হুগলি,২০, এপ্রিল:- করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ।দেশজুড়ে চলছে লক ডাউন।কিন্তু সোমবার থেকে চালু হলো ডানকুনি টোল প্লাজার কাজ।প্রায় ৩০০ কর্মী থাকলেও এই মুহূর্তে ১৫০ জন কর্মী নিয়ে চলছে কাজ। এদিন টোল কর্মীরা জানান এই মুহূর্তে তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। হাওড়া ও কলকাতা থেকে অনেক গাড়ি টোল দিয়ে যাতায়াত করছে।গাড়ি গুলি থেকে টাকা নিতেও হচ্ছে টোল কর্মীদের তাই তারা আতঙ্কে রয়েছে। টোল কর্মীরা আরো বলেন হাওড়া ও কলকাতা রেড জোনে রয়েছে সেখান থেকে এই টোল খুব কাছেই এবং এখান দিয়ে হাওড়া কলকাতার বহু গাড়ি যাতায়াত করছে।তাই একপ্রকার জীবনের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যেতে হচ্ছে টোল কর্মীদের।
Related Articles
পুজোয় দোকান , বার /রেস্তোরাঁ খোলায় বাড়তি ছাড় নবান্নের।
কলকাতা, ১০ অক্টোবর:- বোধনের ঢাকে কাঠি পড়ার আগেই রাজ্যে এখন পুরোপুরি শারদোৎসবের মেজাজ।কোভিড বিধি নিষেধ মেনে মানুষ যাতে যথা সম্ভব উৎসবের আনন্দ উপভোগ করতে পারে সে ব্যাপারে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার। তাই মানুষ যাতে উৎসবের দিন গুলোতে সাধ মিটিয়ে খাওয়া দাওয়া ও কেনাকাটা করতে পারে সে ব্যাপারে উদ্যোগী হল নবান্ন। এবার দোকানপাট, রেস্তরাঁ খোলা রাখার […]
বাড়ি থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চুঁচুড়ায়।
সুদীপ দাস, ২৩ ডিসেম্বর:- আবারও নিঃসঙ্গ ব্যাক্তির মৃত্যু। বাড়ির ভিতর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত নারকেলবাগান সংলগ্ন মিয়ারবেড় গোরস্থান রোডে। মৃত বৃদ্ধর নাম দীপক ব্যানার্জী(৭১)। পেশায় তিনি একজন পুরোহিত ছিলেন। বিবাহিত হলেও নিঃসন্তান ছিলেন দীপকবাবু। ২০১৯ সালে দীপকবাবুর স্ত্রী মারা যান। তারপর থেকেই নিঃসঙ্গ ছিলেন […]
রাজ্যে অক্সিজেনের অভাব নেই জানালো রাজ্য সরকার।
কলকাতা, ২৭ এপ্রিল:- রাজ্যে অক্সিজেনের অভাব নেই বলে রাজ্য সরকার জানিয়েছে। পাশাপাশি রাজ্যে করোনা চিকিত্সায় অক্সিজেনের অভাব যাতে না হয় তার জন্য তাই জন্য রাজ্য সরকার একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে, বলেও সরকারের তরফে জানানো হয়েছে।প্রশাসনিক সূত্রে খবর রাজ্যের ১০৫টি হাসপাতালে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে। আরও ৪১টি হাসাপাতালে পাইপলাইনে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে […]










