হাওড়া , ২৭ ফেব্রুয়ারি:- হাওড়ায় ঘুড়ি উৎসব ঘিরে বিতর্ক। বিজেপি যুব মোর্চার জোন কনভেনর বনশ্রী মন্ডল শনিবার ওই ঘুড়ি উৎসবের আয়োজন করেছিলেন। এটা দলের কোনও কর্মসূচি নয় বলে এদিন পরিষ্কার জানিয়ে দেন বিজেপির সদরের জেলা সভাপতি সুরজিৎ সাহা। অনুষ্ঠানে অনেক রাজ্য নেতৃত্বের নাম থাকলেও আসেননি কেউই। রাজ্য যুব মোর্চার হাওড়া, হুগলি এবং মেদিনীপুরের কনভেনর তথা অনুষ্ঠানের আয়োজক বনশ্রী মন্ডল দাবি করেন, এটা দলের অনুমতি নিয়েই করেছেন। তিনি দলের সকলকে নিমন্ত্রণ জানিয়েছেন। সকলেই উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন। এটা নিজের ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তিনি করেছেন। জেলা বিজেপি সদর সভাপতি সুরজিৎ সাহা জানান, কোনও ব্যক্তি বিশেষের ওই অনুষ্ঠান। কোনও ব্যক্তি যদি নিজের নামে অনুষ্ঠান করেন, তাহলে সেটা ব্যক্তির অনুষ্ঠান হয়। কোনও দলের অনুষ্ঠান হয় না। তিনি কোনও আমন্ত্রণ পাননি। কেন তাঁর নাম নিমন্ত্রণপত্রে ছিল তা জানা নেই। এটা বিজেপির কোনও কার্যক্রম নয়।
Related Articles
গ্যাস লিক করে আগুন হাওড়ার স্কুলে। অল্পের জন্য প্রাণে রক্ষা পড়ুয়াদের।
হাওড়া, ৩ নভেম্বর:- গ্যাস লিক করে আগুন লাগলো হাওড়ার স্কুলে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল পড়ুয়ারা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার গোবিন্দপুরে। জানা গেছে, স্থানীয় মাছাল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নার সময় এদিন হঠাৎই গ্যাস সিলিন্ডার লিক করে। ধোঁয়ায় ভরে যায় রান্নাঘর। স্কুলের শিক্ষকরা সঙ্গে সঙ্গে ছুটে এসে ছাত্রছাত্রীদের দ্রুত স্কুল […]
মন্তেশ্বরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরি সমর্থনে দেওয়াল লিখন।
পূর্ব বর্ধমান, ৭ মার্চ:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সারা রাজ্যের সঙ্গে তৃণমূল কংগ্রেস মন্তেশ্বর বিধান সভায় সিদ্দিকুল্লা চৌধুরী কে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছেন দল। তাই এই দিন সিদ্দিকুল্লা চৌধুরীর সমর্থনে মন্তেশ্বর বিধানসভায় মামুদপূর এক নম্বর অঞ্চলের তৃণমুল কংগ্রেসের সভাপতি ও তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি আজিজুল হকের নেতৃত্বে রায়গ্রাম, পুরুনিয়ায় সহ বিভিন্ন গ্রামে […]
লেন্স হাতে বিধায়ক।
হাওড়া , ১৩ আগস্ট:- বৃহস্পতিবার সাতসকালে বালির ঘোষপাড়ায় পরিযায়ী পাখির ছবি তুলতে নিজেই হাজির হয়ে যান বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন ( রাজা )। এবার আর রাজনীতির ক্ষেত্র হিসেবে নয় এদিন বিধায়ক এসেছিলেন পক্ষীপ্রেমী হিসাবে। সকাল সকাল প্রফেশনাল ক্যামেরাম্যানের মতো লেন্স হাতে করে রেললাইনের পথ হেঁটে বালি ঘোষপাড়া ঝিলে পৌঁছে ক্যামেরা স্ট্যান্ড নিয়ে বিধায়ক নিজেই […]







