এই মুহূর্তে জেলা

৭২ দিন পর গঙ্গা সাগর কপিলমুনি মন্দির খুলে দিল গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি ।

দ:২৪পরগনা, ৮ জুন:- লকডাউন এর ৭২ দিন পর এলাকার মহিলারা শঙ্খ ধ্বনি বাজিয়ে গঙ্গাসাগরের কপিল মুনি মন্দির মঙ্গলবার সকল থেকে খুলে দিল গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান বঙ্কিমচন্দ্র হাজরা । হাজির ছিলেন ভারত সেবাশ্রম সংঘের নিমাই মহারাজ, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি শম্ভুদ্বীপ রায় সহ এলাকার স্থানীয় বাসিন্দারা । এদিন কপিলমুনি মন্দির খোলার আগে পুরো মন্দির […]

এই মুহূর্তে জেলা

কোথাও একশো শতাংশ , কোথাও অনুপস্থিতির সংখ্যা বেশি ; তৃণমূল পরিচালিত দুই সরকারি অফিসে ভিন্নচিত্র চুঁচুড়ায়।

সুদীপ দাস, ৮ জুন:- সরকারি-বেসরকারী বিভিন্ন ক্ষেত্রে আজ থেকে কার্যত লকডাউন উঠে গেলো রাজ্য সরকারের নির্দেশে। আজ থেকেই সমস্ত সরকারী অফিসগুলিতে সপ্তাহের ৬ দিনে আনুপাতিক হারে ৭০ শতাংশ কর্মচারিদের উপস্থিতি বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। সেইমত সপ্তাহের প্রথম দিন হুগলি জেলা পরিষদে গিয়ে দেখা গেলো চলছে দপ্তরের কাজ। নিজ-নিজ চেয়ারে উপস্থিত কর্মচারীরা। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ […]

এই মুহূর্তে খেলাধুলা

ভারতীয় ক্রিকেটার নাকি রামায়ণের হনুমান !

স্পোর্টস ডেস্ক, ৮ জুন:- ভারতীয় দলের তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন এমন একখানা ছবি পোস্ট করলেন যা দেখে আপনারও হয়তো মুখ থেকে বেরিয়ে যাবে- জয় শ্রীরাম। কেরলের ক্রিকেটার সঞ্জু। দেশের মাটি যেখানে শেষ হয়ে সমুদ্রের শুরু। তাই ফিনেস ট্রেনিংয়ের জন্য সমুদ্র সৈকতে যান সঞ্জু। আসলে সমুদ্র তীরের বালি ফিটনেস ট্রেনিংয়ের জন্য কার্যকরী। ফুটবলার বা ক্রিকেটাররা সমুদ্রের […]

এই মুহূর্তে খেলাধুলা

বকেয়া বেতনের দাবিতে কোয়েসকে চিঠি লাল-হলুদ ফুটবলারদের।

স্পোর্টস ডেস্ক, ৮ জুন:- করোনা ভাইরাস সহ নানা অজুহাত দেখিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি ভঙ্গ করে বিনিয়োগকারী সংস্থা কোয়েস। ফলে মে মাসের বেতন থেকে বঞ্চিত হন লাল-হলুদের ফুটবলাররা। কোয়েস হাত উঠিয়ে নেওয়ায় ইস্টবেঙ্গলে খেলা বিদেশি ফুটবলারদের লকডাউনের মধ্যেই ফ্ল্যাট খালি করার নির্দেশ দেওয়া হয়। গত রবিবার আনুষ্ঠানিক ভাবে লাল-হলুদের সঙ্গে নিজেদের বিচ্ছেদ ঘোষণা করেছে বেঙ্গালুরুর বিনিয়োগকারী […]

এই মুহূর্তে খেলাধুলা

স্মিথ না বিরাট, তিন ফর্ম্যাটে কে এগিয়ে? কী বললেন অজি অধিনায়ক ?

