কলকাতা , ২৭ ফেব্রুয়ারি:- ভোট ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটালো নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হল রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিমকে। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন এতদিন দমকলের ডিজি পদে থাকা আইপিএস অফিসার সি জগমোহন। জাভেদ শামিমকে করা হল দমকলের ডিজি। ফলে নির্বাচন সংক্রান্ত কোনও কাজের দায়িত্ব তিনি পাবেন না। আজ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামীমকে সরিয়ে তার জায়গায় আইপিএস জগমোহনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। জগমোহন এর আগে দমকলের ডিজি পদে ছিলেন। অন্যদিকে জাভেদ শামীমকে দমকলের ডিজি হিসাবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
Related Articles
কেন্দ্রের কৃষি আইন বাতিলের সিদ্ধান্তে বিজয় উল্লাস কৃষক সহ বিরোধীদের।
সুদীপ দাস, ১৯ নভেম্বর:- অবশেষে বিতর্কিত তিন কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। শুক্রবার সকাল ৯টা নাগাদ গুরু নানকের জন্মদিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী ভাষন দিতে গিয়ে বিতর্কিত ৩কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত ঘোষনা করেন। এরপরই দেশজুড়ে রিতীমত বিজয়োল্লাস শুরু হয়ে যায় কৃষক সহ বিরোধীদের। যার ছাঁয়া হুগলী জেলাতেও। এদিন জেলার সদর শহর চুঁচুড়ার ১৩ নম্বর […]
পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তায় দেড় লক্ষ্যেরও বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে।
কলকাতা, ৫ জুলাই:- পঞ্চায়েত নির্বাচনের নরাপত্তায় মোতায়েন করা হচ্ছে দেড় লক্ষের বেশি বাহিনী। বুথ, ভোটকেন্দ্র স্ট্রংরুম, ব্যালট বাক্স বিতরণ কেন্দ্র ও গণনা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজ্যের ৭০ হাজার সশস্ত্র পুলিশ। এছাড়াও ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেওয়া হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের। রাজ্য পুলিশের এই বিপুল সংখ্যক কর্মীদের নিজের জেলা থেকে অন্য জেলায় […]
হোলির আগে অভিযান চালিয়ে বাজি ও বাজি তৈরীর মশলা আটক ধানিয়াখালীতে।
হুগলি, ১৩ মার্চ:- ধনিয়াখালী ব্লকের মির্জানগর এলাকায় বেআইভাবে বাজি তৈরি হচ্ছিল খবর পেয়ে সেখানে অভিযান চালায় হুগলি গ্রামীন পুলিশ। ডিএসপি ডিএন্ডটি প্রিয়ব্রত বক্সী, সিআই ধনিয়াখালি রাম গোপাল পাল ও ওসি ধনিয়াখালি কৌশিক দত্তকে নিয়ে অভিযান চালান। দুটি বাড়িতে প্রচুর পরিমাণে বেয়ানি বাজি মজুত করা ছিল।তার মধ্যে বেশ কিছু শব্দ বাজিও রয়েছে। ডিএসপি জানান, পুলিশের কাছে […]











