পশ্চিম মেদিনীপুর , ৩ এপ্রিল:- শনিবার সকাল ১১ টা নাগাদ আপ হাওড়া – সিকান্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেসের ধাক্কায় মৃত তিন কর্মীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার ডুঁয়া- বালিচক স্টেশন সংলগ্ন এলাকার মাঝামাঝি সূত্রের খবর সিগন্যাল না থাকায় এই ঘটনা। হাওড়া থেকে সিকান্দ্রাবাদ যাওয়ার পথেই এই ঘটনা। রেলওয়ে সিগন্যাল জগন মেনটেনেন্স এর কাজ করেন, সেই রেল কর্মীরাই সিগন্যাল ভুলের কারণে প্রাণ হারালেন। হাউর জংশনের রেলওয়ে গ্যাং ম্যানরা লাইনের সিগন্যাল এর কাজ করছিলেন এমত অবস্থায় হঠাৎ করে হাওড়া ব্রিজ থেকে আসা ট্রেনটি পিছনে ধাক্কা দেয় কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হয় এই রেল কর্মীদের। ঘটনার পরই পাশাপাশি সমস্ত স্টেশনগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠছে রেলের সিগন্যাল না থাকার পরও কিভাবে চালক ট্রেনটি চালিয়ে আসছিলেন। এই ঘটনায় খোদ রেলকর্মীর মৃত্যুতে উঠেছে অনেকগুলো প্রশ্ন? খড়গপুর ডি আর এম এ ব্যাপারে কোন মুখ খুলতে চাননি তিনি জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কিভাবে ঘটল এই দুর্ঘটনা!
Related Articles
দক্ষিণবঙ্গ জুড়ে তাপ প্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের।
কলকাতা, ১২ এপ্রিল:- আলিপুর আবহাওয়া দফতর আগামী ১৪ থেকে ১৭ এপ্রিল পুরো দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। এই দিনগুলিতে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস কিংবা তারও বেশি থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে লু বওয়ারও সম্ভাবনা রয়েছে। এই ক’দিনে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিশেষ গাইডলাইনও জারি করা […]
ফিরছে ইংলিশ প্রিমিয়র লিগ, ঘোষিত নয়া ক্রীড়াসূচি।
স্পোর্টস ডেস্ক , ২৮ মে:- করোনা আবহেই বিশ্ব ফুটবলের আরও একটি জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট শুরুর দিন ঘোষণা হয়ে গেল। আগামী ১৭ জুন থেকে ফের শুরু হতে চলেছে ইংলিশ প্রিমিয়র লিগ। প্রথম দিনই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার সিটি ও আর্সেনাল। ওই একই দিনে অন্য ম্যাচে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড। এই দুই ম্যাচ […]
২৫ লক্ষ টাকা সহ হাওড়া স্টেশন থেকে আটক উত্তরপ্রদেশের এক ব্যক্তি। জিজ্ঞাসাদের জন্য তাঁকে তুলে দেওয়া হয় আয়কর দফতরের আধিকারিকদের হাতে।
হাওড়া, ২২ জুলাই:- লক্ষ লক্ষ টাকা সমেত হাওড়া স্টেশন থেকে ধরা পড়লেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। বুধবার ওই ব্যক্তিকে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে আটক করেছে আরপিএফ। ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বারাণসীর সিগরা ছিটপুরের বাসিন্দা বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা কালো রঙের একটি পিট্টু ব্যাগ থেকে নগদে প্রায় ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আরপিএফ সূত্রে জানা […]







