কলকাতা , ৩ এপ্রিল:- রাজ্যর বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণের আগে ভোটের কাজে যুক্ত বেশ কয়েকজন আধিকারিক ও পর্যবেক্ষকের করোনা সংক্রমণ ধরা পড়ায় নির্বাচন কমিশন তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। ওইসব আধিকারিকদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পরেই তাদের অব্যাহতি দেয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। তাদের বদলে বিকল্প আধিকারিক নিয়োগ করা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ায় দায়িত্ব থাকা এক পর্যবেক্ষক ও দক্ষিণ ২৪ পরগনার এক পর্যবেক্ষকের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপরই তড়িঘড়ি তাঁদের সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যে দায়িত্বে আসার পর যেহেতু তাঁদের সংক্রমণ ধরা পড়েছে, নিয়ম মেনে তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে অন্যদিকে আগামী দফা ভোটের আগে রাজ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু থেকে বেশ কয়েকজন পর্যবেক্ষকের আসার কথা ছিল। উদ্ভূত পরিস্থিতিতে তাদের সফর বাতিল করা হয়েছে। এর পাশাপাশি সম্প্রতি কয়েকজন রিটার্নিং অফিসার ও সিইও দফতরের দু’ একজন কর্মীরও করোনা সংক্রমন ধরা পড়েছে।
Related Articles
৬০ টনের লৌহরথ টান দিতে জনতার ঢল চন্দননগরে।
হুগলি, ২৭ জুন:- চন্দননগরে আজ অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথদেবের শুভ রথযাত্রা। ভোর থেকে লক্ষীগঞ্জ বাজার চত্বর এবং রথতলা এলাকায় শুরু হয় পূজা-আচ্চা। সকাল ৮টায় বহু ভক্তের অংশগ্রহণে রথের প্রথম টান দেওয়া হয়। এরপর দুপুর ৩টা থেকে তালডাঙ্গা অভিমুখে শোভাযাত্রা ও শ্রীহরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে গোটা চন্দননগর। রথযাত্রার এই সুদীর্ঘ ঐতিহ্য শুরু হয় […]
করোনা পজিটিভ রিপোর্ট হাতে আসার একদিন আগেই হাওড়ার বাড়ি থেকে বিহারে পালিয়ে গেলেন এক ব্যক্তি।
হাওড়া , ১৬ জুন:- করোনা পজিটিভ রিপোর্ট হাতে আসার একদিন আগেই স্ত্রী পুত্রদের নিয়ে পরিবার সমেত বাড়ি থেকে পালিয়ে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁচপাড়ায়। এলাকার বাসিন্দারা জানান, তাদের কাউকে কিছু না জানিয়েই ওই ব্যক্তি তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাড়ি থেকে চলে যান। পরে ফোন করা হলে তিনি জানান বিহারে দেশের বাড়িতে […]
স্বর্গবাসের পর ২য় ডোজের শংসাপত্র, মৃত মাকে ফেরানোর আর্জি ছেলের!
সুদীপ দাস, ২১ নভেম্বর:- সরকারি খাতায় কোভিডে মৃত্যু হয়েছে মায়ের। যার শংসাপত্রও রয়েছে ছেলের হাতে। মৃত্যুর মাসখানেক আগে কোভিডের প্রথম ডোজ নিয়েছিলেন ওই প্রৌঢ়া। কিন্তু সেই মৃত মায়েরই ২য় ডোজের শংসাপত্রও চলে এলো ছেলের হাতে! তবে কি মা বেঁচে রয়েছেন? অসম্ভব হলেও মাঝে মাঝেই নিজের বিবেককে এ প্রশ্নই করছেন ছেলে! আর তা থেকেই সরকারের কাছে […]








