হাওড়া, ৮ জুন:- বালির বিধায়ক বৈশালী ডালমিয়ার আবেদনে সাড়া দিয়ে এবার এগিয়ে এল ওই এলাকার একাধিক ইংরেজি মাধ্যম স্কুল। লকডাউনের সময় এপ্রিল, মে ও জুন এই তিন মাসের স্কুলের ফি তারা মকুবের সিদ্ধান্ত নিয়েছে। স্কুলগুলির এই মানবিক সিদ্ধান্তে খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। লকডাউনের সময় অনেকেই কার্যত কর্মহীন অবস্থায় ছিলেন। বিশেষত দিন আনা দিন খাওয়া, দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা, ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা থেকে শুরু করে সাধারণ মানুষের এই সময়টা রোজগার বলতে কিছুই ছিলনা। অর্থের সঙ্কটে পড়েছিলেন বহু মানুষ। তাই সকলের সমস্যার কথা ভেবে বৈশালীদেবী ইংরেজি মাধ্যম স্কুলগুলির কাছে আবেদন করেছিলেন যাতে মানবিকতার সঙ্গে এই তিনমাসের স্কুল ফি মকুব করা হয়। সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এসেছে স্কুলগুলি। স্কুলের বক্তব্য, বিধায়কের অনুরোধ মেনেই তাঁরা মানবিক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে এসে এপ্রিল, মে ও জুন এই তিন মাসের স্কুল ফি মকুব করেছেন। এই এলাকায় অনেক গরিব পরিবার আছে। যাদের ছেলেমেয়েরা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। তাদের সমস্যার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Related Articles
কোভিড আক্রান্ত রোগীদেরও ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা রাখছে কমিশন।
কলকাতা,১৮ ডিসেম্বর:- কোভিড আবহেই কলকাতা পুরসভার ভোটের আয়োজন। সেজন্য প্রয়োজনীয় সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। কলকাতার কোভিড আক্রান্ত নাগরিকরাও যাতে পুরনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তারও ব্যবস্থা রাখা হচ্ছে কমিশনের তরফে। কমিশন সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতায় মোট কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ১৬৩ জন। তাঁদের মধ্যে বেশ কিছু রোগী ভোট দেওয়ার […]
বেতন হয়নি,পুজোর আগে বোনাসও মেলেনি, পুরসভার গেট আটকে বিক্ষোভ পুর কর্মীদের।
হুগলি, ২৩ সেপ্টেম্বর:- হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের গত মাসের বেতন হয়নি। উৎসবকালীন ভাতা যেটা দেওয়া হয় তাও মেলেনি। সকাল থেকে পুরসভার গেট বন্ধ করে বিক্ষোভ বসে কর্মীরা। পুরসভার ভিতরে যারা কাজ করেন সেই কর্মীদের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। পুজোর সময় বেতন বোনাস না পেলে তাঁদের চলবে কি করে তাই পুরসভার গেটে বিক্ষোভ করছেন দাবী […]
সোস্যাল মিডিয়ার সাহায্য নিয়ে মহিলাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পুলিশ।
হাওড়া,২৫ ফেব্রুয়ারি:- হাওড়ার শিবপুর মন্দিরতলা এলাকায় বছর পঞ্চাশ বয়সী এক মহিলাকে টানা কয়েক ঘণ্টা ধরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে এবং রাস্তার ধারে একা চুপচাপ বসে থাকতে দেখে সন্দেহ হয়েছিল কর্তব্যরত সেকেন্ড হুগলি ব্রিজ ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের। পুলিশ তখন ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করেন। ওই মহিলা কিছু জানাতে চাননি। বাড়ির ঠিকানাও বলতে পারছিলেন না। তিনি […]










