চিরঞ্জিত ঘোষ,২০ এপ্রিল:- আজ লাঠি হাতে নয়। পুলিশকে দেখা গেল অন্যরূপে। সর্বশক্তি দিয়ে করুনা আগ্রাসন রুখতে চেষ্টা চালাচ্ছে হুগলি জেলা প্রশাসন। ইতিমধ্যেই ডানকুনির বেশকিছু এলাকাকে স্টিক কনটেইনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। আজ ডানকুনি থানার পক্ষ থেকে পথচলতি মানুষদের থার্মাল স্ক্রীনিং মেশিন দিয়ে বডি টেম্পারেচার জ্বর আছে কিনা পরীক্ষা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে পার্শ্ববর্তী জেলা থেকে হুগলি জেলায় প্রবেশ করলেই বর্ডারে থার্মাল স্ক্যানার দিয়ে চেক করা হচ্ছে। পুলিশের পাশাপাশি পৌরসভা থেকে চলছে থার্মাল স্ক্যানার দিয়ে স্বাস্থ্য পরীক্ষার কাজ।
Related Articles
দশপ্রহরীনির দশ হাত দেখেছি, উনি বিশ হাতের মালিক; মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপের!
সুদীপ দাস, ১০ অক্টোবর:- আমরা দশপ্রহরীনির দশ হাত দেখেছিলাম, উনি বিশ হাতের মালিক; মুখ্যমন্ত্রীর রাজ্য জুড়ে পুজো উদ্বোধন প্রসঙ্গে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের! এদিন হুগলীর শ্রীরামপুরে প্রধানমন্ত্রীর জীবনী নিয়ে প্রদর্শনীর উদ্বোধনে এসে এ কথা বললেন দিলীপবাবু। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন রাজ্য জুড়ে সব পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রী করছেন। পুজো উদ্বোধন করার অধিকার বিরোধীদের […]
পর্যাপ্ত পরিমাণ টিকার যোগান নিশ্চিত করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলো মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৮ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমণের লাগামছাড়া ঊর্ধ্বগতির প্রেক্ষিতে পর্যাপ্ত পরিমাণ টিকা, জরুরি ওষুধ ও অক্সিজেনের যোগান নিশ্চিত করার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আজ চিঠি লিখেছেন। সার্বিক টিকাকরণের উদ্দেশ্যে রাজ্য সরকার কেন্দ্রের কাছে নিজের খরচে প্রয়োজনীয় টিকা সরাসরি কেনার ছাড়পত্র চাইলেও তা এখনও পাওয়া যায়নি বলে মুখ্যমন্ত্রী চিঠিতে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ […]
ফের দিল্লি অভিযানের ডাক মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৩ নভেম্বর:- রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিয়োগ তুলে ফের দিল্লি অভিযানের ডাক দিলেন মমতা । বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের বিশেষ অধিবেশনে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী জানান, সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন তিনি নিজে দিল্লি গিয়ে আন্দোলন কর্মসূচিতে সামিল হবেন। দলীয় সাংসদ, বিধায়কদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে একশো দিনের কাজের টাকার […]








