কলকাতা , ২৫ আগস্ট:- বিজেপি নেতা মুকুল রায়ের পর এবার চাপে তৃণমূল। নারদকাণ্ডে ইডির চিঠি পৌঁছল পাঁচ জনের কাছে। এঁরা হলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সাংসদ অপরূপা পোদ্দার, সৌগত রায় এবং রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা এসএমএইচ মির্জার কাছে। তাঁদের সমস্ত সম্পত্তির খতিয়ানের নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী ওই সংস্থার চিঠিতে।এছাড়াও নোটিশ পাঠানো হয়েছে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কেও।
Related Articles
মোদীর কনভয় আটকানোর প্রতিবাদে হাওড়ায় বিজেপি যুব মোর্চার মোমবাতি মিছিল।
হাওড়া, ৬ জানুয়ারি:- বুধবার পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকানো নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এর প্রতিবাদে এবার পথে নামল ভারতীয় যুব মোর্চার কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় যুব মোর্চার কর্মীরা মধ্য হাওড়ার পঞ্চাননতলা বিজেপির পার্টি অফিস থেকে হাওড়া ময়দান ফাঁসিতলা পর্যন্ত এক মোমবাতি মিছিল করেন। এই মিছিলে প্রায় শতাধিক বিজেপি কর্মী অংশ নেন। ভারতীয় যুব […]
তদন্তে নেমে বালির নিহত তৃণমূল নেতা তপন দত্তের বাড়িতে এলেন সিবিআই আধিকারিক।
হাওড়া, ২৭ আগস্ট:- অবশেষে প্রয়াত বালির তৃণমূল নেতা তপন দত্তের বাড়িতে এলেন সিবিআই আধিকারিক। শনিবার সন্ধ্যায় তপন দত্তের বাড়ি এসে পৌঁছান তাঁরা। আসার আগে তপন দত্তের স্ত্রী প্রতিমাদেবীকে সিবিআই এর পক্ষ থেকে ফোন করে তাঁর বাড়ির লোকেশন এবং ঠিকানা জানতে চাওয়া হয়। এরপর সন্ধ্যে পৌনে ৬টা নাগাদ এসে পৌঁছান এক আধিকারিক সহ মোট ২ জন। […]
১লা সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ফের শুরু দুয়ারের সরকার কর্মসূচি।
কলকাতা, ৩ আগস্ট:- আগামী মাসের শুরু থেকেই রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি। ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে। একই সঙ্গে পাড়ায় সমাধান কর্মসূচিও চলবে। এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকে মোট ৩৫ টি পরিষেবা পাওয়া যাবে। এবার দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী […]









