এই মুহূর্তে জেলা

ডক্টরস ডে তে মহতী উদ্যোগ নিলো চুঁচুড়ার অজন্তা সেবা সদন।

সুদীপ দাস, ১ জুলাই:- ডক্টরস ডের দিন এক মহতী উদ্যোগ নিল চুঁচুড়ার একটি বেসরকারি হাসপাতাল অজন্তা সেবা সদন। প্রসঙ্গত করোণা মহামারীর শুরু থেকেই এই হাসপাতাল এগিয়ে এসেছিল করোনা আক্রান্তদের চিকিৎসায়। তবে এবার মহতি উদ্যোগ নিলো সেই বেসরকারি হাসপাতাল। অজন্তা সেবা সদন এর উদ্যোগে চলতি মাসে সাতটি সাধারণ সজ্জা এবং তিনটি আইসিসি ইউ সজ্জা বিনামূল্যে সংরক্ষিত […]

এই মুহূর্তে জেলা

গাড়িতে লাগানো স্টীকার দেখে সন্দেহ হওয়ায় চার জনকে আটক করলো বালি থানা।

হাওড়া, ১ জুলাই:- হাওড়া বালি নিমতলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সন্দেহভাজন হিসেবে চার জনকে আটক করলো। সকালে বালি ট্র‍্যাফিকগার্ডের পুলিশ নিমতলা এলাকা থেকে ড্রাইভারসহ ৪ জনকে আটক করেছে। প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসাবাদ থেকে জানা গেছে গাড়িটিতে লেকটাউন থেকে এদিন একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। তাদের গাড়িতে বিভিন্ন ধরনের স্টিকার লাগানো ছিল সেই স্টীকার […]

এই মুহূর্তে জেলা

আজ থেকে নতুন ভাবে পথ চলা শুরু করলো মনিকমল হসপিটাল।

তরুণ মুখোপাধ্যায়, ১ জুলাই:- প্রবাদ প্রতিম চিকিৎসক ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন নূতনভাবে পথ চলা শুরু করলো শ্রীরামপুরের অত্যাধুনিক চিকিৎসাকেন্দ্র মনিকমল হসপিটাল। ১৯৯৯ সালে হুগলি জেলা সহ আশপাশের এলাকার বেহাল চিকিৎসা ব্যবস্থা দেখে প্রয়াতঃ প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক স্বরাজ মুখোপাধ্যায় শ্রীরামপুর দিল্লি রোড উপর ১৩ বিঘা জমির উপর ২০০ শয্যার হাসপাতালটি গড়ে তোলেন। সিটি স্ক্যান আইসিইউ […]

এই মুহূর্তে জেলা

বৃক্ষ রোপনের মাধ্যমে স্টেট ব্যাংক দিবস পালন আরামবাগে।

হুগলি, ১ জুলাই:- ১ লা জুলাই মানেই স্টেট ব্যাঙ্ক দিবস।এই জন্য সারা রাজ্য জুড়ে পালিত হলো স্টেট ব্যাঙ্ক দিবস। সেই মতো স্টেট ব্যাঙ্কের হুগলির আরামবাগ শাখাও এই দিনটি মর্যাদার সাথে পালন করে।ব্যাঙ্ক দিবস উপলক্ষে করোন পরিস্থিতি পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক করে তুলতে বৃক্ষরোপন কর্মসূচি নেয়।বৃহস্পতিবার সকালে আরামবাগের বয়েজ হাইস্কুল মাঠে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। আরামবাগ […]

এই মুহূর্তে জেলা

ডক্টরস ডে পালন হাওড়া পুর-নিগমে।

হাওড়া, ১ জুলাই:- আজ ১ জুলাই ‘ডক্টরস ডে’ উপলক্ষে হাওড়া পৌরনিগমের প্রশাসক মন্ডলীর নির্দেশে পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডাঃ শীতল চন্দ্র ঘোষ ল্যাবরেটরীতে (পূর্বতন থ্যালাসেমিয়া হাসপাতাল) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে হাওড়া পৌরনিগমের সকল চিকিৎসক আধিকারিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অরূপ রায়। […]

