এই মুহূর্তে জেলা

ব্রীজ সংস্কারের প্রয়োজন থাকলেও অধরাই সেই কাজ , ক্ষোভে ফুটছে আরামবাগের মানুষ।

আরামবাগ, ৩ জুলাই:- প্রায় দেড় বছর আগে পাকার ব্রীজের পিলার বসে গিয়ে ব্রীজ থেকে ভেঙে বসে যায়।ব্রীজ ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়।জরুরি ভিত্তিতে ব্রীজ সংস্কারে প্রয়োজন থাকলেও দেড় বছর কেটে গেলেও এখনও অধরা সংস্কারের কাজ। তাই ক্ষোভে ফুটছে হুগলি জেলার আরামবাগের কালিদোনার ভুতবাজার এলাকায় মানুষ। আসলে বাঁকুড়ার জল ট্যাঙ্ক ভেঙে পড়ার মতো ব্রীজ ভেঙে পরার […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়ার নির্মিয়মান পার্কে ধস , খবর পেয়েই ঘটনাস্থলে বিধায়ক।

সুদীপ দাস, ২ জুলাই:- গঙ্গাপারে নির্মীয়মান পার্ক হঠাৎ করেই ভয়াবহ ধসের কবলে। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত বিধায়ক। গুরুত্ব বুঝে তিনি বিষয়টি নিয়ে রাজ্যস্তরে আলোচনা আশ্বাস দেন। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার হুগলী মহসীন কলেজের পিছন দিকে ঘন্টাঘাটের পাশে। ঐতিহাসিক এই ঘন্টাঘাটের পাশেই আমরুত প্রকল্পে একটি পার্ক নির্মানের কাজ শুরু হয়েছে। চলছে পার্কের সীমানা প্রাচীরের কাজ। […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরের সাংসদের গলা নকল করে অশোভনীয় পোস্ট করার অভিযোগ এক ইউ টিউবারের বিরুদ্ধে , মুচলেখা দিয়ে ক্ষমা স্বীকার অভিযুক্তের।

হুগলি, ২ জুলাই:- সোশ্যাল মিডিয়া ইউ টিউবে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে মিমিক্রি করে অশোভনীয় পোষ্ট করার অভিযোগে এক ইউ টিউবার কে জিঞ্জাসাবাদের জন্য আটক করল শ্রীরামপুর থানার পুলিশ। শুক্রবার অভিযুক্ত শ্রীরামপুর থানায় হাজির হয়ে মুচলেকা দিয়ে অন্যায় স্বীকার চেয়েছেন বলে খবর। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম সাজিদ খান ওরফে ফিদা হোসেন। বাড়ি বীরভূম জেলার […]

এই মুহূর্তে জেলা

বঙ্কিম সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের।

হাওড়া, ২ জুলাই:- হাওড়ার বঙ্কিম সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। সেতুর উপর থেকে হাওড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের রেল লাইনের উপর তিনি পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। সূত্রের খবর, মৃত যুবকের নাম রাজেশ গাঙ্গুলী (৩৪)। বাড়ি হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত দফরপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল […]

এই মুহূর্তে জেলা

পাণ্ডুয়ার ছিনতাইয়ের ঘটনায় শ্রীরামপুর থেকে গ্রেপ্তার তিন , ধৃতদের ২৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলো কোর্ট।

সুদীপ দাস, ২ জুলাই:- গত ২৮শে জুন রাতে পান্ডুয়ায় ট্রাক দাঁড় করিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় শ্রীরামপুর থেকে গ্রেফতার তিন। ধৃতদের শুক্রবার চুঁচুড়া আদালতে তোলা হলে মহামান্য আদালত তিনজনকেই ২৮ দিনের জেলা হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর গত মাসের ২৮ তারিখ রাতে পান্ডুয়ায় জিটি রোডের উপর একটি ট্রাক দাঁড় করিয়ে গাড়ির চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে […]

