হুগলি , ৩ মার্চ:- আরামবাগে রোড শোয়ে তৃণমূলে কংগ্রেসের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি। শনিবার দুপুর পর আরামবাগের তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে রোড শো করতে আসেন অভিষেক ব্যানার্জি। রোডশো শুরু হয় আরামবাগের পল্লীশ্রী থেকে গোরহাটি মোড় পর্যন্ত করে। তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মী সমর্থকরা এই রোডশো তে পা মেলান। আর হাতে দুটো দিন তার পরেই […]
এই মুহূর্তে
বেআইনি ও বেহিসাবি অর্থ নির্বাচনের কাজে ব্যাবহার করা যাবে না , জেলা প্রশাসনকে নির্দেশ কমিশনের।
কলকাতা , ৩ এপ্রিল:- বেআইনি এবং বেহিসাবি অর্থ নির্বাচনের কাজে কোন ভাবেই ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন জেলা প্রশাসনকে আবার নির্দেশ দিয়েছে। কমিশন নিযুক্ত আয় ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক বি মুরোলিকুমার আজ রাজ্যের সব জেলা শাসক, পুলিশ সুপার ও নোডাল আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে এই নির্দেশ দিয়েছেন বলে মুখ্য নির্বাচনি আধিকারিক এর দপ্তর […]
করোনা রিপোর্ট পজেটিভ আসায় কমিশন অব্যাহতি দিলো বেশ কয়েকজন পর্যবেক্ষক ও অধিকারিককে।
কলকাতা , ৩ এপ্রিল:- রাজ্যর বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণের আগে ভোটের কাজে যুক্ত বেশ কয়েকজন আধিকারিক ও পর্যবেক্ষকের করোনা সংক্রমণ ধরা পড়ায় নির্বাচন কমিশন তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। ওইসব আধিকারিকদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পরেই তাদের অব্যাহতি দেয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। তাদের বদলে বিকল্প আধিকারিক নিয়োগ করা হয়েছে। কমিশন […]
প্রথম দু পর্যায়ের ভোট বিজেপির পক্ষে হতাশজনক দাবী যশবন্ত সিনহার।
কলকাতা , ৩ এপ্রিল:- প্রথম দুই পর্যায়ের ভোট বিজেপির পক্ষে হতাশাজনক বলে দাবি করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং তৃণমূলের শীর্ষ নেতা যশবন্ত সিনহা। আজ তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, গতকাল রাতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডার মধ্যে একটি অভ্যন্তরীণ বৈঠক হয়। ওই বৈঠকে বিজেপির […]
ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের পরিচয়পত্র দেখতে পারে না কেন্দ্রিয় বাহিনীর জওয়ানরা।
কলকাতা , ৩ এপ্রিল:- ভোট কেন্দ্রের ভিতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বা নিরাপত্তার দ্বায়িত্বে থাকা আধিকারিকেরা ভোট দাতাদের পরিচয় পত্র দেখতে পারবেন না। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে পাওয়া অভিযোগের ভিত্তিতে বাহিনীকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আজ এডিজি আইন শৃঙ্খলা জগমোহন এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার অশ্বিনী কুমারের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। […]
হাওড়ায় রোড শো করলেন যোগী আদিত্যনাথ।
হাওড়া , ৩ এপ্রিল:- উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থীর হয়ে রোড শো করার পর হাওড়াতেও বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের হয়ে রোড শো করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার উত্তর হাওড়ায় ওই মেগা রোড শো’তে প্রার্থী ছাড়াও বিজেপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। রোড শো’তে প্রচুর মানুষের ভিড় হয়েছিল। হাওড়ার গুলমোহর থেকে বাঁধাঘাট পর্যন্ত ওই রোড শো হয়। খোলা […]
ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বাঁকুড়া।
বাঁকুড়া , ৩ এপ্রিল:- ভোটপরবর্তী হিংসায় উত্তপ্ত বাঁকুড়া, থমথমে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভার তাজপুর এলাকা। পুড়লো বিজেপির পার্টি অফিস। জানাগেছে, বড়জোড়া বিধানসভার তাজপুর এলাকায় শুক্রবার সন্ধ্যেবেলায় তাজপুরের বাগদী পাড়া এলাকায় হঠাৎই একদল দুঃষ্কৃতী আক্রমণ করে। অভিযোগ, বাগদী পাড়ায় দ্বিতীয় দফার নির্বাচনে ওই এলাকার মানুষজন বিজেপি কর্মী সমর্থক হয়ে ভোটের কাজ করায় ক্ষুব্দ হয় এলাকার তৃণমূল নেতৃত্ব। […]
আবারও ট্রেনের ধাক্কায় মৃত্যু ৩ রেল কর্মীর।
পশ্চিম মেদিনীপুর , ৩ এপ্রিল:- শনিবার সকাল ১১ টা নাগাদ আপ হাওড়া – সিকান্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেসের ধাক্কায় মৃত তিন কর্মীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার ডুঁয়া- বালিচক স্টেশন সংলগ্ন এলাকার মাঝামাঝি সূত্রের খবর সিগন্যাল না থাকায় এই ঘটনা। হাওড়া থেকে সিকান্দ্রাবাদ যাওয়ার পথেই এই ঘটনা। রেলওয়ে সিগন্যাল জগন মেনটেনেন্স এর কাজ করেন, সেই রেল […]
ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস এলাকা থেকে চোরাই সেগুন কাঠ সহ গ্রেফতার ৪
শিলিগুড়ি , ৩ এপ্রিল:-শনিবার ভোরবেলা গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৈকুন্ঠপুর বনবিভাগের সারুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস এলাকা অভিযান চালায় বনকর্মীরা। এরপর একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালায়। সেই সময় তুষের আড়াল থেকে উদ্ধার হয় সেগুন কাঠ। এর পাশাপাশি আরও একটি ছোট গাড়ি থেকে উদ্ধার হয় কাঠ। এবং এই ঘটনায় চারজনকে […]
প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে প্রচারে ঝড় তুললেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার।
হুগলি , ৩ মার্চ:-প্রচণ্ড দাবদাহ কে উপেক্ষা করে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের রাজহাট পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার সারলেন চুচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মজুমদার । এদিন তার প্রচার কে ঘিরে ব্যাপক উৎসাহের ছবি ধরা পড়ে স্থানীয় এলাকায় । রাজহাট এবং আশপাশ এলাকার গ্রাম থেকে প্রচুর মানুষ এসে আজকের অসিত বাবু প্রচার অভিযানে অংশ নেন। মানুষের […]

