শিলিগুড়ি , ২৬ আগস্ট:- শিলিগুড়ি অদূরে ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকার চুনাভাটিতে এক সরষের তেল প্যাকেটিংএর কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে এদিন ভোরবেলা ওই তেল কারখানায় আগুন লাগে। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন পুলিশ ও দমকলকে।এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের চারটি ইঞ্জিন। এরপর দমকলকর্মীদের প্রায় দুঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। অন্যদিকে এই অগ্নিকাণ্ডের ফলে ওই কারখানায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
Related Articles
কোভিড মোকাবিলায় আরো কঠোর রাজ্য সরকার।
কলকাতা , ৫ মে:- কোভিড মোকাবিলায় বিধিনিষেধ আরো কঠোর করল রাজ্য সরকার। এবার গণ পরিবহন এর উপরেও জারি হল কঠোর বিধি নিষেধ। আগামীকাল থেকে রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ হচ্ছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অর্ধেক হবে সরকারি বাস ও মেট্রো চলাচল। বিমানে যাতায়াত এর ক্ষেত্রে rt-pcr পরীক্ষার রিপোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর […]
ডুরান্ডের প্রতিশোধ, গোকুলামকে হারাল মোহনবাগান।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৬ ডিসেম্বর:– ডুরান্ডের ফাইনালে এই গোকুলামের কাছ পরাস্ত হয়েই ট্রফি হাতছাড়া হয়েছিল। তাই সোমবার কল্যাণীতে মোহনবাগানের কাছে লড়াইটা ছিল বদলার। ফ্রান গঞ্জালেজের সৌজন্যে পূরণ হল সেই লক্ষ্য। স্প্যানিশ তারকার জোড়া গোলের সৌজন্যে ডার্বির আগে জয়ের ছন্দ ধরে রাখল মোহনবাগান। ডুরান্ডে বিপক্ষের ত্রাস হয়ে উঠেছিলেন গোকুলামের মার্কাস। তাই এদিনও মোহনবাগানের ম্যাচটা ছিল ত্রিনিদাদ টোবাগো […]
সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন নির্দেশিকা জারি।
কলকাতা, ২৫ মার্চ:- সিভিক ভলান্টিয়ারদের জন্য নতুন নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশের ডিরেক্টরেট। সিভিক ভলান্টিয়ারদের কী কাজ করতে হবে, তা নির্দিষ্ট করে দেওয়া হল। কোনও আইন প্রয়োগ করতে পারবেন না তাঁরা। শুধু মাত্র পুলিশকে সাহায্য করতে পারবেন সিভিক ভলান্টিয়াররা। অতীতে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই আবহে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে শুক্রবার নতুন নির্দেশিকা […]







