হাওড়া , ৫ এপ্রিল:- সোমবার সকালে বালির কল্যানেশ্বর মন্দিরে পুজো দিলেন হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মধ্য হাওড়ার প্রার্থী অরূপ রায়। এদিন তিনি সকালে আসেন কল্যানেশ্বর মন্দিরে। পুজো দেন। পাশের হনুমানজির মন্দির ঘুরে দেখেন। অরূপ রায় বলেন, আমি ঈশ্বরে বিশ্বাসী। প্রতি বছর শিবরাত্রির দিন বালির কল্যাণেশ্বর মন্দিরে আসি। এবছর আসা হয়নি। তাই আজকে এলাম। সোমবার শিব পুজোর দিন। তাই এলাম। এবার আমরা হাওড়ায় ১৬-০ তে জেতার ব্যাপারে আশাবাদী। হাওড়া সদরের ৯টি আসনেই তৃণমূল জিতবে বলেও দাবি করেন তিনি। আজ বালিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। সেই সভাতেও ব্যাপক জনসমাগম হবে বলে অরূপবাবু দাবি করেছেন।
Related Articles
ভদ্রেশ্বরে শ্বশুরবাড়িতে এসে ষাঁড়ের গুঁতোয় মৃত্যু বৃদ্ধের।
হুগলি,২৮ ফেব্রুয়ারি:- ষাঁড়ের গুঁতোয় মৃত্যু ভদ্রেশ্বরের গৌরহাটী তেঁতুলতলায়। জানা গিয়েছে চাঁপদানি পৌরসভার ১৫ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর শ্রীকান্ত মন্ডল তার গাড়ি করে আজ ভদ্রেশর তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজোর মন্দিরের সামনে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। ষাঁড়ে গুঁতো মারার কারনে তিনি রাস্তার ধারে পড়েছিলেন দীর্ঘক্ষন। আহত ঐ ব্যক্তিকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাবার পরই তার মৃত্যু হয়।এই ঘটনায় এলাকায় […]
কোভিডে মৃতের দেহ সৎকারে বিলম্ব। শেষে উদ্যোগ নিয়ে দেহ উদ্ধার।
হাওড়া , ১০ মে:- দীর্ঘ প্রায় ৪৮ ঘন্টারও বেশি পার হয়ে গেলেও মৃত কোভিড রোগীর দেহ সৎকার না হওয়ার অভিযোগ উঠেছিল হাওড়ায়। শেষে প্রাক্তন জনপ্রতিনিধি ও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতির সমাধান হয়। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, বেলুড়ের এক ব্যক্তি শনিবার দুপুরে লিলুয়ার রেল হাসপাতালে মারা যান। কিন্তু তারপর থেকে দেহ সৎকার কারা […]
৪৩ বারের চেষ্টায় ফ্রি-কিকে গোল করে আপ্লুত সিআর সেভেন ।
স্পোর্টস ডেস্ক, ৬ জুলাই:- প্রায় দুবছরের সময়কালে ৪৩ বারের চেষ্টায় ফ্রি-কিক থেকে গোল পেলেন রোনাল্ডো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্তাস জার্সিতে প্রায় দুবছরের সময়ে এই প্রথম ফ্রি-কিকে সরাসরি গোল করলেন সি আর সেভেন। শনিবার রাতের ম্যাচে তুরিন ডার্বিতে তোরিনোর বিরুদ্ধে ফ্রি-কিক থেকে গোল করেন রোনাল্ডো। ২০১৯ সালে ইতালির তুরিনের ক্লাব জুভেন্তাসে যোগ দেন তিনি। কেরিয়ারে […]








