হাওড়া , ১২ অক্টোবর:- দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল ডাম্পার চালকের। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়া ধূলাগোড়ের জালান কমপ্লেক্সের কাছে ৬ নং জাতীয় সড়কে। ধূলাগোড় ট্রাফিক সূত্রে জানা গেছে, চাকা ফেটে রাস্তায় দাঁড়িয়েছিল একটি লরি। ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে এসে ধাক্কা মারে। ডাম্পারের সামনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ডাম্পার […]
এই মুহূর্তে
চলে গেলেন কিংবদন্তি প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার কার্লটন।
স্পোর্টস ডেস্ক , ১২ অক্টোবর:- মাত্র ৪৯ বছর বয়সেই চলে গেলেন দেশের অন্যতম সেরা উইঙ্গার কার্লটন চ্যাপম্যান। লাল-হলুদ জার্সি গায়ে বহু রোমাঞ্চকর মুহূর্ত উপহার দিয়েছেন সমর্থকদের।সোমবার বেঙ্গালুরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তাঁর মৃত্যু সংবাদে শোকস্তব্ধ দেশের ফুটবল মহল। কার্লটন দু’দফায় ইস্টবেঙ্গলে (East Bengal) কাটিয়েছেন ৫টি মরশুম। আর […]
সরকারি নির্দেশিকা মেনে পুজো করার পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতেও পুজো করার পরামর্শ মুখ্যমন্ত্রীর।
নবান্ন , ১২ অক্টোবর:- করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকার আসন্ন দুর্গাপুজোর দিনগুলিতে রাজ্যজুড়ে বিভিন্ন পুজো কমিটিকে কোভিড সংক্রান্ত সতর্কতামূলক প্রচার করার আবেদন জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বিভিন্ন পুজো কমিটির উদ্দেশ্য মাস্ক না পরলে দর্শনার্থীদের প্যান্ডেলে প্রবেশের অনুমতি না দেওয়ার নির্দেশ দেন। সরকারি নীতি নির্দেশিকা মেনে পুজো করার পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতেও পুজো করার পরামর্শ […]
পুজোয় নবান্ন ও স্বাস্থ্য ভবনে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু , চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীদের পুজোয় ছুটি বাতিল।
হাওড়া , ১২ অক্টোবর:- আসন্ন উৎসবের মরসুমে করোনার প্রকোপ বাড়লে তার মোকাবিলা করার জন্য রাজ্য সরকার একাধিক ব্যবস্থা নিচ্ছে। করোনা চিকিৎসার পরিকাঠামো বৃদ্ধি সহ এই সমস্ত সিদ্ধান্ত আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। বৈঠকের পর মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান পুজোর আগেই বিভিন্ন সরকারি কোভিড হাসপাতালে শয্যা সংখ্যা ৫০ শতাংশ বাড়ছে। বর্তমানে এই সব হাসপাতালগুলিতে […]
স্টাফ ট্রেনে অবৈধ যাত্রীদের উঠতে বাধা। লিলুয়া স্টেশনে উত্তেজনা।
হাওড়া , ১২ অক্টোবর:- কোভিড পরিস্থিতিতে এখনও লোকাল ট্রেন চালু না হওয়ায় সমস্যায় পড়া যাত্রীরা প্রায় প্রতিদিনই উঠে পড়ছেন রেলকর্মীদের জন্য নির্দিষ্ট বিশেষ ট্রেনে। রেলের তরফ থেকে বারবার বলা হচ্ছে এই স্টাফ ট্রেন কেবল রেলের কর্মীদের জন্য নির্দিষ্ট। কিন্তু সেই নিয়ম না মেনে প্রতিদিনই যাত্রীদের একাংশ উঠে পড়ছেন এই স্টাফ ট্রেনে। যা নিয়ে বিস্তর ঝামেলার […]
স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবীতে সাতসকালেই অবরোধ চুঁচুড়া স্টেশনে।
সুদীপ দাস , ১২ অক্টোবর:- হুগলি জেলায় রেল অবরোধ অব্যাহত। রবিবার দিনভর পান্ডুয়া, বৈঁচি ও হুগলি স্টেশনে অবরোধের পর সোমবার সাতসকালে একই দাবীতে অবরোধ শুরু হলো চুঁচুড়া স্টেশনে। রেলের পেট্রোলিং স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবীতে এদিন সকাল প্রায় সাড়ে সাতটা থেকে অবরোধ শুরু হয় চুঁচুড়ায়। রেলকর্মীদের নিয়ে হাওড়াগামী একটি ডাউন গাড়ি চুঁচুড়ায় আটকে পরেছে। প্রসঙ্গত […]
ফরাসি ওপেন জিতে আবারও ইতিহাস রোলা গাঁরোর সম্রাটের
স্পোর্টস ডেস্ক, ১২ অক্টোবর:- ফের ইতিহাস গড়লেন ‘রোলা গাঁরোর সম্রাট’ রাফায়েল নাদাল। বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচকে কার্যত উড়িয়ে দিয়েই ১৩ তম ফরাসি ওপেন জিতে নিলেন স্প্যানিশ টেনিস তারকা। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন আরেক টেনিস কিংবদন্তি রজার ফেডেরারের ২০টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডও। এদিন ম্যাচের ফল রাফার পক্ষে ৬–০, ৬–২ এবং ৭–৫। রবিবার […]
উদ্বেগ বাড়িয়ে চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে তিন হাজার ৬১২ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
কলকাতা , ১১ অক্টোবর:- উদ্বেগ বাড়িয়ে গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে রেকর্ড সংখ্যক তিন হাজার ৬১২ জন মানুষ করোনায় সংক্রমিত হয়েছেণ। রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৯৪ হাজার ৮০৬ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৫৮ হাজার ৯৪৮ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার গতকালের তুলনায় আজ আরও একটু […]
হুগলী জেলা মহিলা তৃ্নমুল কংগ্ৰেসের উদ্যোগে সিঙ্গুরে প্রতিবাদী মিছিল।
হুগলী , ১১ অক্টোবর:- হুগলী জেলা মহিলা তৃ্নমুল কংগ্ৰেসের উদ্যোগে সিঙ্গুরে প্রতিবাদী মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্হ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, হুগলি জেলা সভানেত্রী করবী মান্না, মন্ত্রী তপন দাশগুপ্ত, মন্ত্রী অসিমা পাত্র, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার সহ অনান্য নেতৃবৃন্দ। সিঙ্গুরের রতনপুর আলুর মোড় থেকে শুরু হয় মহিলা তৃনমুল কংগ্ৰেসের এই মিছিল। সিঙ্গুর বাজার হয়ে শেষ […]
“অনেক খেয়েছেন ,৬ মাস খাওয়া বন্ধ রাখুন ,আবার খাবার সুযোগ পাবেন। বিধায়কের বেফাঁস মন্তব্যে উত্তাল রাজনীতি
কোচবিহার, ১১ অক্টোবর:- তৃণমূলের সভায় বেফাঁস মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। শনিবার দিনহাটার নিগমনগর হাইস্কুলের মাঠে তৃণমূলের এক কর্মীসভার আয়োজন করা হয়। সেই সভায় যোগ দিয়েছিলেন বিধায়ক উদয়ন গুহ। সেখানে তিনি বলেন, ‘অনেক খেয়েছেন, ভবিষ্যতেও খেতে পারবেন। ৬ মাস যদি না খান তবে পরবর্তীতে খাবার অনেক সুযোগ পাবেন’। জানা গিয়েছে, […]

