হাওড়া ,৩০ মে:- একসঙ্গে এত সংখ্যায় ভিন রাজ্য থেকে শ্রমিকরা আসছেন। এদের অনেকেই করোনা আক্রান্ত। ওইজন্য করোনা বাড়ছে। আপ্রাণ চেষ্টা করেও করোনা পুরোপুরি আটকানো ক্রমশ কঠিন হয়ে উঠছে বলে শুক্রবার নবান্নের সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, “এখন আর উপায় নেই। সবাইকে নিয়েই থাকতে হবে। করোনাকে নিয়ে ঘুমোন। করোনাকে পাশবালিশ করে নিন। ক্ষমা চেয়ে নিচ্ছি। নিয়ন্ত্রণের চেষ্টাও করেছি। কিন্তু সব আমার হাতে নেই।” মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের রেশ ধরেই আজ শনিবার দুপুরে হাওড়ায় অভিনব প্রতিবাদ কর্মসূচি নেয় বিজেপি। বিজেপি যুব মোর্চা কর্মীরা হাওড়ায় এসডিও অফিসের গেটের সামনে ‘করোনা পাশবালিশ’ নিয়ে রাস্তায় শুয়ে প্রতিবাদ করে। শ্লোগান দেয়। বিক্ষোভ দেখায়। মুখ্যমন্ত্রীর অপসারণ দাবি করে তারা। পরে পুলিশ এসে যুব মোর্চা কর্মীদের সেখান থেকে সরিয়ে দেয়।বিজেপি যুব মোর্চার হাওড়া সদরের সাধারণ সম্পাদক অমিত বসু বলেন, আমরা যুব মোর্চার কর্মীরা এখানে সোস্যাল ডিসট্যান্স বজায় রেখেই দলের কর্মসূচি পালন করছিলাম। পুলিশ এসে বলপূর্বক আমাদের সরিয়ে দিয়েছে।
Related Articles
অজিত আইজ্যাক আর আলেজান্দ্রো কে চিঠি দিচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা।
কলকাতা,৭ জানুয়ারি:- অজিত আইজ্যাক আর আলেজান্দ্রো কে চিঠি দিচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা। মোহনবাগান যদি স্পন্সর না থেকে এত ভালো পারফরমেন্স করতে পারে তাহলে আমরা পারবো না কেন । মূলত এই দাবিতেই উত্তাল ইস্টবেঙ্গল ক্লাব তাবু। প্রায় আড়াই ঘন্টা ক্লাব রুদ্ধদ্বার বৈঠক করেন করেন লাল হলুদ কর্তারা। সেখানে দেবব্রত সরকারদের মনে হয় দুই থেকে তিন […]
রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তাকে বৈঠকে ডাকলো কেন্দ্র।
কলকাতা , ১৮ ডিসেম্বর:- রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার পুনরায় রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তা কে বৈঠকে ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে গতকাল সন্ধ্যায় চিঠি দিয়ে আজ বিকেল সাড়ে পাঁচটায় দিল্লীর নর্থ ব্লকে বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছেন। রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্রকেও ওই বৈঠকে উপস্থিত […]
মকর সংক্রান্তীতে গুড়ের চাহিদা যোগান দিতে হিমসিম খাচ্ছে গুড় ব্যাবসায়ীরা।
পশ্চিম মেদিনীপুর,১৪ জানুয়ারি:- শীত কাল মানেই খেজুর গুড়। আর মকর সংক্রান্তি মানে আপামর বাঙালীর খেজুর গুড় চাই চাই। তবে দীর্ঘ তিন বছর ধরে এই মকর সংক্রান্তিতে খেজুর গুড়ের চাহিদা জোগান দিতে হিমসিম খাচ্ছে অনীল বাস্কে। গোয়ালতোড়ের পড়াকালীন গ্রামের বছর ৪০ এর অনীল বাস্কে পেশায় বাড়ই এর কাজ কারেন। আর বছর তিনেক ধরে শীত কালে […]








