হাওড়া , ১২ অক্টোবর:- দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল ডাম্পার চালকের। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়া ধূলাগোড়ের জালান কমপ্লেক্সের কাছে ৬ নং জাতীয় সড়কে। ধূলাগোড় ট্রাফিক সূত্রে জানা গেছে, চাকা ফেটে রাস্তায় দাঁড়িয়েছিল একটি লরি। ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে এসে ধাক্কা মারে। ডাম্পারের সামনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ডাম্পার চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে তাঁর মৃত্যু হয়। গাড়ি দুটিকে পরে সরানো হয়েছে। ডোমজুড় থানার পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা করছে।
Related Articles
গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৬ ডিসেম্বর:- গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ ডিসেম্বর অর্থাৎ বুধবার দুপুর তিনটে থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক ডেকেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ১৮টি দফতরের প্রধান সচিব ও অতিরিক্ত সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। উপস্থিত থাকতে বলা হয়েছে কলকাতা পুরসভার কমিশনার এবং […]
ভূমি সংস্কার দপ্তরের কাজকর্ম নিয়ে ফের সতর্ক মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ভূমি সংস্কার দপ্তরকে কাজকর্ম নিয়ে সতর্ক করে দিয়েছেন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভূমি দফতরের আয়োজিত অনুষ্ঠানেই তিনি ওই দফতরের আধিকারিকদের মানুষের সঙ্গে সদয় ব্যবহার করতে এবং সতর্ক ভাবে দ্রুত কাজ করার নির্দেশ দেন।তিনি বলেন, “মানুষ বিভিন্ন কাজে প্রায়শয়ই ভূমি দপ্তরের দ্বারস্থ হন। আপনারা তাঁদের ফিরিয়ে না দিয়ে কাজটা […]
৩১৫ বাহিনী কোথায় ব্যবহার, কমিশনকে পাল্টা চিঠি কেন্দ্রের।
কলকাতা, ২৬ জুন:- পঞ্চায়েত ভোটে রাজ্যের বকেয়া ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো চিঠির উত্তরে এবার পাল্টা চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের। আগে মঞ্জুর করা ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় এবং কীভাবে ব্যবহার, তা জানতে চেয়ে কমিশনকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের। শুক্র থেকে রবিবার বিএসএফ-এর আইজি এবং সিআইএসএফ-এর ডেপুটি কমান্ডান্টের সঙ্গে বৈঠকে বসে কমিশন। তিনদিন বৈঠকের পরেও ৩১৫ […]









