স্পোর্টস ডেস্ক , ২৬ আগস্ট:- ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে আগ্রহী সুরেশ রায়না। দেশের অন্যান্য প্রান্তের তুলনায় ক্রিকেটে অনেকটা পিছিয়ে জম্মু ও কাশ্মীর। গুলির শব্দেই সেখানে সাধারণের ঘুম ভাঙে। তাই সেই পরিবেশ থেকে ক্রিকেটার হয়ে ওঠার চ্যালেঞ্জটা অত্যন্ত কঠিন। আর ঠিক এই ক্ষেত্রেই সাহায্য করতে ইচ্ছুক বাঁ-হাতি ব্যাটসম্যান। জম্মু ও কাশ্মীরের DGP দিলবাগ সিংকে […]
এই মুহূর্তে
বিবাহ বর্হিভুত সম্পর্কের জের, স্ত্রীর প্রেমিকের কাটারির কোপে গুরুতর জখম স্বামী।
হুগলি , ২৬ আগস্ট:- বিবাহ বর্হিভুত সম্পর্কের জের, স্ত্রীর প্রেমিকের কাটারির কোপে স্বামী গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন কোলকাতার হাসপাতালে।মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর মগরা থানার অন্তর্গত মনসাতলা বৈকন্ঠপুরে। চিকিৎসাধীন ব্যাক্তির নাম অভিজিৎ সরকার (৩৬)। স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় রাজমিস্ত্রী অভিজিতের সাথে বছর দশেক আগে বিবাহ হয় হুগলীর মগরা থানার অন্তর্গত বৈকন্ঠপুরের বাসিন্দা স্বপ্নার […]
ফুলবাড়ি পশ্চিম ধনতলায় সরষের তেল প্যাকেটিং-এর কারখানায় আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
শিলিগুড়ি , ২৬ আগস্ট:- শিলিগুড়ি অদূরে ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকার চুনাভাটিতে এক সরষের তেল প্যাকেটিংএর কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে এদিন ভোরবেলা ওই তেল কারখানায় আগুন লাগে। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন পুলিশ ও দমকলকে।এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের চারটি ইঞ্জিন। এরপর দমকলকর্মীদের প্রায় দুঘণ্টা প্রচেষ্টার পর […]
ডুলুং নদীর জল বাড়ায় কজওয়ের উপর দিয়ে বইছে জল , সমস্যায় গ্রামবাসীরা।
ঝাড়গ্রাম , ২৬ আগস্ট:- একটানা বৃষ্টির ফলে ডুলুং নদীতে জল বাড়ছে। জাম্বনী ব্লকের চিল্কীগড়ের কজওয়ের উপর দিয়ে বইছে জল। জল বেড়ে যাওয়ায় বুধবার থেকে জেলা শহরের সাথে গিধনীর যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অশঙ্কা দেখা দিচ্ছে। ফলে পণ্য পরিবহণ ও মানুষের যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে। জলের তীব্র গতি থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে […]
সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে মেট্রো ও লোকাল ট্রেন চালু হলে কোনো আপত্তি নেই – মুখ্যমন্ত্রী।
নবান্ন , ২৬ আগস্ট:- রাজ্যে করোনা সংক্রমণ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় আগামী সেপ্টেম্বর মাসেও রাজ্যে বিভিন্ন বিধিনিষেধ বলবৎ থাকবে। তবে যাত্রীদের সুরক্ষার সব রকম ব্যবস্থা করে আগামী মাসের শুরু থেকে ধাপে ধাপে মেট্রো ও লোকাল ট্রেন চলাচল শুরু হলে তাঁর কোন আপত্তি নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ তিনি বলেন, রাজ্য সরকার […]
পরীক্ষা স্থগিত রাখার আর্জি নিয়ে সব অবিজেপি রাজ্যকে একযোগ সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রীর।
নবান্ন , ২৬ আগস্ট:- করোনাভাইরাস পরিস্থিতিতে ট্রেন, বিমান বা কোনও গণপরিবহনও পূর্ণমাত্রায় চলছে না। কেন্দ্র ইউজিসি-র সিদ্ধান্ত আগেই পরিবর্তন করেছে। প্রধানমন্ত্রীকেও তিনি পরীক্ষা স্থগিতের আবেদন জানিয়ে চিঠি লিখেছেন বলে তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা ব্যানার্জি বলেন , সুপ্রিম কোর্টের রায় বিবেচনার অনুরোধ বিকল্প পথ প্রধানমন্ত্রীর হাতে থাকলেও তিনি তা করেননি। আইনজীবীদের সঙ্গে […]
জগাছায় ব্যবসায়ীকে গুলি-কান্ডে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ।
হাওড়া , ২৬ আগস্ট:- জগাছায় ব্যবসায়ীকে গুলি-কান্ডে তদন্তে নেমেছে পুলিশ। রাতেই জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ মনে করছে এই ঘটনায় যারা জড়িত সকলকেই ধরা সম্ভব হবে। তবে, ঘটনার কারণ কি তা এখনও স্পষ্ট নয়। তোলা চেয়ে কোনও হুমকি আসেনি বলে সুনীল ভৌমিক নামের ওই ব্যবসায়ী নিজেই দাবি করেছেন। তাহলে এই ঘটনার […]
মুকুলের পর এবার চাপে তৃণমূল ! নারদকাণ্ডে এবার ইডির নোটিশ পৌঁছল শুভেন্দু, কাকলি সহ ৫ জনের কাছে।
কলকাতা , ২৫ আগস্ট:- বিজেপি নেতা মুকুল রায়ের পর এবার চাপে তৃণমূল। নারদকাণ্ডে ইডির চিঠি পৌঁছল পাঁচ জনের কাছে। এঁরা হলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সাংসদ অপরূপা পোদ্দার, সৌগত রায় এবং রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা এসএমএইচ মির্জার কাছে। তাঁদের সমস্ত সম্পত্তির খতিয়ানের নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেওয়ার নির্দেশ […]
বিজেপির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট , সিপিএম নেত্রীর বাড়িতে চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
হুগলি , ২৫ আগস্ট:- বিজেপির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট, সিপিআইএম নেত্রীর বাড়িতে চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। হুগলি কুন্তিঘাটে সিপিআইএম নেত্রী বৃষ্টি পাল তার ফেসবুকে বিজেপি বিরোধী কিছু পোস্ট করেন। তা নিয়ে তার ফেসবুক ওয়ালেই এই ধরনের পোস্টের জন্য হুমকি দেওয়া হয়। আজ তার বাড়িতে চড়াও হয় বিজেপি কর্মিরা। এই ধরনের পোস্ট কেন করা […]
নাইটদের নতুন ফিটনেস ট্রেনার ডোনাল্ডসন, দিল্লি ক্যাপিটালস এর নয়া বোলিং কোচ রায়ান হ্যারিস।
স্পোর্টস ডেস্ক , ২৫ আগস্ট:- হোটেলে বসেই দু’বারের অলিম্পিয়ান স্প্রিন্টারের কাছ থেকে ট্রেনিং টিপস পেয়ে গেলেন নাইটরা। আসলে ব্রেন্ডন ম্যাকামার তাঁর অ্যাথলিট বন্ধু ক্রিস ডোনাল্ডসনকে কেকেআরের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ করে নিয়ে এসেছেন। আইপিএলের জন্য মাঠে নেমে প্র্যাকটিস শুরুর আগে সেই ডোনাল্ডসনই নাইটদের সঙ্গে কাজ শুরু করে দিলেন। ডোনাল্ডসনের কাছে ট্রেনিং করা নিঃসন্দেহে চ্যালেঞ্জের হতে চলেছে। […]

