হুগলি,১৯ এপ্রিল:- লকডাউন পিরিয়ডে সবেতন ছুটি দিতে হবে। এই নির্দেশ জারি করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। কিন্তু সেই নির্দেশ মানছে না বেশীরভাগ জুট মিল কর্তৃপক্ষ। তাই বেতনের দাবীতে এবারে ১২ঘন্টার প্রতীকি অনশনে বসলো জুটমিল শ্রমিকরা। BCMU, AITUC, TUCC, INTUC সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা এই অনশন কর্মসূচীতে সামিল হলো বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুট মিলের শ্রমিকরা। প্রতীকি […]
জেলা
হুগলি জেলা সংশোধনাগার স্যানিটাইজ করতে নামলো হুগলি অগ্নি নির্বাপন দপ্তর।
সুদীপ দাস,১৯ এপ্রিল:- বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের পর এবারে হুগলি জেলা সংশোধনাগার স্যানিটাইজ করতে নামলো হুগলি অগ্নি নির্বাপন দপ্তর। রাজ্যের কারাগারগুলিতে বন্দিদের সংখ্যা বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই অনেককে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে হুগলি জেলা সংশোধনাগারও। এবারে গোটা সংশোধনাগারটিকেই জীবানু মুক্ত করার কাজ শুরু হলো। রবিবাসরীয় সকালে সংশোধনাগারের ভিতর ও বাইরে হাইড্রোক্লোরাইড […]
শ্বাসকষ্টে ভোগা স্বামীকে নিয়ে হাসপাতালের সামনেই হন্যে হয়ে পরে রয়েছেন মহিলা।
সুদীপ দাস,১৯ এপ্রিল:- চলছে লকডাউন। গ্রামের চিকিৎসকের পরামর্শ মত বহু কষ্টে একটি টোটো জোগার করে প্রায় ১০ কিমি পারি দিয়ে শ্বাসকষ্টে ভোগা স্বামীকে নিয়ে সদর হাসপাতালে নিয়ে এসেছিলেন মহিলা। কিন্তু সেখানেও ভর্তি করা হলো না। অগত্যা হাসপাতালে বর্হিবিভাগের টিকিট কাউন্টারের সামনেই স্বামীকে নিয়ে পরে রইলেন স্ত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের। ঘটনাসূত্রে জানা […]
শাসকদলের এক কাউন্সিলের বিরুদ্ধে চাল পাচারের অভিযোগে রাজনৈতিক চাপানোতোর তুঙ্গে।
হুগলি,১৯ এপ্রিল:- কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে রেশনের চাল পাচার করে নিজের গোডাউনে ঢোকাচ্ছেন,শনিবার এমনি ছবি টুইট করে তোপ দাগেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গীয়।অভিযুক্ত কাউন্সিলের ছবি সহ এই কর্মকাণ্ডে শনিবার দিন ভর সরগরম হয় সোশ্যাল মিডিয়ায়াতেও।আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। শ্রীরামপুরের বিজেপি সভাপতি শ্যামল বোস অভিযোগ করেন শ্রীরামপুর পৌরসভার সাত নং […]
পুলিশকে করতালি দিয়ে অভিনন্দন হাওড়ায়।
হাওড়া,১৯ এপ্রিল:- করোনার রেড জোন হিসেবে চিহ্নিত হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় সমস্ত কিছু কড়া হাতে নিয়ন্ত্রণ করছে স্থানীয় পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই সেখানে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এলাকায় বাড়িতে বাড়িতে খাদ্যদ্রব্য, সবজি, মাছ-মাংস, মুদিখানার জিনিস পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে কেবলমাত্র ওষুধ এবং দুধ ছাড়া মানুষকে আর কিছুই কিনতে বাইরে বের হতে হচ্ছে না। যেভাবে পুলিশ […]