এই মুহূর্তে জেলা

অমিল বেসরকারি বাস,মিনিবাস , ভোগান্তি যাত্রীদের।

হাওড়া, ১ জুলাই:- অমিল বেসরকারি বাস, মিনিবাস। ভোগান্তি যাত্রীদের। আজ বৃহস্পতিবার থেকে অন্যান্য বিষয়ের সঙ্গেই গণপরিবহণেও ছাড় মিলেছে। কিন্তু এরপরেও বেসরকারি বাস, মিনিবাস রাস্তায় সেভাবে নামেনি। এর জেরে সকাল থেকে হাওড়াতেও চরম ভোগান্তির শিকার হন আমজনতা। জ্বালানির টানা দাম বৃদ্ধির জেরে সমস্যাকেই এরজন্য দায়ী করেছেন বেসরকারি বাস, মিনিবাসের মালিকরা। ফলে জ্বালানির দাম বৃদ্ধির জেরে লকডাউন […]

এই মুহূর্তে জেলা

চন্দনকাঠ চোরা চক্রের দুই অভিযুক্তের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলো আদালত।

হুগলি, ৩০ জুন:- ডানকুনি চন্দনকাঠ পাচার কান্ডে অভিযুক্ত টি আর মরুগান ও ডেভিড সাউকে শ্রীরামপুর আদালতে হাজির করল ডানকুনি থানার পুলিশ। বুধবার ধৃতদের আদালতে হাজির করা হলে পুলিশ অভিযুক্তদের ৪ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে প্রায় তিন বছর ধরে ডানকুনি খড়িয়ালের সাঁতরা পাড়ায় গুদাম ঘর ভাড়া নিয়ে ছিল ডেভিড। বাড়ির মালিককে জিঞ্জাসাবাদ করে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় উদ্ধার পুরনো আমলের সিন্দুক।

হাওড়া, ৩০ জুন:- হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের খিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবনারায়ণচক গ্রামে উদ্ধার হলো পুরাতন আমলের লোহার তৈরী সিন্দুক। স্থানীয় বিধায়ক সমীর কুমার পাঁজা ও বিডিও প্রবীর কুমার শিটের উদ্যোগে এটি উদ্ধারের পর থানায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও এটি খোলার চেষ্টা করেও পারা যায়নি। মাটির বাড়ির ভেঙে পড়া অংশের নিচে ওই সিন্দুক ছিল বলে স্থানীয় […]

এই মুহূর্তে জেলা

তৃতীয় ঢেউ আটকাতে হাওড়া সিটি পুলিশ এলাকায় সপ্তাহে একদিন বাজার বন্ধের সিদ্ধান্ত নিল পুরসভা।

হাওড়া, ৩০ জুন:- করোনার তৃতীয় ঢেউ আটকাতে সব পরিস্থিতির কথা মাথায় রেখে এবার হাওড়া সিটি পুলিশ এলাকায় থানাভিত্তিক সপ্তাহে একদিন করে বাজার বন্ধের সিদ্ধান্ত নিল হাওড়া পুরসভা। করোনা সংক্রমণ ঠেকাতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। প্রতিদিন দুটি করে হাওড়া সিটি পুলিশ থানা এলাকায় বন্ধ থাকবে সব বাজার। তবে ছাড় দেওয়া হয়েছে দুধ ও ওষুধের দোকানকে। […]

এই মুহূর্তে জেলা

সাঁওতাল বিদ্রোহের অমর শহীদদের শ্রদ্ধা জানাতে ঐতিহাসিক হুল দিবস পালন গোঘাটে।

আরামবাগ, ৩০ জুন:- ৩০ শে জুন সাঁওতাল বিদ্রোহের সুচনা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপুর্ন ঘটনা। তাই এই দিনটি শ্রদ্ধার সঙ্গে সারা রাজ্য জুড়ে পালন করা হয়। সেই মতো হুগলির গোঘাটের কুমুড়শা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন মাঠে পালিত হয় হুল দিবস। দুই দিন ব্যাপী চলবে এই কর্মসূচি। উল্লেখ্য ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সাঁওতাল বিদ্রোহ একটি মাইলফলক […]