পোর্টস ডেস্ক, ২৯ মে:- রাজ্যে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে করোনা পরিস্থিতি। ভিন রাজ্য থেকে শ্রমিকরা রাজ্যে ফিরতেই ব্যাপকভাবে বেড়েছে সংক্রমণের সংখ্যা। আর তাই রাজ্যে ফুটবল ফেরার ব্যাপার নিয়ে সংশয়ে আইএফএ। তবে কলকাতা লিগ অক্টোবরের আগে যে শুরু করা সম্ভব নয়, তা স্পষ্ট জানিয়ে দিলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জী। তবে লিগ শুরু করার আগে আইএফএ […]

এই মুহূর্তে কলকাতা

এবার দমকলমন্ত্রী কে থাবা বসালো করোনা।

  কলকাতা , ২৯ মে:- বাংলায় ক্রমশ বাড়ছে উদ্বেগ। রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪৪ জনের শরীরে মিলেছে মারণ করোনার ভাইরাস।  আর এরই মধ্যে রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।আর খবর শোনা মাত্রই উদ্বেগ বারছে সাধারণ মানুষদের মধ্যে। ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে রয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।সুত্রের খবর তাঁর বাড়ির পরিচারিকা করোনা […]

এই মুহূর্তে খেলাধুলা

টি-২০ বিশ্বকাপ ও আইপিএল নিয়ে সিদ্ধান্ত জানাল আইসিসি।

  স্পোর্টস ডেস্ক , ২৮ মে:- চলতি বছরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপের ভাগ্য কী হতে চলেছে? সেই নিয়ে বৃহস্পতিবার সারাদিন অপেক্ষায় ছিল গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু দিনের শেষে সব জল্পনার অবসান ঘটাল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তবে শোনাতে পারল না কোনও সুখবর। ঝুলিয়ে রইল টি-২০ বিশ্বকাপ ও আইপিএল এর মতো দুটি হাইভোল্টেজ টুর্নামেন্টের ভাগ্য। […]

এই মুহূর্তে জেলা

ফি বৃদ্ধি সহ আরও দুই দফা দাবীতে বৃহস্পতিবার বেসরকারী স্কুলের সামনে বিক্ষোভ রানাঘাটে।

নদিয়া , ২৮ মে:-  ফি বৃদ্ধি সহ আরও দুই দফা দাবীতে বৃহস্পতিবার সকালে নদিয়ার রানাঘাট আইশতলায় একটি বেসরকারী স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবক এবং অভিভাবিকারা।করোনা আবহে রাজ্যের এই সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিসঠান বন্ধ সেখানে দাড়িয়ে স্কুল কতৃপক্ষ ফোনে ম্যাসেজ দিয়ে বার বার জানিয়ে দিচ্ছেন অতিরিক্ত টাকা প্রদান না করলে নতুন সেশনের পাঠ্য পুস্তক […]

এই মুহূর্তে জেলা

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সাংবাদিক , ভাঙচুর করা হলো গাড়িও ,পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি, তদন্তে ময়না থানা।

ময়না , ২৮ মে:- গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সংবাদ মাধ্যম। আর সেই সংবাদমাধ্যম এবার আক্রান্ত দুষ্কৃতীদের হাতে। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামহল গ্রামে নিজের আত্মীয় বাড়িতে গিয়েছিলেন রাজ্যের জনপ্রিয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিক জাহাঙ্গীর বাদশা। আর সেখানেই তাকে এবং তার পরিবারকে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়। সাংবাদিকের গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাকে এবং […]

এই মুহূর্তে খেলাধুলা

আইপিএল জয়ের বর্ষপূর্তিতে বাদ মনোজ, কেকেআরের বিরুদ্ধে ক্ষোভ।

  স্পোর্টস ডেস্কপ্রথম আইপিএল জয়ের অষ্টম বর্ষপূর্তির দিনে আইপিএল জয়ের অন্যতম নায়ক তথা বঙ্গ সন্তান মনোজ তিওয়ারিকেই ভুলে গেল কলকাতা নাইট রাইডার্স। আর তাই মন খারাপ বাংলার অন্যতম সেরা অভিজ্ঞ ব্যাটসম্যান মনোজ তিওয়ারির। ২০১২ সালে ২৭ মে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথমবার আইপিএল ট্রফি ঘরে তুলেছিলেন অধিনায়ক গৌতম গম্ভীর। বুধবার তার অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে প্রথম […]

এই মুহূর্তে খেলাধুলা

ধোনির অবসর নিয়ে ভুয়ো খবর স্যোশাল মিডিয়ায়, কী বললেন সাক্ষী ?

  স্পোর্টস ডেস্ক , ২৮ মে:- গত বছর বিশ্বকাপের পর থেকেই আর ২২ গজে দেখা যায় নি এমএসডি-কে। ফলে প্রাক্তন ভারত অধিনায়কের ক্রিকেট থেকে অবসরের জল্পনা বাড়ছিল দর্শকদের মধ্যে। চলতি বছরে আইপিএলে আবারও চেন্নাই সুপার কিংস এর জার্সিতে মাহিকে দেখার অপেক্ষায় ছিলেন ফ্যানেরা। ফলে মনে করা হচ্ছিল আইপিএল এ ভালো খেলা উপহার দিয়ে, আবারও টিম […]