হাওড়া , ৩ সেপ্টেম্বর:- জগাছায় ছাঁট লোহা ব্যবসায়ীকে গুলি-কান্ডে মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হল শঙ্কর কর্মকার ও তন্ময় চক্রবর্তী ওরফে রিকু। পুলিশ জানিয়েছে এদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এরা জেরায় অপরাধ কবুল করেছে। ঘটনার পর থেকেই এরা এলাকা থেকে পালায়। দীঘা, তমলুক সহ বিভিন্ন জায়গায় এরা কিছুদিন গা ঢাকা দিয়েছিল। ফের এলাকায় ফিরে আসে তারা। পুলিশ সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার এদের এলাকা থেকে গ্রেফতার করে। উদ্ধার করে আগ্নেয়াস্ত্র। শুক্রবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হবে।
Related Articles
সাত পুরসভা সহ নিউ ব্যারাকপুরের প্রাক্তন পুর প্রধানের বাড়িতে সিবিআই হানা।
উত্তর ২৪ পরগনা, ৮ অক্টোবর:- রাজ্যের সাত পুরসভার সহ নিউ বারাকপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদার এর বাড়িতে রবিবার সকালে CBI হানা দিল। ২০১৫ – ২০২১ সাল পর্যন্ত পুরপ্রধান এর দায়িত্ব সহ প্রশাসকের দায়িত্বে ছিলেন। পুর নিয়োগে দুর্নীতি তদন্তে অভিযোগ আসতেই ইতিমধ্যেই নিউ বারাকপুর পুরসভায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডির আধিকারিকরা গত ৭ জুন। এবার প্রাক্তন […]
মাঝ গঙ্গায় নৌকা বিহার, বার্জে ধাক্কা মেরে উল্টে গেলো নৌকা।কোনো ভাবে প্রাণে বাঁচলেন ছয় জন।
হুগলি, ২৩ এপ্রিল:- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রিষড়া থেকে আজ বিকালে পাঁচজন একটি ডিঙি নৌকা করে গঙ্গায় ভ্রমনে বের হন। তাদের একজন মহিলাও ছিলেন।মাঝি নিয়ে মোট ছয় জন ছিলেন। নৌকায় মদ্যপান চলছিল। সন্ধা সাতটা নাগাদ উত্তরপাড়া খেয়া ঘাট ও আড়িয়াদহ ফেরি ঘাটের মাঝ গঙ্গায় একটি বার্জে ধাক্কা মারে নৌকাটি। গঙ্গায় তলিয়ে যায় নৌকা। […]
জগদীপ ধনকরের মিমিক্রি, কল্যানের এলাকা ডানকুনিতেই বিজেপির বিক্ষোভ।
হুগলি, ২১ ডিসেম্বর:- রাজ্যসভার বাইরে বিক্ষোভ প্রদর্শন করার সময় রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের মিমিক্রি করেছিলেন তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বিতর্ক তৈরী হয়।এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিজের সাংসদ এলাকা শ্রীরামপুর লোকসভার ডানকুনিতে সাংসদের বিরুদ্ধে বিক্ষোভে নামল বিজেপি। বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদকের নেতৃত্বে টি এন মুখার্জি রোড অবরোধ করে বিক্ষোভ […]









