তরুণ মুখোপাধ্যায় , ৩০ মে:- বিপদের দিনে মানুষের পাশে যারা দাঁড়ায় তারাই প্রকৃত মানুষ। আজ রিষড়া পুরোসভার ৭ ,২১ ,২২ ওয়ার্ড এ স্থানীয় দুস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি জানান আস্তে আস্তে পরিবহন ব্যাবস্থা চালু হতে চলেছে।সরকার থেকে বলা হয়েছে সরকারি দফতরগুলি ৭০ শতাংশ কর্মচারী নিয়ে কাজ শুরু করতে পারবে। যেহেতু ট্রেন চলছে না সেক্ষেত্রে সবাই না আসতে পারলে সহ কর্মীদেরই এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়ে একটু বেশি কাজ করতে হবে। কারণ আমরা জানি মানুষই মানুষের জন্য। রিষড়া পুরবোর্ডের বোর্ড অফ এডমিনিষ্ট্রেটর বিজয় সাগর মিস্র জানালেন মমতা বন্দোপাধ্যায় এর নির্দেশ মতো আমাদের পুরোসভা সব সময়ে নাগরিক দের পাশে আছেন। রিষড়ার যে সমস্ত পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আটকা পড়েছিলেন তারা ফিরতে আরম্ভ করেছেন। তাদের স্বাস্থ্য ব্যাবস্থার দিকে নজর দিতে আজ মাননীয় সাংসদ কল্যাণ ব্যানার্জির উপস্থিতিতে টাস্কফোর্স এর সভা হয়।
Related Articles
রাস্তা নির্মাণ নিয়ে বিবাদ , সভাপতির গাড়িতে ভাঙচুর। উঠল গুলি চালানোর অভিযোগ।
মালদা , ২৫ জুন:- শাসকদলের ফের প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল কে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর | রাস্তা নির্মাণের কাজ ঘিরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি কে রাস্তায় আটকে গাড়ি ভাঙচুর করে মারধরের অভিযোগ উঠেছে এলাকার জেলা পরিষদ কর্মাদক্ষ মমতাজ বেগমের স্বামী আমিনুল হকের বিরুদ্ধে। সভাপতি জুবেদা বিবিকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি […]
অবিশ্বাস্ব জলোচ্ছ্বাস দিঘায়।
দিঘা, ২০ আগস্ট:- অবিশ্বাস্ব জলোচ্ছ্বাস। দিঘা সমূদ্রে এমন জ্বলোচ্ছ্বাস বহুদিন কেউ প্রত্যক্ষ করেছেন কিনা মনে করতে পারছেন না। অমাবস্যা কোটালে বৃহস্পতিবার দিঘা সমূদ্রের যে চেহারার দেখা মিলেছে তা এক কথায় ভয়ানক, শিউরে ওঠার মতোই। এদিন সকালে দিঘার সমূদ্র তটে গিয়ে দেখা যায়, গোটা গার্ডওয়ালটাই জলে ডুবে গিয়েছে। সমূদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে বাজারের ওপর। লকডাউনের […]
দশ দিনের ব্যাবধানে তিনটে খুন রিষড়ায় , আতঙ্কে এলাকাবাসী।
হুগলি , ১৬ মার্চ:- রিষড়ায় যুবক খুন। গুলি করে চপার দিয়ে কুপিয়ে খুন করা হয় আনন্দ সিং(৩০) কে। গতকাল গভীর রাতে রিষড়া পুরসভার দশ নং ওয়ার্ড কুন্ডু কলোনীতে এই ঘটনা ঘটে, দীপক জয়সওয়াল ও ভোলা দাসকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আনন্দ সিং বড় বাজারে কাজ করত। ত্রিশ হাজার টাকা ধার করেছিলো। এক […]






