শিলিগুড়ি , ৩ এপ্রিল:-শনিবার ভোরবেলা গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৈকুন্ঠপুর বনবিভাগের সারুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস এলাকা অভিযান চালায় বনকর্মীরা। এরপর একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালায়। সেই সময় তুষের আড়াল থেকে উদ্ধার হয় সেগুন কাঠ। এর পাশাপাশি আরও একটি ছোট গাড়ি থেকে উদ্ধার হয় কাঠ। এবং এই ঘটনায় চারজনকে গ্রেফতার করে বনকর্মীরা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে উদ্ধার হওয়া কাঠগুলি গয়েরকাটা থেকে বিহারে পাচারের উদ্দেশ্য ছিল। এবং উদ্ধার হওয়া কাঠগুলোর বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।
Related Articles
নাগরিকত্ব প্রমাণ হবে দেশপ্রেম দিয়ে। হৃদয় দিয়ে। কাগজ দিয়ে নয়।মন্তব্য বাম নেতা মহঃ সেলিমের।
হাওড়া,২২ ডিসেম্বর:- “ওরা ( কেন্দ্রের সরকার ) বলছে নাগরিক কিনা কাগজ দেখাও, আর আমরা বলছি নাগরিকতা কাগজ থেকে আসে না। দেশপ্রেমটা কাগজ থেকে আসে না। মন থেকে আসে। হৃদয় থেকে আসে।” রবিবার সকালে সিএএ, এনআরসি, এনপিআর-র প্রত্যাহারের দাবিতে হাওড়ায় এক পদযাত্রায় যোগ দিয়ে এই মন্তব্য করেন সিপিএম নেতা মহঃ সেলিম। তিনি এদিন বলেন, “বিভেদকামী […]
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাজপথে নামল কংগ্রেস এবং বামফ্রন্ট।
কলকাতা,২৭ ডিসেম্বর:- আগামী ৮ই জানুয়ারী সারা ভারত সাধারন ধর্মঘট-এর সমর্থনে ও CAA_NRC_NPR প্রত্যাহারের দাবিতে,রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রির প্রতিবাদে ও শিল্প বাঁচাতে,কাজ ও মজুরি বাঁচাতে,অনৈতিক ছাঁটাই রোধ করতে,কম খরচে সবার জন্য শিক্ষার দাবিতে,নতুন শিল্প ও কর্মসংস্থানের দাবিতে,রাজ্য ও দেশ বাঁচাতে,নারী নির্যাতনের বিরুদ্ধে,মোদি ও মমতার অশুভ আঁতাত ধ্বংস করতে,রাজ্যে নৈরাজ্য সৃষ্টিকারী তৃনমুল ও সাম্প্রদায়িক বিজেপি’র বিভিন্ন ধরনের অসামাজিক […]
হাওড়ায় হোমের অনাথ শিশুদের হাতে বড়দিনের উপহার।
হাওড়া, ২০ ডিসেম্বর:- সামনেই বড়দিন। খুশির উৎসবে মেতে উঠবেন সবাই। সেই খুশির আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দিতে আজ রবিবার সকালে হাওড়ায় এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে হোমের অনাথ শিশুদের হাতে বড়দিনের কেক, শুকনো কিছু খাবার, স্ন্যাকস ও শীতের বস্ত্র উপহার হিসাবে তুলে দেওয়া হয়। হাওড়ার ইছাপুর এইচআইটি রোডের মায়ের আশা হোমের শিশুদের হাতে এদিন ওই উপহার […]






