স্পোর্টস ডেস্কহুগলি , ৯ জুন:- মধ্যরাতে চার দিনের সদ্যোজাতকে নিয়ে তিন হাসপাতাল ঘোরার পর অবশেষে পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে পারলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার ক্রোমা। জানা গিয়েছে, ক্রোমার চারদিনের সদ্যজাত সন্তানের রবিবার জন্ডিস ধরা পড়ে। এরপরে তাকে শহরের একাধিক হাসপাতলে নিয়ে গেলেও ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। প্রতিক্ষেত্রেই করোনার দোহাই দেওয়া হয়। ক্রোমার পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে চার দিনের সন্তানকে নিয়ে যাওয়া হয় পিয়ারলেস হাসপাতালে। সেখানে তাকে ভর্তি নেওয়া হয়নি। এরপরে ঢাকুরিয়া আমরিতেও একই ঘটনা ঘটে। শ্যামবাজারের স্টারলিংয়েও করোনার দোহাই দিয়ে সদ্যোজাতকে ভর্তি নেয়নি। অবশেষে পার্কস্ট্রিটের নেওটিয়া হাসপাতলে জন্ডিসে আক্রান্ত চারদিনের সদ্যোজাত সন্তানকে ভর্তি নেওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারের সন্তানকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। যদিও এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল শহরের বেসরকারি হাসপাতালগুলির ভূমিকা।
Related Articles
জাঙ্গিপাড়া ও শেওড়াফুলিতে নাবালিকার মৃত্যুর ক্ষেত্রে পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ, দাবি প্রিয়াঙ্ক কানুনগোর।
হুগলি, ১৪ অক্টোবর:- জাঙ্গিপাড়া এবং শেওড়াফুলি দুই নাবালিকার মৃত্যুর ক্ষেত্রেই পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ করলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। পুলিশ তাকে কোনরকম তথ্য দিয়ে সহায়তা করেনি বলেও অভিযোগ করেন তিনি। সঠিক সময়ে এফআইআর ময়না তদন্তের রিপোর্ট দেওয়া হয়নি। দুটো ঘটনার ক্ষেত্রেই প্রত্যক্ষদর্শীদের গোপন জবানবন্দি নেওয়া হয়নি। এছারাও তদন্তে একাধিক অসঙ্গতি রয়েছে। দিল্লি […]
আগামীকাল ভোটের নজরে চারটি বিধানসভা কেন্দ্র।
কলকাতা , ২৬ মার্চ:- এক নজরে ৪টি বিধানসভা কেন্দ্র:- মোট ভোটার ( চারটি বিধানসভায়) -৯,৫০,৪৮২ জন। শালতোড়া – ২৩২১৫৮ জন ভোটার ছাতনা -২৪১৫১৮ জন ভোটার রানীবাঁধ -২৫২৭০৭ জন ভোটার রাইপুর – ২২৪০৯৯ জন ভোটার ৪টি বিধানসভা কেন্দ্রে মোট প্রার্থী – ২৬জন মোট ভোট বুথের সংখ্যা:- ১৩২৮টি স্পর্শকাতর বুথের সংখ্যা:- ২১০টি মোট ভোট কর্মী প্রায় ৬০০০ […]
ওড়িশা নয় বাংলামুখী হতে চলেছে অশনি ঘূর্ণিঝড়।
কলকাতা, ৮ মে:- ওড়িশা নয় বাংলামুখী হতে চলেছে ঘূর্ণিঝড় অশনি। এ রাজ্যের প্রশাসন ও সাধারণ মানুষের আশঙ্কা বাড়িয়ে এই সতর্কতাবাণী শুনিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়বৃষ্টি হবে। দুর্যোগ চলবে সারা সপ্তাহ ধরেই। এই পরিস্থিতিতে রাজ্যের কৃষকদের জন্য কৃষি দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে দুর্যোগে ফসলের ক্ষয়ক্ষতি আটকাতে মূলত দক্ষিণবঙ্গের […]










