কোচবিহার , ৩ সেপ্টেম্বর:- এক গৃহবধূর সোনার অলঙ্কার সহ ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজন গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার করা হল ছিনতাইয়ে ব্যবহার করা মোটর সাইকেলটিও। কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম তুহিন বড়ুয়া। সে কোচবিহার শহরের ভিআইপি মোড় এলাকার বাসিন্দা। গতকাল শহরের নিউটাউনের বুড়ার দোকান মোড়ে বিসি রোডের বাসিন্দা গৃহবধূ নীলিমা বর্মণের ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। একটি মোটর সাইকেলে ৩ চেপে এসে ওই ছিনতাই করে পালিয়ে যায়। ওই সময় স্থানীয় এক বাসিন্দা তুহিন বড়ুয়াকে চিনতে পারেন। তাঁর সাথে কথা বলে পুলিশ তুহিনকে গ্রেপ্তার করেছে। সিজ করা হয়েছে ছিনতাই করা মোটর সাইকেলটিও। পুলিশ ওই ঘটনায় বাকি দুই অভিযুক্তকে ধরতে তুহিন বড়ুয়াকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। এদিকে করোনা পরিস্থিতির মধ্যে কোচবিহার শহরের মধ্যে এমন ঘটনা ঘটায় সাধারণ বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
Related Articles
লাল ও নীলবাতি গাড়ি কারা ব্যাবহার করতে পারবেন তার তালিকা প্রকাশ করলো পরিবহন দপ্তর।
কলকাতা , ২৩ জুলাই:- লাল ও নীল বাতির গাড়ি ব্যবহার করে প্রতারণা আটকাতে রাজ্য পরিবহণ দফতর এ ধরনের গাড়ি ব্যবহার নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় গাড়ির উপরে বাতি ব্যবহার করতে পারবেন এইরকম পদাধিকারীদের বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় মন্ত্রী আমলা সাংবিধানিক পদাধিকারী মিলিয়ে ১৪ ধরণের ব্যক্তিদের নাম রয়েছে যারা গাড়ির মাথায় […]
খেলা হবে এই স্লোগানের গানেই মেতে উঠলো কোন্নগর , পুড়লো প্রবীর ঘোষালের কুশপুতুল
হুগলি , ৫ ফেব্রুয়ারি:- এই মুহূর্তে বিধানসভা ভোটের আগে একটাই স্লোগান মানুষের মুখে মুখে ঘুরছে সেটা হলো খেলা হবে।আর সেই খেলা হবে স্লোগানকে সামনে রেখে কোন্নগরে বিশাল মিছিল করলো তৃণমূল দলের নেতা কর্মীরা।এদিন ডিজে বাজিয়ে খেলা হবে গান চালিয়ে কোন্নগর শহর জুড়ে বিশাল মিছিল করলো তৃণমূল দলের নেতা কর্মীরা।এরপর কোন্নগরে বাটার মোড়ে দলত্যাগী উত্তরপাড়ার বিধায়ক […]
ফের বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটল।
হাওড়া , ৩ জুলাই:- ফের বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার রাস্তার তিন-চার নম্বর স্তম্ভের সামনে। বালির এ এন পাল লেনের বাসিন্দা এক মহিলা এদিন গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। ওই মহিলার নাম শর্মিলা গুপ্ত (৩৮)। তাঁর স্বামী দক্ষিণ আফ্রিকায় […]








