হাওড়া, ১৩ জানুয়ারি:- বাংলা কমিকসের প্রাণপুরুষ পদ্মশ্রী নারায়ণ দেবনাথের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এই মুহুর্তে অসুস্থ নারায়ণ দেবনাথের চিকিৎসা চলছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।
জেলা
আরপিএফের বিরুদ্ধে রেলে হকারি করতে বাধাদানের অভিযোগ তুলে বিক্ষোভ হকারদের।
হাওড়া, ১৩ জানুয়ারি:- আরপিএফের বিরুদ্ধে রেলে হকারি করতে বাধাদানের অভিযোগ তুলে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখালেন কয়েক’শ হকার। দীর্ঘদিন ধরে লকডাউনের ছুতো দেখিয়ে রেলের হকারদের হকারি করতে বাধা দেওয়া হচ্ছে বলে এদিন অভিযোগ তোলেন হকাররা। প্রতিবাদে আরপিএফের বিরুদ্ধে বিক্ষোভ দেখান রেলের হকাররা। বৃহস্পতিবার হাওড়া স্টেশনে ডিআরএম অফিসের সামনে কয়েক’শ হকার এই নিয়ে বিক্ষোভ দেখান। […]
মাল্টি জিম, স্পা খোলার দাবিতে মৌন মিছিল হাওড়ায়।
হাওড়া, ১৩ জানুয়ারি:- মাল্টি জিম, স্পা খোলার দাবিতে এবার মৌন মিছিল হলো হাওড়ায়। বৃহস্পতিবার বেলা ১১টায় ওই মৌন মিছিল শুরু হয়। ইছাপুর ড্রেনেজ ক্যানেল রোড, ইছাপুর জলের ট্যাঙ্ক মোড়, নতুন রাস্তা, বেলেপোল হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে ওই মিছিল। মাল্টি জিম, স্পা প্রভৃতি খোলার দাবিতে এই মৌন মিছিলের মাধ্যমে তীব্র প্রতিবাদ হয়। করোনা থেকে রক্ষা […]
সিসিটিভি ভেঙে দুঃসাহসিক চুরি সোনার দোকানে।
গোঘাট, ১৩ জানুয়ারি:- রীতিমতো প্রশিক্ষণ নিয়ে চুরি চলছে হুগলি জেলার গোঘাট জুড়ে। চুরি করার পদ্ধতি ও ধরন দেখে এমনই অভিমত বিশেষজ্ঞ মহলের একাংশের। একেবারে সিনেমার কায়দায় টাকা, সোনা রুপো নিয়ে সিসিটিভি ভেঙে হার্ডডিস্ক নিয়ে চম্পট দুষ্কৃতিদের। দিন দিন ধরে গোঘাটে চুরি বাড়ছে কেন? উঠছে প্রশ্ন। লাগাতার চুরির ঘটনা ঘটছে গোঘাটে। রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ। এবার […]
চন্দননগরে মাইক প্রচারে বাঁধা বিজেপির প্রিয়াঙ্কাকে !
