হুগলি , ৩ সেপ্টেম্বর:- কাল থেকে খুলে যাবে তারকেশ্বর মন্দির। তবে কোনও পূর্ণার্থী মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে শিবলিঙ্গ দর্শন করতে পারবে পূর্নার্থীরা। গত 25 জুন একদিনের জন্য খোলার পর পুনরায় মন্দির সংলগ্ন এলাকায় করোনার প্রকোপে বন্ধ হয়েছিল মন্দির। পুনরায় দু মাস বন্ধ থাকার পর তারকেশ্বর মন্দিরের মোহন্ত মহারাজ এর […]
এই মুহূর্তে
করোনা আবহে কোন্নগরের মানুষের আরেক নরক যন্ত্রনা নৈটি রোড।
হুগলি , ৩ সেপ্টেম্বর:- করোনা আবহে হুগলি জেলার কোন্নগরের মানুষের আরেক নরক যন্ত্রনা নৈটি রোড। কোন্নগরের জিটি রোড ও ডানকুনির এন এইচ ২ এর মধ্যে প্রধান যোগাযোগকারী রাস্তা এই নৈটি রোড। কিন্তু এই প্রধান সড়কের অবস্থা খুবই শোচনীয়। ভোট আসে ভোট যায় মানুষ পায় শুধুই প্রতিশ্রুতি কিন্তু নৈটি রোড থাকে একই অবস্থায় ।এই রাস্তা ব্যবহার […]
১৩ কিংবা ১৪ তারিখ থেকেই কলকাতায় মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
কলকাতা , ৩ সেপ্টেম্বর:- আনলক চার পর্বে কেন্দ্রীয় আবাসন ও নগরউন্নয়ন মন্ত্রকের আদর্শ আচরন বিধি মেনেই রাজ্যে মেট্রো রেল চালু হলে রাজ্য সরকার মেট্রো কতৃপক্ষকে সব রকমের সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে। মুখ্যসচিব রাজীব সিনহার পৌরহিত্যে আজ নবান্নে কলকাতা মেট্রো রেলের আধিকারিকদের সঙ্গে ট্রেন চালানো নিয়ে একটি গুরূত্বপূর্ন বৈঠকে রাজ্যের তরফে রেল কতৃপক্ষকে এই আশ্বাস […]
জগাছায় ছাঁট লোহা ব্যবসায়ীকে গুলি-কান্ডে মূল দুই অভিযুক্ত গ্রেফতার। উদ্ধার আগ্নেয়াস্ত্র।
হাওড়া , ৩ সেপ্টেম্বর:- জগাছায় ছাঁট লোহা ব্যবসায়ীকে গুলি-কান্ডে মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হল শঙ্কর কর্মকার ও তন্ময় চক্রবর্তী ওরফে রিকু। পুলিশ জানিয়েছে এদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এরা জেরায় অপরাধ কবুল করেছে। ঘটনার পর থেকেই এরা এলাকা থেকে পালায়। দীঘা, তমলুক সহ বিভিন্ন জায়গায় এরা কিছুদিন গা ঢাকা দিয়েছিল। ফের […]
কোচবিহারে এক গৃহবধূর সোনার অলঙ্কার সহ ব্যাগ ছিনতাই , গ্রেপ্তার এক যুবক।
কোচবিহার , ৩ সেপ্টেম্বর:- এক গৃহবধূর সোনার অলঙ্কার সহ ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজন গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার করা হল ছিনতাইয়ে ব্যবহার করা মোটর সাইকেলটিও। কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম তুহিন বড়ুয়া। সে কোচবিহার শহরের ভিআইপি মোড় এলাকার বাসিন্দা। গতকাল শহরের নিউটাউনের বুড়ার দোকান মোড়ে বিসি রোডের […]
চলতি মাসেই অনুশীলন শুরু বাংলার ক্রিকেটারদের।
স্পোর্টস ডেস্ক , ৩ সেপ্টেম্বর:- রঞ্জির পর আবারও ক্রিকেট ফিরছে ময়দানে। সম্ভবত চলতি মাসের মাঝামাঝি থেকেই বাংলার ঘরোয়া ক্রিকেটের অনুশীলন শুরু হতে চলেছে। বুধবার বিসিসিআইয়ের স্বাস্থ্যবিধি মেনে করোনা আবহে ক্রিকেট শুরু করার জন্য টাস্কফোর্স গঠন করল সিএবি। আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ক্রিকেটার হিসেবে কমিটিতে রয়েছেন বাংলা ক্রিকেট দলের অপারেশনাল ম্যানেজার জয়দীপ মুখোপাধ্যায়। এ […]
রাজ্যের বিভিন্ন জেলার ২৭ টি সেতুকে বিপজ্জনক হিসাবে চিহ্নিত করে নতুন করে তৈরির পরামর্শ।
কলকাতা , ৩ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি রাজ্যের বিভিন্ন জেলার ২৭ টি সেতুকে বিপজ্জনক হিসাবে চিহ্নিত করে তা ভেঙে ফেলে নতুন করে তৈরির পরামর্শ দিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি সেতু নদীর উপর থাকায় দ্রুত সেগুলি নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সেতু বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন বলে পূর্ত দপ্তর সূত্রে জানা গেছে। বর্তমান পরিস্থিতিতে এখনই নতুন […]
আলুর দাম বৃদ্ধির কারন খতিয়ে দেখতে সিঙ্গুরে হানা জেলা কৃষি বিপনন দফতর ও পুলিশ প্রশাসনের।
হুগলি , ৩ সেপ্টেম্বর:- আলুর দাম বৃদ্ধির কারন খতিয়ে দেখতে সিঙ্গুর রতনপুর আলুর মোড়ে হানা জেলা কৃষি বিপনন দফতর ও পুলিশ প্রশাশন। আলুর দাম নিয়ন্ত্রন করতে গত 28 তারিখে নবান্নে একটি উচ্চ পর্যায়ের মিটিং হয় । তাতে এক সপ্তাহের মধ্যে আলুর দাম খুচরো বাজারে ২৫ টাকা করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এক সপ্তাহ পার হয়ে […]
করোনা বিধি ডোন্ট কেয়ার, সমুদ্রে নেমে উল্লাস টিম পঞ্জাবের ।
স্পোর্টস ডেস্ক , ৩ সেপ্টেম্বর:- আইপিএলে সিএসকে দলের যখন দুই ক্রিকেটার সহ করোনা আক্রান্ত বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ, ঠিক তখনই করোনা বিধির তোয়াক্কা না করে দল বেঁধে সমুদ্র স্নানে নেমে উল্লাসে মাতলেন কিংস ইলেভেন পঞ্জাব এর ক্রিকেটাররা। ক্যামেরাবন্দি হল একের পর এক ছবি। আর তাঁদের নেতৃত্বে দলের হেডস্যার তথা অভিজ্ঞ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে। […]
বেলুড়ের নিখোঁজ স্কুল ছাত্র উদ্ধার হুগলির ডানকুনি থেকে।
হাওড়া , ৩ সেপ্টেম্বর:- বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল বেলুড়ের এক স্কুল ছাত্র। প্রায় ১১ দিন পর তাকে হুগলির ডানকুনিতে একটি চায়ের দোকান থেকে উদ্ধার করা হয়েছে। গত ২৪ আগস্ট বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছিল বেলুড়ের লালাবাবু শায়র রোডে। বৃহস্পতিবার সকালে সূত্র মারফত খবর পেয়ে হুগলির ডানকুনির এক চায়ের দোকান থেকে উদ্ধার করা হয় হারিয়ে […]

