হুগলি , ৫ এপ্রিল:-তৃতীয়বার জেতার পর চতুর্থবারের জয়ের লক্ষ্যে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার সুদীপ্ত রায় । প্রতিদিন সকাল থেকে হুগলি শ্রীরামপুর কেন্দ্রের বিভিন্ন এলাকা প্রচার চালাচ্ছেন জনদরদি এই প্রার্থী। রিশরা শ্রীরামপুর এবং কিছু পঞ্চায়েতে এলাকা নিয়ে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র। এইসব এলাকার মানুষদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন তিনি। কখনো বা পায়ে হেঁটে বা হুড খোলা গাড়িতে করে প্রচারে অংশ নিচ্ছেন। ভোটার দের কাছে তুলে ধরা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০ বছরের শাসনকালের উন্নয়নের খতিয়ান। লক্ষণীয় বিষয় এবারে তার প্রচারে যারা সামনে আসছেন তাদের অধিকাংশ মহিলা এবং যুবক। তারাই তার লড়াইয়ের মূল সঙ্গী। ডাক্তারবাবুর আশা এবারও বাংলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর শহরের মানুষ তাকে বঞ্চিত করবেন না, মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে শামিল হয়ে আবার তৃতীয়বারের জন্য তৃণমূল সরকারকে মসনদে নিয়ে আসবেন।
Related Articles
শিক্ষক দিবসে আরজি করের বিচার চেয়ে সিঙ্গুরের পথে ছাত্র-ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা।
হুগলি, ৫ সেপ্টেম্বর:- হাতে জাতীয় পতাকা নিয়ে শিক্ষক দিবসের দিন সিঙ্গুরের রাজপথে সিঙ্গুর ব্লকের ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিরা। আট থেকে আশি সকলেই আর জি কর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদী মিছিল। এদিন বিকালে মিছিল সিঙ্গুর কল্পনা সিনেমা হল থেকে বের হয়ে সিঙ্গুর থানা মোড় ঘুরে সিঙ্গুর স্কুল মোড়ে এসে শেষ হয়। মিছিলের শেষে ছাত্র ছাত্রীরা […]
উড়িষ্যার গাঁজা বাংলায়।
হুগলি, ১০ মার্চ:- গাঁজা পাচারকারীদের বড়সড় চক্র ধরা পড়লো পান্ডুয়ায়। হুগলি গ্রামীন পুলিশের বিরাট বড় সাফল্য। উড়িষ্যা থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের পাশাপাশি সাতজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের কাছ থেকে নগদ তিন লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আটক হয়েছে চারটি চারচাকা গাড়ি। পান্ডুয়ার জামগ্রামে একটি গোডাউনে গাঁজা মজুত করা হত বলে অভিযোগ। সেই গোডাউনের […]
শোকস্তব্ধ গোটা পাড়া। বিদীপ্ত’র নিথর দেহ পৌঁছাল হাওড়ার বাড়িতে।
হাওড়া, ২ জুলাই:- হাওড়ার ডুমুরজলার সুইমিং পুলে সাঁতার ক্লাসে এসে জলে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। সুইমিং পুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের। এই শোকের মধ্যেই শনিবার বিকেলে বিদীপ্ত ঘোষের (৯) মরদেহ ময়নাতদন্তের পর ফিরলো হাওড়ার চ্যাটার্জি হাটের ব্রজনাথ লাহিড়ী লেনের বাড়িতে। বাড়িতে এসে শোক জানিয়ে যান দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরী। […]









