চিরঞ্জিত ঘোষ,২০ এপ্রিল:- সারা বিশ্ব জুড়ে করোনার যে ভয়াবহতা চলছে তা থেকে একমাত্র বাঁচার পথ হচ্ছে নিজেদের স্বেচ্ছা গৃহবন্দী করে রাখা বা লক ডাউন মেনে চলা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা বারবার বলেছেন যে এই মহামারীর সংক্রমণ থেকে বাঁচতে গেলে আমাদের সকলকেই ঘরে থাকতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই কথা অধিকাংশ রাজ্যবাসী মানলেও এখনও দেখা যাচ্ছে কিছু কিছু অবিবেচক জনসাধারণ তারা এটাকে খুবই হালকা ভাবে নিচ্ছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী ২ সপ্তাহ সেটা যদি আমরা লকডাউন মানতে পারি তাহলে আমরা করোনার ব্যাধি থেকে অনেকটাই মুক্ত হতে পারব। যার জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যেভাবে হোক যারা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে তাদের নিয়ন্ত্রণ করতে হবে। রবিবার রাতে এমনি দৃশ্য দেখা গেল হুগলির ডানকুনিতে । এদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন অলিগলিতে প্রচুর মানুষের ভিড় অকারণে ইতস্তত তারা ঘুরে বেড়াচ্ছিলেন । স্থানীয় পুলিশ প্রশাসন প্রথমে তাদের অনুনয়-বিনয় করা সত্ত্বেও যখন তাদের হুঁশ ফেরেনি, তখন তাদের ওপর ব্যাপক লাঠিচার্জ করতে হয় এবং এর ফলে যে সমস্ত মানুষজন অকারণে অবিবেচকের মতো ঘুরে বেড়াচ্ছিলেন তারা চম্পট দেয়। কিন্তু এটা আমাদের সকলকেই বুঝতে হবে যে কী ভয়ঙ্কর মারণ ব্যাধি আমাদের দুয়ারে ওৎ পেতে রযেছে। এর থাবা থেকে বাঁচতে গেলে আমাদের নিজেদেরই নিজেদের প্রটেক্ট করতে হবে। কিন্তু তা না করে কিছু অবিবেচক মানুষ এই কাজগুলো করে যাচ্ছেন তারা যেমন নিজেদের ক্ষতি করছেন তার সঙ্গে সঙ্গে পুরো সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন।
Related Articles
ব্যারাকপুর শিল্পাঞ্চলে লাগাতার অশান্তির ঘটনার লাগাম টানতে প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- বিগত লোকসভা ভোটের পর থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ক্রমবর্ধমান অশান্তির ঘটনায় লাগাম টানতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই এলাকায় হওয়া বিভিন্ন অপরাধমূলক ঘটনার পিছনে আদতে কাদের হাত রয়েছে তা খুঁজে বের করার জন্য তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তাদের সিআইডি এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স এর সহায়তা নেয়ার নির্দেশ […]
স্বরাষ্ট্রমন্ত্রী দেশ সামলায় না , হামলা করার চক্রান্ত করে – মমতা বন্দ্যোপাধ্যায়।
বাঁকুড়া , ১৬ মার্চ:- স্বরাষ্ট্রমন্ত্রী দেশ সামলায় না হামলা করার চক্রান্ত করে। কাল ওনার সভায় লোক হয়নি। হবে কি করে। এত যারা চক্রান্ত করে তাদের সভায় লোক হয়? মা ভাই, বোনেদের বিরুদ্ধে যারা চক্রান্ত করে তাদের সভায় লোক যাবে কেন? গতকাল ঝাড়গ্রাম ও খাতড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জোড়া সভা প্রসঙ্গে এভাবেই কটাক্ষ করলেন তৃনমূল সুপ্রিমো […]
নির্বাচন কমিশনের নির্দেশে হুগলিতে একাধিক এলাকায় ঘুরছেন বিএলও রা।
হুগলি, ৪ নভেম্বর:- নির্বাচন কমিশনের নির্দেশ মত ৪ঠা নভেম্বর থেকে বাংলায় শুরু হলো এস আই আর। মঙ্গলবার সিঙ্গুরের দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বুড়া শান্তি এলাকায় বাড়ি বাড়ি পৌঁছলেন বুথ লেভেল অফিসার বা বি এল ও। সঙ্গে রয়েছে বুথ লেভেল এজেন্ট বা বি এল এ। এনুমারেশন ফর্ম নিয়ে সিঙ্গুরের দু’নম্বর পঞ্চায়েত এলাকার একাধিক বাড়িতে ঘুরছেন বিএলওরা। […]










