হুগলি, ২ জুলাই:- চুঁচুড়া বিধানসভার ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় রংমিস্ত্রি প্রতাপ দাসের মেয়ে ৫ বছরের সমৃদ্ধি দাস দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। খবর পেয়ে এলাকাবাসীরা তাদের সাধ্যমতো সাহায্য স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের হাত দিয়ে সমৃদ্ধির বাবা-মার হাতে তুলে দিল। এই দিন অসিত বাবু তাদের বাড়িতে গিয়ে সমৃদ্ধির বাবা-মাকে সাহস জোগান। বিধায়ক এর কাছে সমৃদ্ধির মা কান্নায় ভেঙে পড়ে বলেন আমাদের মতো গরিব মানুষ কিভাবে তাদের একমাত্র মেয়ের চিকিৎসা করবে কোথায় খরচ পাবে সে ব্যাপারে তারা আজ দিশেহারা। বিধায়ক অসিত বাবু তাদের আশ্বাস দিয়ে বলেন ছোট্ট সমৃদ্ধির চিকিৎসা সংক্রান্ত যেকোন ব্যাপারে তার সঙ্গে তারা যেন যোগাযোগ করেন কথা বলেন এবং জানান যে সরকারিভাবে যাতে সমৃদ্ধির চিকিৎসার ব্যবস্থা হয় সেই চেষ্টা তিনি করবেন, এবং ভগবানের কাছে প্রার্থনা করেন এই ছোট্ট সমৃদ্ধি করাল রোগ থেকে মুক্তি পেয়ে আবার অন্য পাঁচজন শিশুর মতন ছুটে বেড়াবেন এবং বড় হবে।
Related Articles
আনুষ্ঠানিক ভাবে ইস্টবেঙ্গলের নতুন লোগো প্রকাশ
স্পোর্টস ডেস্ক , ১৮ অক্টোবর:- সরকারি ভাবে ইস্টবেঙ্গলের নতুন লোগো প্রকাশ করল শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। সেই সঙ্গে স্পষ্ট হয়ে গেল, এসসি ইস্টবেঙ্গল নামেই আসন্ন আইএসএলে মাঠে নামতে চলেছে লাল-হলুদ শিবির। আইএসএলের সরকারি ওয়েবসাইটেও লাল-হলুদের নতুন লোগো প্রকাশিত হবে। তারপরই গোয়ায় দলের সঙ্গে যাওয়া ফুটবলারদের নাম সরকারি ভাবে প্রকাশ করা হবে এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। শনিবার […]
তৃতীয় ঢেউয়ের আগে বেশি করে ভ্যাকসিন সরবরাহের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৫ জুলাই:- কোভিডের তৃতীয় ঢেউয়ের আগেই সিংহভাগ রাজ্যবাসীকে ভ্যাকসিন এর আওতায় আনার লক্ষ্যে রাজ্য সরকার চাহিদা অনুযায়ী আরও বেশি করে ভ্যাকসিন ডোজ সরবরাহ করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে রাজ্যে বর্তমানে যে পরিকাঠামো রয়েছে তাতে প্রতিদিন দশ লক্ষের বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হলেও […]
বাজি কারখানায় বিস্ফোরক সাপ্লায়ার মুন্না গ্রেপ্তার।
উঃ২৪পরগনা,১৩ জানুয়ারি:- নৈহাটির দেবকের বাজি কারখানায় বিস্ফোরক সাপ্লায়ার মুন্না সাউ গ্রেফতার । বীজপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।নৈহটি থানার পুলিশ অবৈধ বিস্ফোরক মজুদ রাখা মামলা ও অনিচ্ছাকৃত খুনের মামলায় ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠাবে। মুন্নাই ছিলো আসল পান্ডা।মধ্যপ্রদেশ থেকে সড়ক পথে দেবকের বাজি কারখানা গুলি তে বিস্ফোরক সাপ্লাই দিতো মুন্না।তাকে […]








