স্পোর্টস ডেস্ক , ৩ সেপ্টেম্বর:- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি তদারকির জন্য দুবাইয়ে থাকা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একজন কর্তার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পসিটিভ এসেছে। এই টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের (সংযুক্ত আরব আমিরাত) অনুষ্ঠিত হবে। গোপনীয়তার শর্তে আইপিএলের এক সিনিয়র কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, “বিসিসিআইয়ের এক সদস্যের করোনা রিপোর্ট পসিটিভ এসেছে। তিনি ক্রিকেট অপারেশন দলের সাথে বা চিকিতৎসক দলের সাথে জড়িত কিনা তা আমি এখনি নিশ্চিত করে বলতে পারছি না। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারো মধ্যেই এই রোগের কোনও লক্ষণ নেই।” তিনি আরো বলেছেন,”উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।” এর আগে গত সপ্তাহে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) দুই খেলোয়াড়সহ ১৩ জন সদস্য এই রোগে আক্রান্ত হয়েছিলেন, এবং বর্তমানে তারা ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রয়েছেন।
Related Articles
বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু হল।
হাওড়া, ২৬ ডিসেম্বর:- বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত আগামী ৩০শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাত ধরে যাত্রা শুরু করবে। এর আগেই আজ সোমবার ২৬শে ডিসেম্বর তার ট্রায়াল রান শুরু হলো। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি উদ্দেশ্যে সকাল ৫-৫৫ মিনিটে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্লাটফর্ম থেকে রওনা হয়। প্রসঙ্গত, আজই পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী […]
ভারতীয় দলে ফিরতে পরীক্ষা দিতে হবে রোহিতকে !
স্পোর্টস ডেস্ক, ২৫ মে:- গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরের মাঝপথেই চোটের জন্য দল থেকে ছিটকে গিয়েছিলেন হিটম্যান। তারপর আর দলে কামব্যাক করার সুযোগ হয় নি রোহিত শর্মার। কারণ চোট সরিয়ে জাতীয় দলে ফেরার চেষ্টা করছিলেন টিম ইন্ডিয়ার সহঅধিনায়ক। তবে লকডাউনের জন্য ভেস্তে যায় তাঁর কামব্যাকের প্রচেষ্টা। যেহেতু চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন এবং পরবর্তী […]
কোচবিহারে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত ২ জন, জেলায় এক্টিভ কেস ১২৪।
৪ কোচবিহার, ৭ জুন:- নতুন করে কোচবিহারের দুই করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।ওই দুই করোনা মুক্ত ব্যাক্তির বাড়ি মাথাভাঙায়। এখনও পর্যন্ত জেলার মোট ৩৩ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জেলা শাসক পবন কাদিয়ান জানিয়েছেন। এছাড়াও উত্তর দিনাজপুর থেকে করোনা পজেটিভ হয়ে শিলিগুড়িতে চিকিৎসাধীন থাকা কোচবিহারের দুই বাসিন্দা ও বাংলাদেশের এক বাসিন্দা […]







