হাওড়া , ২৬ আগস্ট:- জগাছায় ব্যবসায়ীকে গুলি-কান্ডে তদন্তে নেমেছে পুলিশ। রাতেই জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ মনে করছে এই ঘটনায় যারা জড়িত সকলকেই ধরা সম্ভব হবে। তবে, ঘটনার কারণ কি তা এখনও স্পষ্ট নয়। তোলা চেয়ে কোনও হুমকি আসেনি বলে সুনীল ভৌমিক নামের ওই ব্যবসায়ী নিজেই দাবি করেছেন। তাহলে এই ঘটনার নেপথ্যে আর কোনও কারণ রয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, মঙ্গলবার বিকেল নাগাদ হাওড়ার ইছাপুর এলাকায় ওই ঘটনা ঘটে। সুনীল ভৌমিক নামের ওই বাবরি ব্যবসায়ীকে তার কারখানার মধ্যেই গুলি চালায় দুষ্কৃতিরা। টাকা আদায়ের জন্যই তাকে গুলি চালানো হয়েছিল কিনা তা এখনও স্পষ্ট নয় বলে পুলিশ দাবি করেছে। ঘটনার তদন্তে নামে জগাছা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, কি কারণে ঘটনা ওই ব্যবসায়ীও ঠিকমতো বলতে পারেননি।এদিকে, ওই ব্যবসায়ী সুনীল ভৌমিক বলেন, কারখানায় কাজ করছিলাম। ২জন দুষ্কৃতি ভিতরে ঢুকে গুলি চালাল। কি কারণ বুঝতে পারিনি। এরা স্থানীয় একটি ক্লাবের সদস্য।
Related Articles
বিরোধীদের অভিযোগ উড়িয়ে পৌর-প্রশাসকের দাবী রিষড়াই ভ্যাকসিনে জেলার মধ্যে প্রথম।
হুগলি, ২৯ জুন:- করোনা ভ্যাকসিন নিয়ে নিন্দুকদের অপপ্রচার কার্যত উড়িয়ে দিয়ে রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র জানালেন করোনা টিকাকরনে জেলার মধ্যে রিষড়া পুরসভা় এক নম্বরে রয়েছে জেলার মধ্যে। বিজয়বাবু বলেন এই করোনাকালে মানুষদের সুরক্ষা দিতে রাজ্য সরকারের নির্দেশ মত আমাদের এখানে টিকাকরণ চলছে। ইতিমধ্যেই এই পুর এলাকায় ৩৫ হাজার মানুষকে করোনার টিকা দেয়া […]
ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই বৃষ্টি হাওড়ায়।
হাওড়া, ৪ ডিসেম্বর:- ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে হাওড়া শহর। ভোর থেকেই ছিল ঘন কুয়াশা। এর পাশাপাশি একনাগাড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। জনজীবন স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের তুলনায় মানুষের দেখা একটু কম। ট্রেন পরিষেবা সহ ফেরিঘাটেও পরিষেবা স্বাভাবিক তবে যাত্রীসংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম রয়েছে এদিন। Post Views: 446
কালীপুজোর রাতে হাওড়ায় বেশ কয়েকটি জায়গায় আগুন।
হাওড়া, ৪ নভেম্বর:- কালীপুজোর রাতে হাওড়ায় বেশ কয়েকটি জায়গায় আগুন। ঘুসুড়ি গুহ রোডে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন। শিবপুর থানা এলাকার ফোর্সর রোড করে রিভার ডেল ক্লাব টাউন আবাসনে আগুন। মিডিয়াকে ঢুকতে বাধা। আগুন নেভানোর কাজ চলছে। Post Views: 722