সুদীপ দাস, ১৩ জানুয়ারি:- চন্দননগরে বিজেপির ভোট প্রচারে এসে মাইক নিয়ে প্রচাৈ বাঁধা পুলিশের। এদিন চন্দননগরের ৬নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শিপ্রা ঘোষের সমর্থনে লক্ষ্মীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় প্রচার করেন বিজেপি নেত্রী তথা আইনজীবি প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এদিন লক্ষ্মীগঞ্জ বাজারের কাছে এসেই শুরুতে পেয়ারা মাখার স্বাদ নেন প্রিয়াঙ্কা। এরপর হ্যান্ড মাইক নিয়ে প্রচার শুরু হতেই বাঁধা দেয় […]
ডেঙ্গি থেকে বাঁচতে মশারির ভেতরে ঢুকে ভোট প্রচার বিজেপির।
সুদীপ দাস, ১৩ জানুয়ারি:- ডেঙ্গি থেকে বাঁচতে মশারির ভিতরে ভোট প্রচার বিজেপি বিধায়কের। বৃহস্পতিবার চন্দননগর পুরনিগমের ১নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গোপাল চৌবের সমর্থনে এই মিছিল বের হয়। মশারির ভিতরে ছিলেন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ এবং প্রার্থী গোপাল চৌবে। মশারি নিয়ে হাঁটতে হাঁটতেই অভিনব এই প্রচার চলে। ডেঙ্গি থেকে বাঁচতে বিজেপিকে ভোট দিন এই স্লোগান […]
গঙ্গাসাগর মেলায় অগ্নিকাণ্ড হয়ে আহত মহিলা।
হাওড়া, ১৩ জানুয়ারি:- গঙ্গাসাগর মেলায় অগ্নিকাণ্ড আহত এক মহিলা। প্রসঙ্গত গতকাল রাতে স্বর্ণলতা মন্ডল নামে ৪৫ বছরের মহিলা এক শিশুকে নিয়ে আগুন পয়াচ্ছিলেন সেই সময় আগুন লেগে যায় ৫৪% অগ্নিদগ্ধ অবস্থায় আজ সেই মহিলাকে হেলিকপ্টারে করে গঙ্গাসাগর থেকে হাওড়া ডুমুর জেলা হেলিপ্যাড রানা হয় এবং সেখান থেকেই গ্রিন করিডোর করে এম্বুলেন্স এর মাধ্যমে হাসপাতালে নিয়ে […]
শিয়রে করোনা , ভোট প্রচারে টেলি কলার তৃণমূল প্রার্থীর !
সুদীপ দাস, ১২ জানুয়ারি:- বিভিন্ন রাজনৈতিক দল গোটা চন্দননগরে শুরু করেছে প্রচার। দেওয়াল লিখন, ব্যানার-হোর্ডিং টাঙানো তো রয়েইছে। তবে কোভিড বিধি থাকায় এখনও পর্যন্ত কোন দলই সভা করার সাহস দেখায়নি। তাই বাড়ি-বাড়ি প্রচারেই জোর দিয়েছে প্রার্থীরা। নির্বাচন কমিশনের নির্দেশমত ৫জনের বেশী লোক নিয়ে বাড়ি বাড়ি প্রচার করা যাবে না। বড় দলের ক্ষেত্রে মাত্র ৫জন নিয়ে […]
প্রথিতযশা নৃত্য প্রশিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া রিষড়ায়।
অসিতাভ গঙ্গোপাধ্যায়, ১২ জানুয়ারি:- চলে গেলেন রিষড়া তথা সংশ্লিষ্ট অঞ্চলের প্রথিতযশা নৃত্য প্রশিক্ষক অমল দত্ত। রেখে গেলেন তাঁর কয়েক হাজার ছাত্রছাত্রীকে। অকৃতদার নৃত্য শিল্পী অমল দত্ত ছিলেন সংস্কৃতি প্রাণা মানুষ। চলচ্চিত্র থেকে মঞ্চ সর্বত্র তাঁর নৃত্যশৈলীতে মুগ্ধ করেছেন অগনিত মানুষকে। অমল দত্তের পরিচালনায় নৃত্যনাট্য উত্তরণ, মুসাফির, আলিবাবা, ভুষুন্ডির মাঠ প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর এই অকাল […]
হাওড়া স্টেশনে শ’য়ে শ’য়ে আসছেন গঙ্গাসাগরের পুণ্যার্থীরা।
হাওড়া, ১২ জানুয়ারি:- গঙ্গাসাগর মেলা উপলক্ষে হাওড়া স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ডে রাজ্য সরকারের পরিবহন দপ্তর থেকে পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। সেইসব বাসে করে উত্তরপ্রদেশ, বিহার এবং রাজস্থান থেকে পুণ্যার্থীরা সরাসরি গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন। খোলা হয়েছে হাওড়া সিটি পুলিশের ক্যাম্পও। পুণ্যার্থীদের জন্য হাওড়া স্টেশন থেকে বেরোনোর মুখেই স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আরটিপিসিআর পরীক্ষা করার জন্য ক্যাম্প খোলা […]











