হুগলি , ৫ এপ্রিল:- বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার শ্রীরামপুর স্টিডিয়াম মাঠে নির্বাচনী সভা করার কথা ছিলো। সভা শুরু হওয়ায় সময় দেওয়া হয়েছিলো সকাল সারে এগারোটায়। বিজেপি শ্রীরামপুর মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয় সবার শুরু হবে বারোটায়। মাঠে ছাউনি টাঙিয়ে প্রচুর চেয়ার পাতা হয় বিজেপি কর্মি সমর্থকদের জন্য। সবার শুরু হওয়ার সময় হয়ে গেলেও হাতেগোনা কিছু লোক সভাস্থলে হাজির হয়। দুপুর একটা নাগাদ বিজেপি নেতৃত্ব জানিয়ে দেয় সাংগঠনিক কাজ পরে যাওয়ায় নাড্ডার সভা বাতিল করা হয়েছে। এরপরই যে কজন লোক ছিলো তারাও সভাস্থল ছেড়ে চলে যায়। সভায় লোক হয়নি বলে সভা বাতিল করা হয়েছে একথা যদিও স্বীকার করতে রাজি হয়নি বিজেপি নেতৃত্ব। শ্রীরামপুর সাংগঠনিক জেলার অবজারভার অনিল বিশ্বাস জানান,জেপি নাড্ডার হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারেননি।বিজেপি সর্বভারতীয় সভাপতির আরো দুটি কর্মসূচি করার কথা এদিন। সেই কর্মসূচিতে যোগ দিয়ে পরবর্তীকালে শ্রীরামপুরে আসবেন বলে জানিয়েছিলেন ।তবে সেই সময় সভার অনুমতি না থাকায় আজকে করা হয়েছে।অন্য একদিন শ্রীরামপুরের এই মাঠেই সভা করবেন বলে জানিয়েছেন সভাপতি
Related Articles
বেলুড় মঠে প্রথা মেনেই ‘হোলিকা দহন’।
হাওড়া, ১৩ মার্চ:- বেলুড় মঠে প্রথা মেনে দোলের আগের দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ন্যাড়া পোড়া বা হোলিকা দহন। শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যারতির পর স্বামীজির বাসভবন সংলগ্ন গঙ্গার ধারে এদিন সন্ধ্যে ৭টা নাগাদ শুরু হয় হোলিকা দহন অনুষ্ঠান। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বহু সাধারণ মানুষ, ভক্ত ও সন্ন্যাসী মহারাজরা। দহনের […]
হাওড়ায় শহর জুড়ে ব্যানার বিতর্কে মুখ খুললেন অরূপ।
হাওড়া , ৭ ডিসেম্বর:- কলকাতার পর শহর জুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যানার পড়েছে হাওড়াতেও। এই বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্যের আরেক মন্ত্রী দলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায় বলেন, “এজেন্সিকে পয়সা দিলে সারা শহর জুড়ে রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে ব্যানার লাগানো যায়। কে কি ব্যানার লাগালো তাতে কিছু আসে যায় না। আমার কাজটাই আসল। […]
বর্ধমান থেকে হারিয়ে যাওয়া ছাত্র উদ্ধার হাওড়ায়।
হাওড়া , ৪ নভেম্বর:- ঠাকুমার সঙ্গে রাস্তায় বেরিয়ে কয়েকদিন আগে বর্ধমান থেকে হারিয়ে গিয়েছিল ৯ বছর বয়সী এক বালক। মঙ্গলবার রাতে তাকে হাওড়ার বালি এলাকার ২ নং জাতীয় সড়ক বামুনডাঙা থেকে উদ্ধার করেন ডিউটিতে থাকা ট্রাফিক পুলিশের কর্মীরা। জানা গেছে, তার নাম সোমনাথ বিশ্বাস। সে দমদমের একটি আবাসিক স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। লকডাউনের সময় […]









