হাওড়া, ৩ জুলাই:- ডোমজুড়ের পায়রাটুলিতে প্লাস্টিক পাইপের কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে তিনজন আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। আপাতত ওই কারখানা বন্ধ রাখা হয়েছে। গ্রামবাসীদের অনুমান, কারখানার কোনও কেমিক্যাল জাতীয় কিছু থেকেই এরা প্রত্যেকে অসুস্থ হয়ে থাকতে পারেন। এদের মধ্যে ২ জনকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে নার্সিংহোমে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। এলাকাবাসীর দাবি ওই প্লাস্টিক কারখানায় যেসব রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তার থেকেও এরা অসুস্থ হতে পারেন। কারখানা মালিককে আলোচনার জন্য ডাকা হয়েছে। অর্থাভাবে এদের চিকিৎসার যাতে না কোনও অসুবিধা হয় তারজন্য গ্রামের মানুষ সকলের কাছ থেকে অর্থ সংগ্রহ করে প্রাথমিকভাবে এদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।
Related Articles
এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মোহাম্মদ সেলিম আর উপ-মুখ্যমন্ত্রী হবেন আব্বাস সিদ্দিকী – শুভেন্দু অধিকারী
পশ্চিম মেদিনীপুর , ২৮ ফেব্রুয়ারি:- পশ্চিমবাংলার মানুষ CPIM কে টেস্ট করেছে রিজেক্ট করেছে, কংগ্রেস টেস্টেড এন্ড রিজেক্টেড ,তৃণমূল টেস্টেড ও রিজেক্ট হওয়ার পথে, হাফ রিজেক্ট হয়েছে পার্লামেন্টে এবার বাকিটা হয়ে যাবে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার নীলদা এলাকায় বিজেপির পরিবর্তন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা রাজনৈতিক চর্চার কর্ণধার […]
ভদ্রেশ্বরে শুরু হল বাংলা মোদের গর্ব।
প্রদীপ বসু, ১৯ জানুয়ারি:- ভদ্রেশ্বরে শুরু হল বাংলা মোদের গর্ব। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং হুগলি জেলা প্রশাসন ও ভদ্রেশ্বর পৌরসভার সহযোগিতায় শুরু হয় বাংলা মোদের গর্ব অনুষ্ঠান। শুক্রবার ভদ্রেশ্বর চন্ডীতলা মাঠে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, উপ মহানাগরিক মুন্না আগরওয়াল, বিধায়ক অসিত […]
বিদ্যুতের ট্রান্সফরমার ফেটে আগুন, চাঞ্চল্য শ্রীরামপুরে
হুগলি,১২ মে:- বেসমেন্টে থাকা বিদ্যুতের ট্রান্সফরমার ফেটে গিয়ে আগুন ধরে চাঞ্চল্য ছড়াল বহুতল আবাসনে। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার কালিতলার একটি বহুতল আবাসনে।বিকট শব্দ করে ফেটে যায় ট্রান্সফরমার। সেই সঙ্গে কালো ধোঁয়ায় বহুতলের আবাসিক ও প্রতিবেশিরা ভয়ে রাস্তায় বেড়িয়ে আসেন। বিকেলে হাওয়া বইতে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে […]