সিভিক পুলিশকে চড় মহিলার।
হাওড়া,১৯ এপ্রিল:- মাস্ক না পরে বাজারে আসায় পুলিশের বাধা। পুলিশকে চড় মহিলা ক্রেতার। আজ সকালের ঘটনা। হাওড়ার কালিবাবুর বাজারে।আজ সকালেও হাওড়া সিটি পুলিশের তৎপরতা দেখা যায় হাওড়ার কালিবাবুর বাজারে। যারা মাস্ক ছাড়া বাজারে আসছেন তাদের বাজার থেকে ফিরিয়ে দেওয়া হয়। হাওড়ার এক মহিলা এদিন মাস্ক ছাড়া বাজারে এলে হাওড়া সিটি পুলিশের কর্মরত সিভিক ভলেন্টিয়াররা […]
পুলিশের নজরদারিতেই হাওড়ায় খুলছে বাজার।
হাওড়া,১৯ এপ্রিল:- পুলিশ কড়া হতেই কিছুটা হলেও বদলাতে শুরু করেছে হাওড়ার ছবিটা। প্রতিদিন সকাল থেকেই হাওড়ার বাজারগুলিতে মানুষের যে ঠেসাঠেসি ভীড় লক্ষ্য করা যাচ্ছিল শনিবার সকাল থেকেই সেই চেনা ছবিটা পাল্টাতে শুরু করেছে। করোনা সংক্রমণে হাওড়াকে রেড-স্টার জোন ঘোষণা করার পর থেকেই মুখ্যমন্ত্রীর নির্দেশে আরও সক্রিয় হয়েছে পুলিশ। পুলিশের বাহিনী ছাড়াও র্যাফ টহল দিচ্ছে […]
জমায়েত রুখতে ড্রোনে নজরদারি রিষড়ার ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে।
তরুণ মুখোপাধ্যায়,১৮ এপ্রিল:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ আগামী তিন সপ্তাহের মধ্যে কোনরকম ভীড় এবং জমায়েত থেকে দূরে থাকতে হবে , এবং লকডাউন কঠোরভাবে মেনে চলতে হবে। সেই কথা মনে রেখে আজ সন্ধ্যায় রিষড়া পুরসভার ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে ড্রোন উড়িয়ে এলাকার নজরদারির কাজ শুরু হল ।পুরপ্রধান বিজয় সাগর মিস্রের উপস্থিতিতে পুরসভার টেকনিশিয়ানরা এই […]
খাদ্যের অভাবে রাস্তা অবরোধ রায়দিঘিতে।
দক্ষিণ ২৪ পরগনা,১৮ এপ্রিল:- উত্তর ২৪ পরগনা বসিরহাটের পর এবার দক্ষিণ ২৪ পরগনার অভিযোগ লকডাউনের পর থেকে তারা খাবার পাচ্ছেন না। এই অভিযোগে নালুয়া, হোকোলডাঙ্গা, লালপুর প্রভৃতি ৪ থেকে ৫ টা গ্রামের লোক খাদ্যের দাবিতে সকাল থেকে রাস্তা অবরোধ করে রাখে। এখনও রায়দিঘী মেন রোড অবরোধ হয়ে আছে। রাস্তায় জানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। […]
ঋণের দায়ে বিষ খেয়ে আত্মঘাতী এক ভাগ চাষী।
পূর্ব বর্ধমান,১৮ এপ্রিল:- ঋণের দায়ে বিষ খেয়ে আত্মঘাতী এক ভাগ চাষী। মৃত ওই ব্যক্তির নাম রবিলাল বাগ. বাড়ি পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত উপলতি গ্রামে. গতবার আলু চাষে লস, সেই সঙ্গে অকাল বৃষ্টিতে গতবার নষ্ট হয়ে গেছে ধান. সেই নিয়েই বেশ কিছু টাকা দেনার মধ্যে পড়েছিলেন রবিলাল বাবু. এই বছর আলুর দাম ভালো থাকলেও, আলু […]

