বাঁকুড়া , ৩ এপ্রিল:- ভোটপরবর্তী হিংসায় উত্তপ্ত বাঁকুড়া, থমথমে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভার তাজপুর এলাকা। পুড়লো বিজেপির পার্টি অফিস। জানাগেছে, বড়জোড়া বিধানসভার তাজপুর এলাকায় শুক্রবার সন্ধ্যেবেলায় তাজপুরের বাগদী পাড়া এলাকায় হঠাৎই একদল দুঃষ্কৃতী আক্রমণ করে। অভিযোগ, বাগদী পাড়ায় দ্বিতীয় দফার নির্বাচনে ওই এলাকার মানুষজন বিজেপি কর্মী সমর্থক হয়ে ভোটের কাজ করায় ক্ষুব্দ হয় এলাকার তৃণমূল নেতৃত্ব। শুক্রবার সন্ধ্যা বাগদি পাড়ায় হঠাৎই অতর্কিত হামলা চলে বলে অভিযোগ। অভিযোগ বিজেপি একটি কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং শান্তি বাগতী নামে এক বিজেপি কর্মী কে টাঙ্গির কোপ দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুঃস্কৃতিদের দিকে। তবে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
Related Articles
মহিলা পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
বাঁকুড়া , ২ অক্টোবর:- বাঁকুড়ায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার মৃত মহিলা পুলিশ কর্মীর দেহ, ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য এলাকায়। জানা যায় ওই মহিলা পুলিশ কর্মী জেলা পুলিশের সি.আই অফিসে কর্মরত ছিলেন। মৃতার নাম সুজাতা সাউ, বাঁকুড়ার রাইপুর এলাকার বাসিন্দা বলে জানাগেছে। 2012 সালে জুনিয়র কনস্টেবল হিসেবে রাইপুরের সুজাতা সাউ বাঁকুড়া জেলা পুলিশে যোগ দেন বলে পুলিশ […]
ছট পুজো উপলক্ষে হাওড়ায় একাধিক গঙ্গার ঘাট পরিদর্শন মন্ত্রীর।
হাওড়া, ৫ নভেম্বর:- ছট পুজো উপলক্ষে হাওড়ায় একাধিক গঙ্গার ঘাট পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। মঙ্গলবার দুপুরে তিনি হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট সহ একাধিক ঘাট পরিদর্শন করেন। তিনি বলেন, ছট পুজো জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের। কিন্তু তারা তা করেনি। এ রাজ্যে মুখ্যমন্ত্রী ছুটি ঘোষণা করেছেন। জাতি-ধর্ম নির্বিশেষে এ […]
হুগলিতে বামেদের ৩ আসনেই জামানত জব্দ।
হুগলি, ৬ জুন:- ভোটের প্রচারে ও সামাজিক মাধ্যমে সাড়া জাগিয়েও ভোট বাস্কে কার্যত নিরাশ করল বামেরা। জেলার তিন কেন্দ্রের মধ্যে শ্রীরামপুর, হুগলিতে নিজেদের ভোট কিছুটা পুনরুদ্ধার করলেও আরামবাগে ছাপ ফেলেনি সিপিএম। শ্রীরামপুর কেন্দ্রের তরুন প্রার্থী দীপ্সিতা ধর গত লোকসভা ভোটের তুলনায় এক লক্ষের মতো বেশি ভোট ও হুগলি কেন্দ্রের মনোদীপ ঘোষ পঞ্চাশ হাজারের মতো ভোট […]