স্পোর্টস ডেস্ক, ৮ জুন:- বিরাট কোহালি নাকি স্টিভ স্মিথ, তিন ফরম্যাট মিলিয়ে কে সেরা ব্যাটসম্যান? অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সামনে রাখা হয়েছিল এই প্রশ্ন। তিন ফরম্যাট নিয়ে আলাদা করে কোহালি-স্মিথের মধ্যে তুলনা করেছেন ডানহাতি ওপেনার। টেস্ট ক্রিকেটে এই দু’জন সম্পর্কে অ্যারন ফিঞ্চ বলেছেন, “টেস্টে হোম ও অ্যাওয়ে ম্যাচে এই দু’জনের রেকর্ড অবিশ্বাস্য। কয়েক বছর […]

এই মুহূর্তে জেলা

তিন মাসের স্কুল ফি মকুব হাওড়ার বালি বিধানসভা এলাকার একাধিক ইংরেজি মাধ্যম স্কুলে।

হাওড়া, ৮ জুন:- বালির বিধায়ক বৈশালী ডালমিয়ার আবেদনে সাড়া দিয়ে এবার এগিয়ে এল ওই এলাকার একাধিক ইংরেজি মাধ্যম স্কুল। লকডাউনের সময় এপ্রিল, মে ও জুন এই তিন মাসের স্কুলের ফি তারা মকুবের সিদ্ধান্ত নিয়েছে। স্কুলগুলির এই মানবিক সিদ্ধান্তে খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। লকডাউনের সময় অনেকেই কার্যত কর্মহীন অবস্থায় ছিলেন। বিশেষত দিন আনা দিন […]

এই মুহূর্তে জেলা

তিন মাসের বিদ্যুতের বিল মকুবের দাবিতে প্রদেশ কংগ্রেসের ডাকে হাওড়ায় সিইএসসি অফিসে ডেপুটেশন কর্মসূচি।

হাওড়া, ৮ জুন:- রলকডাউন পরিস্থিতিতে গ্রাহকদের তিন মাসের বিদ্যুতের বিল মকুবের দাবিতে সোমবার সকালে হাওড়ায় সিইএসসির আঞ্চলিক অফিসের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল হাওড়া জেলা কংগ্রেস। এদিন সকালে বিক্ষোভ কর্মসূচির পর প্রদেশ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে সিইএসসি কর্তৃপক্ষকে কয়েক দফা দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়। এদিনের কর্মসূচি নিয়ে দলের হাওড়া জেলা সভাপতি […]

এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ায় ব্যাংক ডাকাতদের নিয়ে পুনর্নির্মাণ পুলিশের।

হুগলি, ৮ জুন:- উত্তরপাড়ায় দিনে দুপুরে দুঃসাহসিক ব্যাংক ডাকাতির ঘটনায় দুষ্কৃতীদের নিয়ে পুনর্নির্মাণ করলো চন্দননাগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিক রা।এদিন 4 ব্যাংক ডাকাত প্রীতম,সঞ্জয়,সঞ্জীব ও তাপস কে নিয়ে ব্যাংকে আসে পুলিশ।তারপর কি ভাবে সেদিন ব্যাংক লুট করেছিলো তা অভিনয় করে দ্যাখায় পুলিশ কে।।

জেলা এই মুহূর্তে

বিশ্ব ব্যাংক রাজ্যের উন্নয়ন ও পুনর্গঠন এর জন্য ১৯৫০ কোটি টাকা ঋণ দিয়েছে – মুখ্যমন্ত্রী।

নবান্ন,হাওড়া, ৮ জুন:- করোনা অতিমারী ও ঘূর্ণিঝড় অম্পান পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্ব ব্যাংক রাজ্যের উন্নয়ন ও পুনর্গঠন এর জন্য ১৯৫০ কোটি টাকা ঋণ দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন এর মধ্যে পরিকাঠামো উন্নয়ন খাতে ১,১০০ কোটি টাকা ও সামাজিক প্রকল্পে ৮৫০ কোটি টাকা খরচ করা হবে। নবান্নের রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর তিনি একথা জানান।

এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ার ধারসা থেকে করুণাময়ী পর্যন্ত বাস সার্ভিস চালু হলো।

হুগলি, ৮ জুন:- আবার একটা প্রশংসনীয় কাজ শুরু করল পরিবহন দপ্তর। উত্তরপাড়া পুরসভার চিফ অ্যাডমিনিস্ট্রেটর দিলীপ যাদবের উদ্যোগে শুরু হলো উত্তরপাড়ার ধারসা থেকে করুণাময়ী পর্যন্ত বাস সার্ভিস। বহুদিন ধরে এখানকার বাসিন্দাদের একটা দাবি ছিল এখান থেকে একটি সরকারি বাসে রুটের। কারণ শ্রীরামপুর থেকে বাগবাজার এবং শ্রীরামপুর থেকে করুনাময়ী পর্যন্ত তিন নম্বর বাস রুট আজ প্রায় […]