এই মুহূর্তে জেলা

টোটো চালকদের অবরোধ তুলতে দফায় দফায় উত্তপ্ত আরামবাগ।

হুগলি, ১২ জানুয়ারি:- দফায় দফায় উতপ্ত হয়ে উঠলো আরামবাগ। এক টোটোচালককে মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ বাসস্ট্যান্ড চত্বর। টায়ার জ্বালিয়ে সন্ধ্যা থেকে অবরোধ হাসপাতাল মোড়ে। অবশেষে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে অবরোধ তোলে। এই ঘটনায় একজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। চারিদিকে পুলিশ তল্লাশি শুরু করে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দোষীর শাস্তির দাবীতে রাস্তা অবরোধ […]

এই মুহূর্তে জেলা

বিবেকানন্দ সেজে ফুটপাতবাসী মানুষের হাতে শীতবস্ত্র প্রদান তৃণমূলের।

হাওড়া, ১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দকে অভিনব শ্রদ্ধার্ঘ্য দক্ষিণ হাওড়া তৃণমূল ছাত্র পরিষদের। মঙ্গলবার মধ্যরাতে বিবেকানন্দের বেশে তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা ফুটপাতে রাস্তায় বসবাসকারী দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র প্রদান করেন। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কনকনে শীতের রাতে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দের জীবন্ত প্রতিমূর্তি স্বরূপ তাঁরই বেশে দুঃস্থ ও অসহায় মানুষের হাতে মধ্যরাতে শীতবস্ত্র উপহার […]

এই মুহূর্তে জেলা

দ্বিতীয় হুগলী সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা অসমের যুবকের।

হাওড়া, ১২ জানুয়ারি:- দ্বিতীয় হুগলী সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বছর তিরিশের এক যুবক। অসমের বাসিন্দা ওই যুবকের নাম বিকাশ বিশ্বাস। বুধবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। দ্বিতীয় হুগলী সেতু থেকে হাওড়ার শালিমারের দিকে ঝাঁপ দেন ওই যুবক।খবর পেয়ে শিবপুর থানার পুলিশ […]

এই মুহূর্তে জেলা

জাতীয় যুব দিবস পালন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে।

আরামবাগ, ১২ জানুয়ারি:- হুগলি জেলার কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে কোভিডবিধি মেনে পালিত হলো জাতীয় যুব দিবস ও আজাদি কা অমৃত মহোৎসব। এদিন ভোর ৪.৩০ মিনিটে মঙ্গল আরতির মধ্য দিয়ে মঠে বিশেষ পুজোপাঠের সুচনা হয়। তারপর ৫.৪৫ মিনিটে বৈদিক মন্ত্র ও স্তোত্রাদি পাঠ হয়।এদিন সকাল ৮টার সময় কামারপুকুর চটিতে স্বামী বিবেকানন্দর পূর্ণাঙ্গ মূর্তিতে ফুল, মালা […]

এই মুহূর্তে জেলা

টোটোচালককে মারধরের অভিযোগে উত্তপ্ত আরামবাগ।

আরামবাগ, ১২ জানুয়ারি:- এক টোটোচালককে মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ বাসস্ট্যান্ড চত্বর। ঘটনার জেরে দোষীর শাস্তির দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আরামবাগের টোটোচালকরা।। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় আরামবাগ থানার পুলিশ। আর এই ঘটনায় অভিযোগের তীর খোদ আরামবাগ মহকুমা আদালতে এক বিচারপতির নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। অভিযোগ এদিন আরামবাগ স্টেশন থেকে আদালতের দিকে যাওয়ার পথে […]

এই মুহূর্তে জেলা

জাতীয় যুব দিবস পালন বেলুড় মঠে।

হাওড়া, ১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মদিন ও ৩৭তম জাতীয় যুব দিবস পালন করা হচ্ছে বেলুড় মঠে। একই সঙ্গে স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন অনুষ্ঠান আজাদী কি অমৃত মহোৎসবের ভার্চুয়ালি দিল্লি থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও সম্পূর্ণ অনুষ্ঠানটি ভার্চুয়ালি মাধ্যমে হচ্ছে।

এই মুহূর্তে জেলা

করোনার থাবায় বন্ধ হয়ে গেল প্রসূতি বিভাগে অস্ত্রপোচার।

তারকেশ্বর, ১১ জানুয়ারি:- করোনার দাপটে সিজার বিভাগ বন্ধ হয়ে গেল তারকেশ্বর গ্রামীন হাসপাতালে। এদিন এক জন প্রসূতি মাকে সিজার করার প্রস্তুতি থাকলেও পর পর দুজন এনাস্থেসিস ডক্টরের করোনা রিপোর্ট পজেটিভ হওয়ায় সিজার বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয় হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে।অন্যদিকে গত কাল ভর্তি থাকা এক প্রসূতি মায়ের করোনা রিপোর্ট পজেটিভ আসে তাকেও স্থানান্তর […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার নিকাশি ব্যবস্থা নিয়ে পুরসভায় জরুরি বৈঠক।

হাওড়া, ১১ জানুয়ারি:- হাওড়ার নিকাশি ব্যবস্থা নিয়ে পুরসভায় জরুরি বৈঠক হয়ে গেল মঙ্গলবার দুপুরে। ফেব্রুয়ারি থেকেই পুরোদমে কাজ শুরু হবে বলে জানা গেছে। নিকাশি ব্যবস্থা ঠিক করতে এবার বর্ষার অনেক আগে থেকেই আগাম উদ্যোগ নিয়েছে হাওড়া পুরনিগম। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্ত্তী, ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী, প্রশাসকমন্ডলীর সদস্য রিয়াজ […]

এই মুহূর্তে জেলা

চন্দননগরে বাম আমলের অসম্পূর্ন স্টেডিয়াম , দুঃষ্কৃতিদের আখরা !

সুদীপ দাস, ১১ জানুয়ারি:- বিগত ১১ বছরে হয়েছে শুধুই পরিদর্শন। কিন্তু বাম আমলে শুরু হওয়া চন্দননগরের ১নম্বর ওয়ার্ডের বিবিরহাট চড়কতলার স্টেডিয়ামের কাজ এতটুকু এগোয়নি মা-মাটি সরকারের আমলে। বর্তমানে ওই স্টেডিয়ামের একাংশ ছোটখাটো জঙ্গলে পরিনত হয়েছে। আর গ্যালারির নীচের ঘরগুলি হয়ে উঠেছে দুঃষ্কৃতিদের আখরা। সন্ধ্যা নামনে মদ-জুয়ার আসর বসছে সেখানে। এমনটাই অভিযোগ স্থানীয়দের। রাতে অন্ধকারে যে […]

এই মুহূর্তে জেলা

আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিনের শুভলগ্ন থেকেই দেশের স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন শুরু হচ্ছে।

হাওড়া, ১১ জানুয়ারি:- আগামীকাল বুধবার ১২জানুয়ারী জাতীয় যুব দিবসেই দেশের ৭৫ তম স্বাধীনতার আজাদি কা অমৃত মহোৎসবের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামী বিবেকানন্দের জন্মদিনের এই দিনটি গোটা দেশ জুড়ে পালিত হবে। ২০২২ সাল ভারতের স্বাধীনতার ৭৫ তম বছর। তাই এই দিনটিকে সারা দেশজুড়ে বিশেষভাবে পালন করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। সেই অনুষ্ঠানের সূচনা […]