এই মুহূর্তে জেলা

বিজেপি নেতার নামে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পোস্টার চুঁচুড়ায়।

হুগলি, ২৭ ফেব্রুয়ারি:- আবার বিজেপি নেতার নামে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পোস্টার। চন্দননগরের পর এবার চুঁচুড়ায়। প্রার্থী তালিকা প্রকাশ করার আগেই এভাবে বিজেপির প্রার্থী পদের পোস্টার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ঘড়ির মোড়, তিন নম্বর গেট সহ চুঁচুড়ার একাধিক জায়গায় পড়েছে পোস্টার। আবারও রাজনৈতিক তরজায় সরগরম হয়ে উঠলো জেলা সদর। পোস্টারে রাজ্য বিজেপি সম্পাদক দিপাঞ্জন গুহকে […]

এই মুহূর্তে জেলা

জেলায় প্রচারের ক্ষেত্রে অন্যান্য দলের থেকে তুলনামূলকভাবে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল।

হুগলি , ২৭ ফেব্রুয়ারি:- শুক্রবার ঘোষণা হয়েছে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট। প্রচারের ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। দেওয়ালে দেওয়ালে ছেয়ে গেছে কার্টুন, ছড়া, স্লোগান। জেলায় প্রচারের ক্ষেত্রে অন্যান্য দলের থেকে তুলনামূলক ভাবে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। দেওয়াকে লেখা হয়েছে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। পাশে তৃনমূল কংগ্রেস প্রার্থীর নামের জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। এভাবেই শহর […]

এই মুহূর্তে জেলা

নিমতায় সক্রিয় বিজেপি কর্মী ও তার বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

ব্যারাকপুর , ২৭ ফেব্রুয়ারি:- রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট জারি হবার পরও অব্যাহত রাজনৈতিক হিংসা। শুক্রবার রাতে বিজেপির এক সক্রিয় কর্মী ও তাঁর বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিমতা থানার উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। অভিযোগ,এলাকার সক্রিয় বিজেপি কর্মী তথা মন্ডলের সদস্য গোপাল মজুমদারের ঘরে ঢুকে একদল দুষ্কৃতী তাঁকে ও […]

এই মুহূর্তে জেলা

বিজেপি ৫০ পেরোবে না। হাওড়ায় বললেন অরূপ।

হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- বাংলায় বিজেপির কোনও জায়গা নেই। সেই জন্য বাংলায় নির্বাচন ঘোষণার আগেই আধা সামরিক বাহিনী আনা হয়েছে। এরকম আট দফায় নির্বাচন আমরা আগে কখনও শুনিনি। আট দফায় নির্বাচন স্বাধীনতার পরে অতীতে কখনও হয়নি। যখন বাংলায় ভোট হতনা, সকাল ৯টা থেকে বুথ দখল হয়ে যেত, তখনও বাংলায় আট দফায় কোনওদিন ভোট হয়নি। এটা থেকেই […]

এই মুহূর্তে জেলা

ঘুড়ি উৎসব ঘিরে বিতর্ক হাওড়ায়।

হাওড়া , ২৭ ফেব্রুয়ারি:- হাওড়ায় ঘুড়ি উৎসব ঘিরে বিতর্ক। বিজেপি যুব মোর্চার জোন কনভেনর বনশ্রী মন্ডল শনিবার ওই ঘুড়ি উৎসবের আয়োজন করেছিলেন। এটা দলের কোনও কর্মসূচি নয় বলে এদিন পরিষ্কার জানিয়ে দেন বিজেপির সদরের জেলা সভাপতি সুরজিৎ সাহা। অনুষ্ঠানে অনেক রাজ্য নেতৃত্বের নাম থাকলেও আসেননি কেউই। রাজ্য যুব মোর্চার হাওড়া, হুগলি এবং মেদিনীপুরের কনভেনর তথা […]

এই মুহূর্তে কলকাতা

পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে আগামিকাল বাংলায় পা রাখতে চলেছেন।

কলকাতা , ২৭ ফেব্রুয়ারি:- শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গ সহ দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, নজীরবিহীন ভাবে বাংলায় ৮ দফায় ভোট নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শুধুমাত্র এরাজ্যের জন্য কমিশন ২জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে। এদেরই একজন বিবেক দুবে আগামিকাল বাংলায় পা রাখতে চলেছেন। এর আগেও তিনি […]

এই মুহূর্তে কলকাতা

নির্বাচনী মাসকট বাঘু

কলকাতা , ২৭ ফেব্রুয়ারি:- গতকাল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনী সূচি ঘোষণা করেছেন। তার সাথে আরপ হয়ে গেছে নির্বাচনী আচরণবিধি। সমস্ত জেলা প্রশাসন নিজেদের কে তৈরি করছে নির্বাচনের জন্য। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলাশাসক বদ্ধপরিকর। আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা আধিকারিক এর তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয় নির্বাচনকে সামনে রেখে। সেখানে দক্ষিণ ২৪ […]

এই মুহূর্তে কলকাতা

ভোট ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল।

কলকাতা , ২৭ ফেব্রুয়ারি:- ভোট ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটালো নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হল রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিমকে। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন এতদিন দমকলের ডিজি পদে থাকা আইপিএস অফিসার সি জগমোহন। জাভেদ শামিমকে করা হল দমকলের ডিজি। ফলে নির্বাচন সংক্রান্ত কোনও কাজের দায়িত্ব তিনি পাবেন না। আজ রাজ্যের […]

এই মুহূর্তে জেলা

মেলা দিয়েই খেলা শুরু হবে ! বললেন মদন মিত্র।

পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি:- মেলা দিয়েই খেলা শুরু হবে, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে ডেবরা গ্রামীণ মেলা উদ্বোধন করতে এসে এমনই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস এর রাজ্য নেতৃত্ব মদন মিত্র। সেই সঙ্গে নির্বাচন কমিশনারের ৮ দফা ভোট ঘোষণা কে কেন্দ্র করে জানান, বিজেপির যা অবস্থা ৮ কেন তারা যদি ৮৮ দফাও ভোটের দিনক্ষণ ঘোষণা করে […]

এই মুহূর্তে জেলা

রাজনৈতিক দলগুলির পোষ্টার, ব্যানার খোলার কাজ শুরু।

সুদীপ দাস , ২৭ ফেব্রুয়ারি:- বাজলো ভোটের ঘন্টা। শুক্রবার ভোটের দিনক্ষন ঘোষনার সঙ্গে সঙ্গে নির্বাচনী বিধি চালু হয়ে গেছে। আর শনিবার সকাল থেকেই সরকারী জায়গা থেকে রাজনৈতিক দলগুলির পোষ্টার, ব্যানার, হোর্ডিং, পতাকা প্রভৃতি খোলার কাজ শুরু করে দিলো পুলিশ। শনিবার সকালে চুঁচুড়া থানার পুলিশের তত্ত্বাবধানে শহরের বিভিন্ন জায়গায় ইলেকট্রিক পোষ্ট, সরকারি দেওয়াল প্রভৃতি জায়গায় বিগত […]