এই মুহূর্তে জেলা

রাজীব ও শাহনওয়াজ হোসেনের মিছিল আটকাল পুলিশ।

হাওড়া , ৪ এপ্রিল:- হাওড়ায় রাজীব বন্দোপাধ্যায়ের র‍্যালি আটকে দিলো পুলিশ। বাঁকড়ার খেজুরতলায় র‍্যালির শুরুতেই পুলিশের ব্যারিকেডে আটকে গেলেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দোপাধ্যায় ও সেন্ট্রাল ইলেকশন কমিটি মেম্বার তথা বিহারের শিল্প মন্ত্রী শাহনওয়াজ হোসেন। যার ফলে বেশ কিছুক্ষনের জন্যে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। এদিন মিছিল বাঁকড়ার ভিতরে গেলে আইনশৃঙ্খলার সমস্যা […]

এই মুহূর্তে জেলা

*হাওড়ার শিবপুরে বিজেপির ব্যানার হোর্ডিং লাগানো নিয়ে বচসা থেকে উত্তেজনা। জখম বিজেপির একাধিক কর্মী।

হাওড়া , ৪ এপ্রিল:- হাওড়ার শিবপুরে বিজেপির ব্যানার হোর্ডিং লাগানো নিয়ে বচসা থেকে উত্তেজনা ছড়াল। শনিবার রাতে ঘটে ওই ঘটনা। মারধরের ঘটনায় জখম হন বিজেপির একাধিক কর্মী। বিজেপির তরফ থেকে এই ঘটনায় শাসক দলের স্থানীয় এক নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। জানা গেছে, শনিবার রাতে হাওড়া পুর এলাকার ৩৬ নং ওয়ার্ডে বিজেপির […]

এই মুহূর্তে জেলা

রথীনের বিরুদ্ধে পোস্টার হাওড়ায় , এফআইআর হলো থানায়।

হাওড়া , ৩ এপ্রিল:- ফের রথীনের বিরুদ্ধে পোস্টার পড়ল হাওড়ায়। হাওড়ার প্রাক্তন মেয়র বিজেপি নেতা ডাঃ রথীন চক্রবর্তীর নামে বেশ কিছু পোস্টার এবং ব্যানার দেওয়া হয়েছে হাওড়া শহরের বিভিন্ন এলাকায়। নিচে লেখা শিবপুর কেন্দ্র নাগরিকবৃন্দ। তবে ওই পোস্টারগুলি কে বা কারা দিয়েছে তা জানা যায়নি। গিরগিটি বলেও পোস্টারে কটাক্ষ করা হয়েছে। এ নিয়ে শিবপুর কেন্দ্রের […]

এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রীর উন্নয়নে নিরিখে চন্ডিতলার মানুষ তাকে এবারও বিমুখ করবেন না – স্বাতী খন্দকার।

চিরঞ্জিত ঘোষ , ৩ এপ্রিল:- চতুর্থ দফার ভোটে আর সাত দিন বাকি। তাই হুগলির বিভিন্ন বিধান সভার প্রার্থীরা নাওয়া-খাওয়া ভুলে প্রচারে বেরিয়ে পড়েছেন। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কাছে পৌঁছে তাদের বক্তব্য তুলে ধরছেন। চন্ডীতলা তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার তৃতীয় বার জয়ের লক্ষ্যে ছুটে বেড়াচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে। ডানকুনি ও চন্ডীতলার অলিগলিতে পৌঁছে যাচ্ছেন। তিনি […]

এই মুহূর্তে জেলা

মমতার পদযাত্রায় হাওড়ার রাজপথে জনপ্লাবন।

হাওড়া , ৩ এপ্রিল:- মমতার পদযাত্রায় হাওড়ার রাজপথ কার্যত জনপ্লাবনে পরিণত হল। মানুষ বিপুলভাবে  অভ্যর্থনা জানালেন নেত্রীকে। এদিন জনপ্লাবনে ভাসলেন মমতা। তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে শনিবার বিকেলে হাওড়ার রাজপথে পদযাত্রা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই পদযাত্রা কার্যত এদিন জনপ্লাবনে পরিণত হয়। পদযাত্রা শুরু হয় হাওড়ার ইছাপুর জলের ট্যাঙ্ক মোড় থেকে। কদমতলা, পাওয়ার হাউস, দেশপ্রাণ […]

