হাওড়া , ৫ এপ্রিল:-সোমবার সকালে প্রচারে বেরিয়ে বাসিন্দাদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হলো বালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়াকে। বৈশালীদেবী নিজে স্থানীয় মানুষের সঙ্গে তাঁদের ক্ষোভ নিয়ে কথা বলার চেষ্টা করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বাধ্য হয়েই তিনি ফিরে যান। এদিন বালি বিধানসভা এলাকার ভোটবাগানে প্রচার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। এলাকার বাসিন্দারা তাঁকে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। এরপর তিনি এগোতে গেলে জনতার বাধার মুখে পড়েন। পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের সামনেই তাঁকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখান এলাকার মানুষ। তাদের অভিযোগ বিধায়ক থাকাকালীন কোনওদিন তাঁদের খোঁজ নেননি বৈশালী ডালমিয়া। অভিযোগ, কোনও উন্নয়ন হয়নি এলাকায়। শেষমেশ এলাকাবাসীদের বাধার মুখে পড়ে বাধ্য হয়েই ওই এলাকা থেকে ফিরে আসেন বৈশালী ডালমিয়া। উল্লেখ্য, এদিন হাওড়া পুর এলাকার ৫৯ নম্বর ওয়ার্ডে প্রচার শুরু করেছিলেন বৈশালী ডালমিয়া।
Related Articles
সেফটি ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু চুঁচুড়ায়।
সুদীপ দাস, ৩০ মার্চ:- নির্মীয়মান বাড়ির খোলা সেপটিক ট্যাঙ্কে পরে মৃত্যু দেড় বছরের শিশুর। উত্তেজনা চুঁচুড়ার আনন্দমঠ পশ্চিমপাড়ায়। মৃত শিশুর নাম অর্ক সরকার। অর্ক পশ্চিমপাড়ারই বাসিন্দা। বুধবার সকালে অর্ক বাড়ির সামনে খেলতে খেলতে পাশে নির্মীয়মান একটি বাড়ির খোলা সেপটিক ট্যাঙ্কে পরে যায় বলে অনুমান। বহু খোঁজাখুজির পর সেপটিক ট্যাঙ্কের জলে ভেসে ওঠে অর্কর দেহ। তড়িঘড়ি […]
হেমতাবাদের বিধায়কের মৃত্যুর কারন আত্মহত্যা , ময়নাতদন্তের পর রিপোর্ট দিলো রায়গঞ্জ মেডিকেল কলেজ।
রায়গঞ্জ , ১৪ জুলাই:- হেমতাবাদের বিধায়কের মৃত্যুর কারন আত্মহত্যা। এদিন রায়গঞ্জ মেডিক্যাল কলেজে তার মৃতদেহের ময়নাতদন্তের পর জানিয়ে দেওয়া হয়, বিধায়কের মৃত্যুর কারন আত্মহত্যাই।মেডিকেল কলেজের পক্ষ থেকে ওই রিপোর্ট পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে পোস্ট মর্টেম রিপোর্টকে কার্যত চ্যালেঞ্জ করা হয়েছে দলের পক্ষ থেকে। সোমবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি […]
বাহিনীর দেখা নাই !
হাওড়া, ৮ জুলাই:- হাওড়ার সাঁকরাইল ব্লকের থানামাকুয়া গ্রাম পঞ্চায়েত। পোদরা জিএসএফপি বিদ্যালয়ে বুথ নং ১০৫, ১০৫এ, ১০৬ এবং ১০৭এ ঠিক সকাল ৭টায় শুরু হয় ভোটগ্রহণ। নির্বিঘ্নে ভোটগ্রহণ শুরু হলেও চোখে পড়ছে না কোনও কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটদাতারা। দেখা গেল রাজ্য পুলিশ এবং সিভিক পুলিশকে। Post Views: 410