এই মুহূর্তে জেলা

বালিতে বেসরকারি বাস, মিনি বাস চলাচল আজও পুরোপুরি বন্ধ। চরম ভোগান্তি যাত্রীদের।

হাওড়া, ২ জুলাই:- বাস চালুর দ্বিতীয় দিনেও বালিখাল থেকে ধর্মতলা ৫৪ নম্বর রুটের বেসরকারি বাস এবং বালিখাল থেকে খিদিরপুর মিনি বাস চলাচল শুক্রবার দ্বিতীয় দিনেও পুরোপুরি বন্ধ রয়েছে। হাওড়া যেতে এখানে অফিস যাত্রীদের ভরসা করতে হচ্ছে অটো ও টোটোর উপর। সেখানে গুনতে হচ্ছে বেশি ভাড়া, এমনই অভিযোগ যাত্রীদের। বাস চালক ও কন্ডাক্টরদের দাবি যেভাবে তেলের […]

এই মুহূর্তে জেলা

দুর্ঘটনায় মৃত্যু ঘিরে ধুন্ধুমার হাওড়ার পিলখানায়। ঘাতক ট্রাকে ভাঙচুর উন্মত্ত জনতার, অগ্নিসংযোগ।

হাওড়া, ২ জুলাই:- রাতে দুর্ঘটনায় মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পিলখানায়। ঘাতক ট্রাকে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার কলকাতায় ভয়াবহ বাস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই রাতে ফের দুর্ঘটনা ঘটে গেল হাওড়ার পিলখানায়। অভিযোগ, নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় […]

এই মুহূর্তে জেলা

গণপরিবহন চালু হবার পর দ্বিতীয় দিনেও ভোগান্তি অব্যাহত হাওড়ায়।

হাওড়া, ২ জুলাই:- গণপরিবহন চালু হবার পর দ্বিতীয় দিনেও ভোগান্তি অব্যাহত। শুক্রবার সকালে হাওড়া স্টেশনে বেসরকারি বাস, মিনি বাস ছিল কার্যতই হাতেগোনা। যে কয়েকটি বাস চলেছে তাতে অফিস টাইমে যাত্রীদের বাদুড়ঝোলা ভীড় চোখে পড়েছে। দীর্ঘ প্রতীক্ষা করেও এদিন বাস পাননি অনেক যাত্রী। সরকারি বাসেও অত্যধিক ভীড় ছিল। উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে অন্যান্য বিষয়ের সঙ্গেই গণপরিবহণেও ছাড় […]

এই মুহূর্তে জেলা

ক্যান্সার আক্রান্ত শিশুর সবরকম চিকিৎসার আশ্বাস চুঁচুড়ার বিধায়কের।

হুগলি, ২ জুলাই:- চুঁচুড়া বিধানসভার ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় রংমিস্ত্রি প্রতাপ দাসের মেয়ে ৫ বছরের সমৃদ্ধি দাস দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। খবর পেয়ে এলাকাবাসীরা তাদের সাধ্যমতো সাহায্য স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের হাত দিয়ে সমৃদ্ধির বাবা-মার হাতে তুলে দিল। এই দিন অসিত বাবু তাদের বাড়িতে গিয়ে সমৃদ্ধির বাবা-মাকে সাহস জোগান। বিধায়ক এর কাছে সমৃদ্ধির মা কান্নায় ভেঙে […]

এই মুহূর্তে জেলা

ফেসবুকের পোষ্ট দেখে উদ্ধার কিশোরী ব্যান্ডেলে।

সুদীপ দাস , ১ জুলাই:- ফেসবুকের পোষ্ট দেখে রেলওয়ে প্লাটফর্ম থেকে এক কিশোরীকে (প্রমানস্বাপেক্ষ তরুনীও হতে পারে) উদ্ধার করলো ডালসা (ডিস্ট্রিক্ট লিগাল সেল অথরিটি)। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলীর ব্যান্ডেল স্টেশনে। দিনকয়েক ধরে ওই স্টেশনে একটি মেয়েকে দেখা যচ্ছিলো। সম্প্রতি মেয়েটির ছবি সহ ফেসবুকে একটি পোষ্ট করেন জনৈক মহিলা। সেই পোষ্ট দেখেই মেয়েটিকে উদ্ধারে উদ্যোগী […]