এই মুহূর্তে জেলা

বিজেপি বাংলায় সরকার গড়লে কৃষকদের জন্য কিষান প্রকল্প এবং আয়ুষ্মান প্রকল্প চালু করা হবে – প্রধানমন্ত্রী।

হুগলি , ৩ মার্চ:- ২রা মে র ফলাফল কি হবে তা দুদিন আগে নন্দীগ্রামের নির্বাচনে জানা গেছে কারণ দিদি আপনার খেলা শেষ হয়ে গেছে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ হুগলির হরিপালের নন্দকুঠি এলাকায় দলীয় প্রার্থীদের সমর্থনে এক সভায় এসে একথা তিনি বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন কেউ খেলার মাঠে যখন আম্পায়ার কে বারবার দোষারোপ করে […]

এই মুহূর্তে জেলা

তপন দাশগুপ্তের সমর্থনে আজ ত্রিবেনী কালিতলা মাঠে দেবাংশু ভট্টাচার্য্য।

হুগলি , ৩ মার্চ:- সপ্তগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্তের সমর্থনে আজ ত্রিবেনী কালিতলা মাঠে উপস্থিত হন দলের উঠতি নেতা দেবাংশু ভট্টাচার্য্য। খেলা হবে গানের স্রষ্ঠা দেবাংশু এদিন মঞ্চে তুলোধনা করেন কেন্দ্রের বিজেপি সরকারকে। ২দফায় ভোট হয়ে যাওয়া রাজ্যের মোট ৬০টি আসনের মধ্যে ৪২টি আসন তৃণমূল পাবে বলে দাবী করেন দেবাংশু। বাকি ১৮টি আসনের মধ্যে […]

জেলা এই মুহূর্তে

ধনেখালির জনসভায় বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ অভিষেকের।

হুগলি , ৩ মার্চ:- ধনেখালির জনসভায় এসে বিজেপির বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করলেন যুব নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি হুগলি ধনেখালিতে ভোট প্রচারে এসে উপস্থিত মানুষের কাছে প্রশ্ন করেন আপনারা এবারের ভোটে কাদের সমর্থন করবেন একদিকে ভাওতাবাজ মিথ্যাবাদী বিজেপি অন্যদিকে কথা দিয়ে কথা রাখার দল তৃণমূল কংগ্রেস। সেটা আপনাদের বিচার করতে হবে। ২০১৪ সালে […]

এই মুহূর্তে জেলা

শাসকদলের রাজনৈতিক প্রচারে সরগরম আরামবাগ।

হুগলি , ৩ মার্চ:- আরামবাগে রোড শোয়ে তৃণমূলে কংগ্রেসের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি। শনিবার দুপুর পর আরামবাগের তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে রোড শো করতে আসেন অভিষেক ব্যানার্জি। রোডশো শুরু হয় আরামবাগের পল্লীশ্রী থেকে গোরহাটি মোড় পর্যন্ত করে। তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মী সমর্থকরা এই রোডশো তে পা মেলান। আর হাতে দুটো দিন তার পরেই […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় রোড শো করলেন যোগী আদিত্যনাথ।

হাওড়া , ৩ এপ্রিল:- উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থীর হয়ে রোড শো করার পর হাওড়াতেও বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের হয়ে রোড শো করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার উত্তর হাওড়ায় ওই মেগা রোড শো’তে প্রার্থী ছাড়াও বিজেপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। রোড শো’তে প্রচুর মানুষের ভিড় হয়েছিল। হাওড়ার গুলমোহর থেকে বাঁধাঘাট পর্যন্ত ওই রোড শো হয়। খোলা […]