কোচবিহার, ৪ সেপ্টেম্বর:- উত্তেজনা বেড়েই চলেছে মাথাভাঙায়। বিক্ষোভ কর্মসূচী শেষ হতেই ফের তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এবার ওই সংঘর্ষের ঘটনা ঘটে মাথাভাঙা শহরের শনি মন্দির লাগোয়া এলাকায়। দুই পক্ষ থেকে ব্যাপক বোমাবাজি করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। এদিকে ওই ঘটনার […]
এই মুহূর্তে
মেদিনীপুর সদর ব্লকের শুকনাখালি এলাকায় চল্লিশটি হাতির দল এলাকা জুড়ে আতঙ্ক।
পশ্চিম মেদিনীপুর , ৪ সেপ্টেম্বর:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত মনিদহ অঞ্চলে প্রায় ৪০ থেকে ৪৫ টি দাঁতাল হাতি শুক্রবার সকালে কংসাবতী নদী পেরিয়ে ঢুকে পড়ে। ঐ হাতির দল মনিদহ অঞ্চলের পলাশিয়া,মনিদহ, এনায়েতপুর, গুড়গুড়িপাল শুকনাখালি এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় ।যার ফলে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। হাতির পাল মাঠে ধান চাষের […]
ক্ষমা চেয়েও চাকরি হারালেন মঞ্জরেকর।
স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২০-এর ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদই যেতে হচ্ছে সঞ্জয় মঞ্জরেকরকে। সম্ভবত আজই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করতে চলেছে বিসিসিআই। একাধিক বিতর্কে জর্জরিত সঞ্জয় মঞ্জরেকর বিসিসিআইয়ের ধারাভাষ্যকারের চাকরি খুইয়েছিলেন। চাকরি ফিরে পেতে নিজের কৃতকর্মের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার। কিন্তু তাতেও যে তিনি রেহাই পাচ্ছেন না, তা বোঝা যাচ্ছে। এক […]
ভিড় এড়াতে মূলত ই প্রযুক্তিকে কাজে লাগাবে মেট্রো-রেল কর্তৃপক্ষ।
কলকাতা , ৪ সেপ্টেম্বর:- আনলক চার পর্বে সামাজিক দূরত্ব সহ সব স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু করতে যাত্রীদের স্টেশনে প্রবেশের ক্ষেত্রে ই পাস ব্যবহার করার জন্য রাজ্য সরকার মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দিয়েছে। রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আজ মেট্রো রেল ভবনে রেলের আধিকারিকদের এক বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয় বলে […]
এখন থেকে আবার মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বাদে অন্যান্য শনিবারে ব্যাংক খোলা থাকবে।
কলকাতা , ৪ সেপ্টেম্বর:- এখন থেকে আবার শুধুমাত্র মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বাদে অন্যান্য শনিবারে ব্যাংক খোলা থাকবে। এই নিয়ে উদ্ভূত বিভ্রান্তির অবসান ঘটিয়ে আজ রাজ্যের অর্থ দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, করোনা সংক্রমনের প্রেক্ষিতে গত ২০ জুলাই জারি করা নির্দেশিকায় মাসের প্রতি শনি ও রবিবার রাজ্যের সব […]
শ্রমিক অসন্তোষের জেরে শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো মিলের গেটে।
হুগলি , ৪ সেপ্টেম্বর:- শ্রমিক অসন্তোষের জেরে শ্রমিকরা কাজ বন্ধ করে দেওয়ায় কার্যত উৎপাদন বন্ধ হয়ে গেলো চাঁপদানির নর্থ-ব্রুক জুট মিল। এই জুটমিলে কাজ করে প্রায় চার হাজার শ্রমিক। তার মধ্যে ছশো শ্রমিক রয়েছে অস্থায়ি ভাবে। এই শ্রমিকদের কাজ দিতে চাইছে না মিল কর্তৃপক্ষ। বাইরে থেকে লোক নিয়ে এসে কন্ট্রাক্টে কাজ করাতে চাইছে কম পয়সায়। […]
নিমতায় শারীরিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে চলল বিজেপির চা চক্র।
উঃ২৪পরগনা , ৩ সেপ্টেম্বর:- নিমতায় শারীরিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে চলল বিজেপির চা চক্র। এমনকি মাস্ক ছাড়াও দেখা যায় বহু বিজেপি কর্মী সমর্থককে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে চলে চা চক্রে। চা চক্রের মঞ্চেই মাস্ক ছাড়া নেতৃত্বকে দেখা যায়। এমনকি মঞ্চেও ধরা পড়েনি কোন শারীরিক দূরত্ব। এ দিন চা চক্রে যোগ দিয়ে বিজেপি সভাপতি […]
ডানকুনির খরিয়াল এলাকার কারখানায় ভয়াবহ আগুন।
চিরঞ্জিত ঘোষ , ৩ সেপ্টেম্বর:- হুগলি জেলার ডানকুনি থানার অন্তর্গত খরিয়াল এলাকার একটি কারখানায় বৃহস্পতিবার হটাৎ ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।এদিন খরিয়ালের রেলের দরজা জানালা তৈরির কারখানায় হটাৎ আগুন লেগে যায়।কালো ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র এলাকা।খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও ডানকুনি থানার পুলিশ।দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।এলাকায় বিদ্যুৎ […]
করোনায় আরোগ্যর হার হয়েছে ৮৪ দশমিক ২ শতাংশ।
কলকাতা , ৩ সেপ্টেম্বর:- জাতীয় হারকে ছাপিয়ে রাজ্যে করোনা সংক্রমণ থেকে মুক্তর হার ৮৪ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে তিন হাজার ৩৩৫ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে এই সময় রাজ্যে নতুন করে ২ হাজার ৯৮৪ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। ফলে সংক্রমিতর সংখ্যা বেড়ে এক লাখ ৭১ হাজার ৬৮১ জন […]
করোনা আক্রান্ত দুবাইয়ের বিসিসিআই কর্তা।
স্পোর্টস ডেস্ক , ৩ সেপ্টেম্বর:- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি তদারকির জন্য দুবাইয়ে থাকা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একজন কর্তার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পসিটিভ এসেছে। এই টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের (সংযুক্ত আরব আমিরাত) অনুষ্ঠিত হবে। গোপনীয়তার শর্তে আইপিএলের এক সিনিয়র কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, “বিসিসিআইয়ের এক সদস্যের করোনা রিপোর্ট পসিটিভ […]

