দ:২৪পরগনা,১৯ এপ্রিল:- দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেয়েছিল মাসি সেই ঘরের টাকা দিতে রাজি না হওয়ায় মাসিকে এলোপাতাড়ি মার । ঘর থেকে টেনেহিঁচড়ে বার করে দিল বৃদ্ধ মাসিকে ,বনপো। এমনই অমানবিক ঘটনা ঘটেছে, ক্যানিং থানার বেলে খালি গ্রামে। আহত বৃদ্ধা, পঞ্চমী নস্কর (৬৫) । ঘটনার সূত্রে, মাসিকে হুমকি দিয়ে বারবার সরকারি টাকা আদায় করত বোনপো কেশব সাঁফুই । আর সেই টাকা দিতে না পারায়, আজ মাসিকে এলোপাতাড়ি মারধর করে বোনপো কেশব । লকডাউন এরমধ্যে ঘরছাড়া বৃদ্ধা।রাস্তায় অসহায় অবস্থায় পড়ে রয়েছে বৃদ্ধা পঞ্চমী নস্কর।এ বিষয়ে ক্যানিং থানা লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান ওই বৃদ্ধা।
Related Articles
অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে বাজিমাৎ তৃণমূলের!
হুগলি, ৫ জুন:- অশান্তির আশঙ্কা কাটিয়ে সোমবার নির্বিঘ্নেই শেষ হল তৃণমূলের সেকন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি। এ দিন বিকেলে হাওড়া থেকে জাঙ্গিপাড়ায় পৌঁছান অভিষেক। নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়েই জাঙ্গিপাড়া থেকে শুরু করেন পদযাত্রা। সেখানে হাজির ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি অরিন্দম গুঁই, চেয়ারম্যান অসীমা পাত্র,বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী সহ শাখা সংগঠনের নেতা কর্মীরা। জাঙ্গিপাড়ার […]
জগৎবল্লভপুরে বিরোধী দলের এজেন্টদের মারধরের অভিযোগ।
হাওড়া , ৬ এপ্রিল:- হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের কেশবপুর মল্লিকপাড়া ১৮১ নম্বর বুথে গন্ডগোল। বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা ও মারধরের অভিযোগ। সকাল থেকেই বুথের সামনে ব্যাপক উত্তেজনা।বিরোধী দলের এজেন্টদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। এমনকি, বুথে পোলিং এজেন্ট বসিয়ে ফেরার সময়েও মারধরের অভিযোগ তুলেছেন বিরোধী প্রার্থী সাব্বির আহমেদের ইলেকশন এজেন্ট। Post […]
নজরকারা সাড়া রিষড়া পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধানে।
হুগলি, ২৯ আগস্ট:- প্রায় এক মাস হতে চলল সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পে এলাকার প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। এবং সেই টাকা কিভাবে খরচ করবে তা এলাকাবাসীরাই নির্ধারণ করবেন। শুক্রবার “আমাদের পাড়া আমাদের সমাধান” ক্যাম্প অনুষ্ঠিত হলো রিষড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডে। […]










