হাওড়া , ৩ এপ্রিল:- উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থীর হয়ে রোড শো করার পর হাওড়াতেও বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের হয়ে রোড শো করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার উত্তর হাওড়ায় ওই মেগা রোড শো’তে প্রার্থী ছাড়াও বিজেপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। রোড শো’তে প্রচুর মানুষের ভিড় হয়েছিল। হাওড়ার গুলমোহর থেকে বাঁধাঘাট পর্যন্ত ওই রোড শো হয়। খোলা গাড়িতে যোগী আদিত্যনাথ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। সঙ্গে ছিলেন প্রার্থীর উমেশ রাই। ফুল দিয়ে তাঁকে সংবর্ধনা জানায় বিজেপির কর্মীরা। বর্ণাঢ্য ওই রোড শো গুলমোহরের পর হাওড়া এসি মার্কেট, ঘাসবাগান, পিলখানা, জি টি রোড, ওড়িয়াপাড়া, নন্দীবাগান, সালকিয়া চৌরাস্তা সহ বিভিন্ন রাস্তা ঘুরে বাঁধাঘাট এলাকায় এসে শেষ হয়।
Related Articles
তৃণমূলের বিজয় মিছিলের আগে উদ্ধার তাজা বোমা ! হাওড়ার জগৎবল্লভপুরে উত্তেজনা।
হাওড়া, ৯ জুন:- শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জগৎবল্লভপুর বিধানসভা এলাকায় এবার উদ্ধার হলো তাজা বোমা। জগৎবল্লভপুরের মুন্সিরহাট বিডিও অফিস সংলগ্ন পুরাতন গোডাউন ধার থেকে রবিবার দুপুরে উদ্ধার হয় মোট চারটি বোমা। এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ বিডিও অফিসের সামনে থেকে তৃণমূলের বিজয় মিছিল হওয়ার কথা ছিল। আর তার আগেই উদ্ধার হয় ওই তাজা বোমা। যা ঘিরে […]
পরীক্ষা ছাড়াই মাধ্যমিকের ফল প্রকাশ , সকাল থেকেই মার্কসিট বিতরণ বিভিন্ন স্কুল থেকে।
সুদীপ দাস, ২০ জুলাই:- মঙ্গলবার করোনা আবহে প্রথমবার পরীক্ষা ছাড়াই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো। এদিন সকাল ১০টা থেকেই মহকুমা ভিত্তিক বিভিন্ন স্কুল থেকে মার্কশিট বিতরন শুরু হয়। বৃষ্টিকে উপেক্ষা করেই বিভিন্ন মহকুমার হেড কোয়ার্টারে থাকা নির্দিষ্ট বিদ্যালয় থেকে মার্কশিট সংগ্রহ করতে উপস্থিত হন ওই মহকুমার সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। চুঁচুড়ায় অধ্যাপক জ্যোতিষ […]
মা দুর্গার রথ নিয়ে পায়ে হেঁটেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা সাধুদের।
মহেশ্বর চক্রবর্তী, ৩১ ডিসেম্বর:- ভারতবর্ষ হলো মনিঋষিদের দেশ। সেই প্রাচীন কাল থেকেই এই ঐতিহ্য চলে আসছে।ভারতের অন্যতম তীর্থস্থান হলো গঙ্গাসাগর। সারা দেশ তথা বিশ্বের বহু মানুষ এই গঙ্গা সাগরমেলায় আসেন। এখন থেকেই এই তীর্থস্থান দর্শনের জন্য এবং পৌষসংক্রান্তিতে পুর্নস্নানের জন্য পুর্নার্থীদের ভিন রাজ্য থেকে যেতে দেখা যাচ্ছে। এই রখম এক দৃশ্য দেখা গেলো হুগলি জেলার […]










