দ:২৪পরগনা, ৮ জুন:- লকডাউন এর ৭২ দিন পর এলাকার মহিলারা শঙ্খ ধ্বনি বাজিয়ে গঙ্গাসাগরের কপিল মুনি মন্দির মঙ্গলবার সকল থেকে খুলে দিল গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান বঙ্কিমচন্দ্র হাজরা । হাজির ছিলেন ভারত সেবাশ্রম সংঘের নিমাই মহারাজ, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি শম্ভুদ্বীপ রায় সহ এলাকার স্থানীয় বাসিন্দারা । এদিন কপিলমুনি মন্দির খোলার আগে পুরো মন্দির থেকে স্যানিটাইজার করা হয় । জিবিডি বচেয়ারম্যান বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন, এই পবিত্র মন্দিরে দশ জন করে পূজা দিতে পারবেন তার বেশি কেউ পুজো দিতে পারবেন না । সবাই কে মাস্ক পরে দশ জন পুজো দিয়ে বাহির হওয়ার পর আবার দশ জনকে পূজা দেবেন । এভাবেই করোনা ভাইরাসের অবহের মধ্যে চলতে থাকবে সাগরের কপিলমুনি মাদিরের পূজা।
Related Articles
চলন্ত বাসে তিন যুবকের অভব্য আচরণ। প্রতিবাদ করায় চালক ও কন্ডাক্টরকে মারধর।
হাওড়া, ৫ মে:- চলন্ত বাসের মধ্যে তিন যুবকের অভব্য আচরণের প্রতিবাদ করায় চালক ও কন্ডাক্টরকে মারধরের ঘটনা ঘটল হাওড়ার বালিতে। শুধু তাই নয়, ওই যুবকরা বাসের স্টিয়ারিং জোর করে ঘুরিয়ে দিয়ে বাসটিকে দুর্ঘটনার কবলে ফেলে পালিয়ে যায়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পাশের দেওয়ালে ধাক্কা মারে। ঘটনায় প্রাণে বাঁচেন যাত্রীরা। জানা গেছে, বৃহস্পতিবার বিকেল […]
বালিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু।
হাওড়া ,১৬ ডিসেম্বর:- বিপজ্জনকভাবে লাইন পেরতে গিয়ে হাওড়াগামী ডাউন লোকাল ট্রেনের ধাক্কায় মারা গেলেন এক যুবক। আজ সকালে বালি স্টেশনে ঘটনাটি ঘটে। মৃতের পরিচয় জানা যায়নি। বছর আনুমানিক ৩৫। এদিন সকাল ১০টা নাগাদ বালি স্টেশনের ১ ও ২ নম্বর প্লাটফর্মের মাঝখানে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে আসে রেল পুলিশ। জিআরপি ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করছে। […]
নির্যাতিতা তরুনীর বাড়িতে “আমরা আক্রান্ত” মঞ্চের প্রতিনিধি দল।
উঃ২৪পরগনা, ২৮ আগস্ট:- নির্যাতিতা তরুণীর পরিবারের সাথে দেখা করতে আসলেন ‘আমরা আক্রান্ত’ মঞ্চের ৯ সদস্যের এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ প্রতিনিধি দলের সদস্যরা আসেন। যদিও ওই পরিবারে সদস্যের সাথে কথা বলার অনুমতি মেলে অম্বিকেশ মহাপাত্র’এর নেতৃত্বে তিনজন সদস্যের। বাবা-মার সাথে দেখা করে এই মামলার তদন্তের অগ্রগতি নিয়ে কথা হয়। পাশাপাশি নির্যাতিতার পরিবারের পাশে […]










