চিরঞ্জিত ঘোষ,১৯ এপ্রিল:- হুগলির গোঘাটে হাজিপুর এলাকায় কোল্ডস্টোর থেকে অ্যামোনিয়া গ্যাস লিক। গ্রামের পর গ্রামে ছড়াচ্ছে আতঙ্ক। ইতিমধ্যেই অ্যামোনিয়া গ্যাসের ঝাঁজে শ্বাসকষ্ট শুরু হয়েছে অনেকেরই। ঘটনাস্থলে প্রশাসনের কর্মীরা উপস্থিত থেকে পরিস্থিতি মোকাবিলা করছেন।হিমঘরে এমোনিয়া গ্যাস ভরার সময়ে পাইপ লিক করে এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক বিপত্তি ঘটে। এর জেরে এলাকার বহু বাসিন্দা আতংকিত হয়ে যায়। গোটা এলাকায় গ্যাস ছড়িয়ে পড়লে গ্রাম বাসীদের মধ্যে শ্বাস কষ্ট শুরু হয়ে যায়। যে যার মত করে বাড়ি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। গবাদি পশু নিয়েই চলে যান অন্যত্রে। এদিকে গ্যাসের ভয়ংকরতার খবর পেয়ে আরামবাগ দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন আসে। আসে গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করেন পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। পুলিশ গ্রাম বাসীদের মাইকিং করে সতর্ক করে দেয়। তবে আতংকের কোন কারণ নেই বলে সকল কে আশ্বাস দেন।কিছুক্ষনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাছে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন।এই মুহূর্তে এলাকায় ব্যাপক পুলিশ রয়েছে। এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে চলে যেতে বলা হয়। ঘটনা আরামবাগের গোঘাটের হাজিপুর এলাকার একটি হিমঘরে এই ঘটনা ঘটে।।হিমঘরে মেসিনের সাহায্যে এমোনিয়া গ্যাস ভরার সময়ে হঠাতই পাইপ লিক করে গ্যাস এলাকায় ছড়িয়ে পড়লে এই বিপত্তি ঘটে।তবে হতাহতের কোন খবর নেই।
Related Articles
উত্তরপাড়ায় খালে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য।
হুগলি , ২৯ মার্চ:- উত্তরপাড়া কোতরং পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের মাখলা ইটভাটার খালে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার। সোমবার সকালে স্থানীয়রা ইটভাটার ওই খালে যুবকের মৃতদেহ পানার মধ্যে আটকে থাকতে দেখেন। স্থানীয়রা উত্তরপাড়া থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায় জোয়ারের সময় মৃতদেহটি গঙ্গা হয়ে খালের মধ্যে দিয়ে […]
সিঙ্গুর থেকে রাজভবনের উদ্যেশ্যে কৃষকরা।
হুগলি,১৭ ডিসেম্বর:- সিঙ্গুরের প্রকল্প এলাকার জমিকে চাষযোগ্য করে দেওয়ার দাবিতে সিঙ্গুর বিজেপি মন্ডলের উদ্যোগে সিঙ্গুর থেকে রাজভবনের উদ্যেশ্যে বাসে রওনা। হাতে গোনা পাঁচজন কৃষক ছিল বাসে। সিঙ্গুর বাঁচাও এর ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যপাল কে শিল্পের দাবি জানানো হবে। আজ দুপুর একটায় রাজ্যপাল দেখা করার সময় দিয়েছেন। Post Views: 474
প্রশাসনের নির্দেশ অমান্য করে শনিবার হাট বসাতে এসে পুলিশের বাধা পেলেন হাওড়া হাটের ব্যবসায়ীরা।
হাওড়া, ৩ অক্টোবর:- প্রশাসনের নির্দেশ অমান্য করে শনিবার হাট বসাতে এসে পুলিশের বাধা পেলেন হাওড়া হাটের ব্যবসায়ীরা। জেলা প্রশাসনের নির্দেশ ছিল কোভিড পরিস্থিতিতে শুধুমাত্র সপ্তাহে একদিন রবিবারেই বসবে হাওড়ার মঙ্গলাহাট। কিন্তু সেই নির্দেশ অমান্য করে শনিবার ভোররাত থেকেই হাট খোলার চেষ্টা করলেন হাওড়া হাটের ব্যবসায়ীরা। পুলিশ সেখানে এসে তুলে দেয় হাট। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। […]






