হাওড়া ,৩০ মে:- শনিবার হাওড়ার লিলুয়ার ভট্টনগরে হাওড়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই কর্মসূচি।লকডাউনের জন্য চারিদিকে রক্তদান শিবির বন্ধ। তার জন্য ব্ল্যাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি দেখা দিয়েছে। তাই এই মূহুর্তে এই রক্তদান শিবির যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, এদিন এই রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশজন রক্তদান করেন। এই সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি রেখা রাউত, তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেত্রী চৈতালি বিশ্বাস সহ অন্যান্যরা।
Related Articles
হাম,রুবেলার টিকাকরন শুরু হচ্ছে হুগলিতে।
হুগলি, ৬ জানুয়ারি:- হাম রুবেলার টিকা করন শুরু হচ্ছে হুগলি জেলায়। নয় মাস থেকে পনের বছর বয়সীদের এই টিকা দেওয়া হবে। এর জন্য সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে। ৯ জানুয়ারী শুরু করে চলবে পাঁচ সপ্তাহ। জেলার ৪৮০০ শিক্ষা প্রতিষ্ঠানে চলবে হাম রুবেলার টিকা করন। সব স্কুলের অভিভাবকদের নিয়ে মিটিং করা হয়েছে। টিকা করন চলাকালীন যে কোনো […]
হাওড়ায় বিধ্বংসী আগুন।
হাওড়া, ১ ডিসেম্বর:- বেলুড়ের বি কে পাল টেম্পল রোডে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। এই মুহুর্তে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। জনবহুল এলাকায় এই ঘটনায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। Post Views: 341
অনাড়ম্বর ভাবেই মাহেশে অনুষ্ঠিত হলো জগন্নাথদেবের চন্দনযাত্রা উৎসব।
হুগলি , ১৪ মে:- অক্ষয় তৃতীয়ার সকালে মাহেশের ঐতিহাসিক জগন্নাথ দেবের চন্দননযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে গেল রথযাত্রা উৎসব। এদিন সকালে মাহেশের জগন্নাথ মন্দিরে মহাপ্রভুর সারা অঙ্গে চন্দন মাখিয়ে এই উৎসবের সূচনা করা হলো। বহু যুগ ধরে এই উৎসব পালিত হয়ে আসছে মাহেশের জগন্নাথ মন্দিরে। এদিন সকালে এই উৎসব পালন করা হলো অনাড়ম্বর ভাবে, মহামারী […]








